প্রদীপ বসু, ১৩ সেপ্টেম্বর:- কলেজে পরীক্ষা দিতে গিয়ে উত্তর ২৪ পরগনার পলতায় ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন হুগলির চাপদানি বি এম রোডের আদর্শ নগরে। এই ছাত্রীর বাবা নেই। মা ও ভাই এর কাছে থাকে। খুবই অভাবের সংসার। এই ঘটনা শুনে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। তার […]
এই মুহূর্তে
পর্যটন কেন্দ্রগুলিকে জনপ্রিয় করতে বিলাসবহুল রিসর্ট তৈরীর পরিকল্পনা বন্দর কর্তৃপক্ষের।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর দক্ষিন ২৪ পরগনার জনপ্রিয় পর্যটনকেন্দ্র গাদিয়ারা এবং গেয়োলখালিকে কেন্দ্র করে বিলাসবহুল রিসর্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছে। ডায়মন্ড হারবারের নূরপুর-হুগলি পয়েন্টে তিন একরের বেশি জমিতে নদীর ধারে এই রিসর্ট তৈরি করা হবে বলে বন্দর সূত্রে জানা গেছে। এজন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী সংস্থাকে নিজেদের জমি দীর্ঘমেয়াদি লিজে […]
“প্লিজ হেল্প এভরিওয়ান সুনিতা বর্মা”, এভাবেই দুর্ঘটনাগ্রস্ত ছাত্রীর পাশে চাঁপদানির মানুষ।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- পলতায় দূর্ঘটনায় আহত ছাত্রীকে দেখতে গতকাল আর জি কর হাসপাতালে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। ছাত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এবার চাঁপদানীতে ছাত্রীর বাড়ির দরজায় তাকে সাহায্যের আবেদন জানিয়ে নোটিশ দিল স্থানীয়রা।”প্লিজ হেল্প এভরিওয়ান সুনীতা বর্মা”। ব্যারাকপুরের মহাদেবানন্দ কলেজের ছাত্রী সুনীতা বর্মা এই মুহুর্তে ভর্তি উত্তর কলকাতার আর জি কর হাসপাতালের আই সি […]
মন্ত্রিসভার পর প্রশাসনের শীর্ষস্তরেও বড়সড় রদবদল রাজ্যের।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- মন্ত্রিসভার রদবদলের পর প্রশাসনের শীর্ষ স্তরে বড়সর রদবদল করল রাজ্য সরকার। জেলাশাসক ও আইপিএস মহলে ব্যাপক রদবদল করা হয়েছে এই পর্বে। মোট ১১ জেলার জেলাশাসককে বদল করা হয়েছে। মোট ৩১ জন আইপিএস বদলির নির্দেশিকা জারি করেছে নবান্ন। মোট ৮ পুলিশ জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে। নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর […]
হুগলির প্রশাসনিক স্তরেও রদবদল।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- পঞ্চায়েত ভোট মিটেছে লোকসভা ভোট আর কয়েকমাস পর। তার আগেই রদবদল হল হুগলি জেলা প্রশাসনের। হুগলির জেলাশাসক পি দীপাপ প্রিয়া কে বদলি করা হল হাওড় জেলাশাসক পদে। তার জায়গায় হুগলির জেলাশাসক হয়ে আসছেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। ২০১৯ সাল থেকে হুগলির জেলা শাসকের দায়িত্ব সামলেছেন দীপাপ প্রিয়া। ১২ই সেপ্টেম্বর নবান্ন থেকে এক […]
বিদেশ সফরে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে এগারো দিনের বিদেশ সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী। বিমান বিলম্বিত হওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে সকাল ৯টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছন। সেখানে বিশ্ব বাংলা স্টোর ঘুরে দেখেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মানুষকে ভালো ও সুস্থ থাকার বার্তা দেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্পেনের ম্যানুফ্যাকচারিং ও অন্যান্য শিল্প জগতের আমন্ত্রণেই তিনি […]
গাছ কাটার অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে নিজেই উপস্থিত রাজ্যপাল।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- এবার গাছ কাটার অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে নিজেই পৌঁছে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কলকাতা পুরসভার নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত গুরুসদয় রোডের একটি অবসানের সামনে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ পান রাজ্যপাল। আর সাতসকালে রাস্তায় নেমে পড়েন তিনি। পৌঁছে যান সেই জায়গায়, কথা বলেন অবসানের লোকজনের সঙ্গে। রাজ্যপাল জানান যে কিছু অসাধু […]
ছাত্রকে ‘শাস্তি’ দেওয়ার জের, নিগৃহীত শিক্ষকরা।
হাওড়া, ১২ সেপ্টেম্বর:- ছাত্রকে ‘শাস্তি’ দেওয়ার জেরে শিক্ষকদের পেটালেন কিছু মানুষ। ঘটনার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। তীব্র চাঞ্চল্য শ্যামপুরের স্কুলে। ছাত্রকে শাস্তি দেওয়ার জের৷ হাওড়ার শ্যামপুরের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের স্টাফরুমে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধর করল কিছু উত্তেজিত মানুষ। সেই ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে সোস্যাল মাধ্যমে। যদিও স্কুল কর্তৃপক্ষের […]
পুলিশ অফিসারের বদলির পরেই বন্ধের মুখে ফ্রি কোচিং সেন্টার,অফিসারকে ফেরাতে স্মারকলিপি পড়ুয়াদের।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার অন্তর্গত শেওড়াফুলি ফাঁড়ির উদ্যোগে ও বৈদ্যবাটী পৌরসভার সহযোগিতায় চলছিল চাকরি পরীক্ষার জন্য ফ্রি কোচিং সেন্টার। গত বছর নভেম্বর মসের ৭ তারিখ থেকে শুরু হয় এই কোচিং। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের নিয়ে শুরু হয় চাকরির পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র।এই চাকরি পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রের নেপথ্যে ছিলেন শেওড়াফুলি ফাঁড়ির […]
বাংলার ফুটবলের উন্নতিতে এবার স্পেনের লা-লিগার সঙ্গে চুক্তি হতে পারে সরকারের।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- রাজ্যে ফুটবলের উন্নতিকল্পে স্পেনের বিশ্বখ্যাত ফুটবল লিগ লা লিগার সঙ্গে রাজ্য সরকারের একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগামী কাল স্পেন সফরে যাচ্ছেন। সেখানে পৌঁছে আগামী বৃহস্পতিবার তিনি লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠকে বসবেন বলে লিগার এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে। ওই বৈঠকে কলকাতার তিন প্রধান ফুটবল […]










