এই মুহূর্তে জেলা

জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মধ্য দিয়ে বেলুড় মঠে পুজোর ঢাকে কাঠি।

হাওড়া, ৭ সেপ্টেম্বর:- আজ বৃহস্পতিবার শুভ জন্মাষ্টমীর দিনে বেলুড় মঠে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে কাঠামো পুজোর আয়োজন হয়। সকালে মঠের মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরের ডানদিকে কাঠামো পুজোর শুরু হয়। কাঠামোটি ফুল দিয়ে সুসজ্জিতভাবে সাজিয়ে পুজো শুরু হয়। সন্ন্যাসী মহারাজরা এই পুজোয় নিযুক্ত আছেন। স্বামী বিবেকানন্দের হাত ধরেই বেলুড় মঠে দুর্গোৎসবের সূচনা হয়েছিল। বেলুড় মঠে […]

এই মুহূর্তে জেলা

রান্না পূজার খাবার খেয়ে আরামবাগে অসুস্থ ৩০।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- রান্না পুজোর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৩০ জন। ঘটনাটি ঘটেছে আরামবাগ মাধবপুর গ্রাম পঞ্চায়েতের পান্ডু গ্রাম এলাকায়। ৩০ জনের মধ্যে কুড়ি জনকে আহতদের আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। আহত এতে দেখতে আরামবাগ মেডিকেল কলেজে প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ-সভাপতি কৃষ্ণচন্দ্র চন্দ্র সাঁতরা হাসপাতালে যান। জানা গেছে মাধবপুর গ্রামে […]

এই মুহূর্তে জেলা

জন্মাষ্টমী উৎসব পালন মাহেশ জগন্নাথ মন্দিরে।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- বুধবার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্ম উৎসব পালিত হয়েছে সারা পৃথিবী জুড়ে। এদিন সকাল থেকেই নানা প্রান্তের ভক্তরা মেতে উঠেছেন কৃষ্ণ বন্দনায়। হুগলির মাহেশের ৬২৭ বছরের সুপ্রাচীন জগন্নাথ দেবের মন্দিরেও পালিত হচ্ছে জন্মাষ্টমী, সকাল থেকে হাজার হাজার ভক্তরা এসে ভিড় জমিয়েছেন জগন্নাথ দেবের মন্দিরে, তার দর্শন ও কৃপা লাভের এর আশায়। আজকে […]

এই মুহূর্তে কলকাতা

জাতীয় ও রাজ্য সড়ক সহ গুরুত্বপূর্ণ রাস্তায় অটো টোটো নিষিদ্ধ।

কলকাতা, ৬ সেপ্টেম্বর:- পথদুর্ঘটনায় রাশ টানতে জাতীয়, রাজ‌্য সড়ক-সহ গুরুত্বপূর্ণ রাস্তায় অটো, টোটো চলাচল নিষিদ্ধ করল রাজ‌্য সরকার। মঙ্গলবার পরিবহণ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে। প্রতে‌্যক জেলাশাসক ও পুরসভাগুলিতে চিঠি পাঠিয়ে নয়া নির্দেশিকা কার্যকর করতে বলা হয়েছে। কড়া নজর রাখতে বলা হয়েছে পুলিশকেও। উল্লেখ্য, জাতীয় ও রাজ‌্য সড়কে অটো-টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা […]

এই মুহূর্তে জেলা

ক্লাব ঘর থেকে উদ্ধার জুটমিল শ্রমিকের মৃতদেহ, তদন্তে ভদ্রেশ্বর থানা।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- ক্লাব ঘর থেকে জুটমিল শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে ভদ্রেশ্বর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির চাঁপদানীর এ্যাঙ্গাস জুটমিলের শ্রমিক নরেন্দর পাশির (৩২) মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে গান্ধী ময়দান লাগোয়া একটি ক্লাব ঘর থেকে। গতকাল রাতে যুবক মঙ্গল দল নামে ওই ক্লাবে শুতে […]

এই মুহূর্তে জেলা

জাতীয় স্তরের সাঁতারে চারটি পদক জয় চন্দননগরের শাশ্বতর।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- উপযুক্ত পরিকঠামো ছাড়াই লড়াই চালিয়ে জাতীয় স্তরে একটি সোনা ও তিনটি রূপোর পদক জয় হুগলির ছেলের।আসল বিষয়টি হচ্ছে উপযুক্ত পরিকাঠামো আর সেটি এই বাংলায় এখনো অনেক ক্ষেত্রেই নেই বললেই চলে। খেলাধুলার বিভিন্ন বিভাগে বিশেষ করে জেলাস্তরে পরিকাটামর অভাবে অনেক তরুণ স্বপ্ন দেখলেও বাস্তবায়িত করতে পারে না। শাশ্বত সেও কুড়ি পঁচিশ কিলোমিটার দূর […]

এই মুহূর্তে জেলা

চন্দনের সহায়তায় হুগলিতে উদ্ধার বিষাক্ত কালাচ।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- জেলা জুড়ে উপদ্রব বাড়ছে সাপের। বর্তমান সময়ে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে কালাচ সাপের উপদ্রব বেড়েই চলেছে। তাতেই আতঙ্কিত ও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে কালাচ সাপ। এশিয়ার বিষধর সাপের মধ্যে এটি অন্যতম। গতকাল সর্পপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং এর সহায়তায় বাঁশবেড়িয়ার ১৭ নম্বর ওয়ার্ডের একটি সাড়ে তিন ফুটের পুরুষ কালাচ সাপ উদ্ধার হয়। […]

এই মুহূর্তে কলকাতা

ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়াচ্ছে সরকার।

কলকাতা, ৬ সেপ্টেম্বর:- মরশুমের খামখেয়ালিপনার জন্য ক্ষতিগ্রস্থ চাষিদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। পুজোর আগেই যাতে তাঁরা শস্যহানীর ক্ষতিপুরণের টাকা পান সেজন্য উদ্যোগী হয়েছে কৃষি দফতর। জানা গিয়েছে বৃষ্টি ঘাটতির কারণে রাজ্যের প্রায় ২ লক্ষ ৪০ হাজার হেক্টর ধানি জমিতে এবার আর খরিফ মরশুমের ধান চাষ সম্ভব হচ্ছে না। প্রকৃতির এই খামখেয়ালিপনার জন‌্য ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু […]

এই মুহূর্তে কলকাতা

ডিসেম্বরেই প্রাথমিকের টেট নেওয়ার প্রস্তুতি শুরু পর্ষদের।

কলকাতা, ৬ সেপ্টেম্বর:- ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট নেওয়ার প্রস্তুতি শুরু করে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। খুব শিগগিরই এই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে বলে পর্ষদ সূত্রে খবর। এই মাসের মধ্যেই বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। গত বছরের মতো এই বছরও ডিসেম্বর মাসে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট নেওয়ার প্রস্তুতি চলছে। সেক্ষেত্রে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে পরীক্ষা […]

এই মুহূর্তে কলকাতা

শিক্ষক দিবসে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বাংলার বেশ কয়েকজন শিক্ষক।

কলকাতা, ৫ সেপ্টেম্বর:- প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের পুরস্কৃত করেন রাষ্ট্রপতি। শিক্ষক দিবসে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বাংলার বেশ কয়েকজন শিক্ষক। স্কুল শিক্ষা বিভাগে বাংলা থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন পুরুলিয়ার রঘুনাথপুরের নফর অ্যাকাডেমির শিক্ষক ডঃ চন্দন মিশ্র। এবার পুরস্কার পেয়েছেন সারা দেশের মোট ৭৫ জন শিক্ষক। উচ্চ শিক্ষা বিভাগে বাংলা থেকে […]