হাওড়া, ৯ আগস্ট:- ভাঙরে অনৈতিকভাবে বোর্ড গঠন করা হয়েছে। আমরা অংশগ্রহণ করিনি। আমাদের জয়ী প্রার্থীকে প্রথমে আমন্ত্রণ জানানো হয়নি। বিডিও আমন্ত্রণ জানিয়েছেন শাসক দলের পরাজিত প্রার্থীকে। হাওড়ার উনসানি মাঝেরপাড়ায় বুধবার বিকেলে এক জনসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সরাসরি রাজ্যের তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি বলেন, ভাঙরে […]
এই মুহূর্তে
২০২৪এ দিল্লিতে পরিবর্তন আসছে। I.N.D.I.A ইন্ডিয়ার পরিবর্তন করবে।হাওড়ার ওলাবিবিতলায় বললেন ফিরহাদ।
হাওড়া, ৯ আগস্ট:- ২০২৪এ দিল্লিতে পরিবর্তন আসছে। I.N.D.I.A ইন্ডিয়ার পরিবর্তন করবে।হাওড়ার ওলাবিবিতলায় বললেন ফিরহাদ। বুধবার সন্ধ্যায় হাওড়ার ওলাবিবিতলায় নবনির্মিত ভূগর্ভস্থ জলাধার ও পাম্পিং স্টেশনের শুভ সূচনা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে এই ভূগর্ভস্থ জলাধার ও পাম্পিং স্টেশনটি তৈরি করা হয়েছে। ২০১৫ […]
খুনের চেষ্টার অভিযোগে যাবজ্জীবন চুঁচুড়া আদালতে।
হুগলি, ৯ আগস্ট:- গত ৬ই আগস্ট ২০১৫ সালে হুগলির কৃষ্ণপুরের মন্ডলপাড়া এলাকায় সন্ধ্যেবেলায় গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে তৎকালীন সময়ে হুগলির পরিবেশ। ওই সময় দু’নম্বর রবীন্দ্রনগর এলাকায় প্রশান্ত দত্ত ওরফে বুবুনের সঙ্গে কৃষ্ণপুর এলাকার বাসিন্দা রথিন সিংহের রাস্তায় বচসা থেকে শুরু ঘটনা সূত্রপাত। রথিন সিংহ রবীন্দ্রনগর এলাকার প্রশান্ত দত্তকে রাস্তায় দাঁড়িয়ে হুমকি […]
সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কানাইপুরে পঞ্চায়েত গঠন তৃণমূলের, বিক্ষোভ বিজেপির।
হুগলি, ৯ আগস্ট:- ত্রিশঙ্কু কানাইপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস।শপথ গ্রহণ থেকে বেরিয়ে বিক্ষোভে বসে পড়লো বিজেপি। কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের ৩০ টি আসন। তৃনমূল পায় ১৪ টি, বিজেপি পায় ৮ টি, সিপিএম পায় ৫ টি ও নির্দল জেতে ৩ আসন। ৩০ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৬ টি আসন প্রয়োজন ছিল। তৃনমূল সেই গরিষ্ঠতা […]
৫ই সেপ্টেম্বর উপনির্বাচন, ঘোষণা কমিশনের।
কলকাতা, ৮ আগস্ট:- নির্বাচন কমিশন রাজ্যের সদ্যশুন্য হওয়া ধুপগুড়ি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক প্রয়াণে তপশিলি জাতি সংরক্ষিত ওই আসনটিতে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। নির্বাচন কমিশন আজ অন্য রাজ্যের ছটি বিধানসভা আসনের সঙ্গে সঙ্গে ধুপগুড়ি আসনে আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচন ঘোষণা করেছে। উপনির্বাচনের জন্য ১০ আগস্ট থেকে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া […]
প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুল গুলিকে বিশেষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ৮ আগস্ট:- রাজ্য সরকার বিভিন্ন জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুলগুলোকে বিশেষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দফতর শতবর্ষ প্রাচীন ৯২১২ টি স্কুলকে চিহ্নিত করে তাদের অনুদান দিয়েছে। যাতে ওই সব স্কুল নিজেদের ভবন সংস্কার, রক্ষণাবেক্ষণ, পরিকাঠামো উন্নয়নের কাজ করতে পারে। এই তালিকায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত স্তরের স্কুলই রয়েছে। শিক্ষা দফতর […]
২২ শে শ্রাবণ প্রয়াণ দিবসে সকাল থেকেই বিশ্বকবিকে স্মরণ বিশ্বভারতীতে। “`
বীরভূম ৮ আগস্ট:- ২২ শে শ্রাবণ প্রয়াণ দিবসে সকাল থেকেই বিশ্বকবিকে স্মরণ বিশ্বভারতীতে। কবির ‘প্রাণের আরাম’ শান্তিনিকেতন। প্রতি বছরের মত বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়ারা ভোরে গৌরপ্রাঙ্গণে বৈতালিক করেন৷ পরে উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা, রবীন্দ্র সঙ্গীতের মধ্যদিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হয়। উপাসনা শেষে রবীন্দ্রভবনের উদয়ন বাড়িতে কবির ব্যবহৃত চেয়ারে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন […]
উলুবেরিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু কানাইপুরের বিশ্বজিতের।
হুগলি, ৮ আগস্ট:- পেটের টানে গাড়ি নিয়ে ভাড়া যাওয়াই কাল হলো কানাইপুর এর বাসিন্দা বিশ্বজিৎ দাস (৩১) এর। এক বছর আগেই মৃত্যু হয়েছে বাবার। আর বাবার মৃত্যুর একবছরের মধ্যেই চলে গেলো ছেলে। সদ্য তিন মাস হয়েছে বিয়ে হয়েছে। স্ত্রীকে শেষ ফোন তাড়াতাড়ি বাড়ি ফিরব কিন্তু বাড়ি আর ফেরা হলো না বিশ্বজিৎ এর। উলবেরিয়া মর্মান্তিক পথ […]
হাওড়ার বেলুড়ে গঙ্গাবক্ষে ২২শে শ্রাবণ, রবিঠাকুরের গান গাইলেন অরূপ।
হাওড়া, ৮ আগস্ট:- আজ ২২শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। এই উপলক্ষে মঙ্গলবার সকালে গঙ্গাবক্ষে বাইশে শ্রাবণ পালিত হল হাওড়ার বেলুড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে বেলুড় কুঠিঘাট থেকে কলকাতার নিমতলা মহাশ্মশান পর্যন্ত এদিন গঙ্গাবক্ষে ২২শে শ্রাবণ পালন করা হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি মাল্যর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, বালির বিধায়ক […]
বৈদ্যবাটিতে গঙ্গা ভাঙনের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে পুরপ্রধান।
হুগলি, ৮ আগস্ট:- বৈদ্যবাটি ১৬ নম্বর ওয়ার্ডের রাজবংশী পাড়ায় একাধিক বাড়ি গঙ্গা ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত। রাজবংশী পাড়ায় গঙ্গার পাড়ে, গঙ্গার পাড়ে শতাধিক পরিবারের বাস। গঙ্গার পাড় ভাঙ্গনের ফলে ঘাটে থাকা বাড়িগুলোতে ফাটল ধরেছে একটু একটু করে বাড়ছে সেই ফাটল। ফলে আতঙ্কে রয়েছেন রয়েছেন এলাকাবাসীরা। ক্ষতিগ্রস্ত বাড়িগুলো ঘুরে দেখলেন পুরপ্রধান পিন্টু মাহাতো এবং সাধারণ মানুষকে আশ্বস্ত […]











