কলকাতা, ১১ সেপ্টেম্বর:- পূর্ব ঘোষণা মত রাজ্য মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই রদবদলে মন্ত্রিসভায় নতুন কোনো মুখ অন্তর্ভুক্ত করা হয়নি। কাউকে সরানোও হয়নি। শুধুমাত্র কয়েকজন মন্ত্রীর দফতর অদলবদল করা হয়েছে। তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন কে পর্যটন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিককে বন দফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দপ্তরের […]
এই মুহূর্তে
মালিপাঁচঘড়ায় খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার।
হাওড়া, ১১ সেপ্টেম্বর:- হাওড়ার মালিপাচঁঘড়া থানা এলাকায় খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জীব কর্মকারকে গ্রেফতার করলো পুলিশ। তাঁকে ব্যারাকপুর থেকে রবিবার গভীর রাতে গ্রেফতার করা হয়।রবিবার হাওড়ার সালকিয়ার বাসিন্দা শঙ্খ চট্টোপাধ্যায়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয় নিজের বাড়ি থেকেই। তিনি হাওড়া পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। জানা যায় নিজের বাড়িতে […]
অভিষেককে ইডির তলব প্রসঙ্গে ফের প্রতিহিংসার অভিযোগ তুলে সরব মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে ফের একবার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় টুইট করে অভিষেক নিজেই জানিয়েছিলেন, ১৩ সেপ্টেম্বর (বুধবার) তাঁকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে ইডি। ওই দিনই আবার বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠক রয়েছে দিল্লিতে। যে কমিটির সদস্য অভিষেক। সোমবার নবান্নে এক […]
শিবপুর থানা থেকে কামানের সেল গেল ইন্ডিয়ান মিউজিয়ামে।
হাওড়া, ১১ সেপ্টেম্বর:- প্রায় ৫-৬ মাস আগে শিবপুর থানা এলাকায় জলের পাইপ লাইন তৈরির সময় উদ্ধার হয়েছিল দুটি শক্তিশালী কামানের সেল। প্রথম বিশ্বযুদ্ধের আগেকার সেল বলে দাবি গবেষক বিপ্লব রায়ের। সোমবার শিবপুর থানা থেকে এই সেল দুটিকে নিয়ে যাওয়া হয় কলকাতার ভারতীয় জাদুঘরে। এবিষয়ে রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় বলেন, প্রায় […]
কল আছে, জল নেই, চাতক পাখির মতোই কলের দিকে তাকিয়ে গ্রামবাসী।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- সজলধারা প্রকল্পে সরকারী খরচে বাড়ি বাড়ি জলের পাইপ লাইন তৈরি হয়েছে। প্রকল্প চালু হলেও নেই কোনো জল সরবরাহ। তাই রাস্তার পাশে পঞ্চায়েতের কল ও পুকুরের উপর ভরসা গ্রামবাসীদের। চণ্ডীতলা ব্লকের বাকসা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে জল সমস্যায় জর্জরিত গ্রামবাসিরা। পঞ্চায়েত থেকে জেলাশাসক সহ বিভিন্ন দফতরে জানিয়ে কোনো ফল মেলেনি বলে অভিযোগ […]
রাজ্যের সঙ্গে সংঘাত, রাজধর্ম পালনের দাবি রাজ্যপালের।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রার আগে নতুন করে তাঁকে উদ্বেগে ফেলতে চান না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। রাজ ভবনে আজ মুখ্যমন্ত্রী ও কেন্দ্রকে পাঠানো তাঁর দুটি চিঠি নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল এই মন্তব্য করেন। তিনি বলেন, গোপন বিষয় গোপনীয়ই থাকা উচিত। যেহুতু মু্যমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন তাই তাঁকে নতুন করে […]
আরও ২৪টি হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালুর পরিকল্পনা।
কলকাতা, ১০ সেপ্টেম্বর:- রাজ্য সরকার আরও ২৪টি হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে রাজ্যের সাতটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সরকারি উদ্যোগে বিনামূল্যের ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়। এছাড়া আরও ৪৫টি সরকারি হাসপাতালে পিপিপি মডেলে এই পরিষেবা দেওয়া হয়ে থাকে। নতুন হাসপাতাল গুলি যুক্ত হলে রাজ্যের ডায়ালিসিস কর্মসূচিতে যুক্ত হাসপাতালের সংখ্যা বেড়ে হবে ৭৬। […]
‘প্যাডেল ফর মাউন্টেন’ শীর্ষক সাইকেল র্যালি হাওড়ায়।
হাওড়া, ১০ সেপ্টেম্বর:- সত্তর বছর আগে প্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রেখেছিলেন স্যার এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে। সেই দিনকে স্মরণে রাখতে রবিবার সকালে হাওড়ায় এক সাইকেল র্যালির আয়জন করে হাওড়ার পর্বতারোহন ও অ্যাডভেঞ্চার স্পোর্টস সংস্থা CLIMB. ‘প্যাডেল ফর মাউন্টেন’ শীর্ষক ওই সাইকেল র্যালিতে এদিন প্রায় দেড়শো জন যোগ দেন। উপস্থিত ছিলেন বাংলায় প্রথম এভারেস্ট […]
ডেঙ্গু সচেতনতায় এবার বহুরূপী সেজে প্রধান শিক্ষক।
হুগলি, ১০ সেপ্টেম্বর:- এবার ডেঙ্গু সচেতনায় পথে গোলাপ সুন্দরী।বাল্যবিবাহ রোধ ও শিশু নিগ্রহ মতন ঘটনায় সমাজকে সচেতন করতে বারবার এগিয়ে এসেছেন গোলাপ সুন্দরী বহুরূপী সেজে শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। বহুরূপী সেজে হাতে প্লকাড নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজ নিরলসভাবে করে চলেছেন খানাকুল থানার মাচপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিসবাবু। পরনে ঘাগড়া, হাতে চুরি সঙ্গে […]
তৃণমূল কাউন্সিলরকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার অভিযুক্ত।
হুগলি, ১০ সেপ্টেম্বর:- তৃণমূল কাউন্সিলরকে ফাঁসাতে গিয়ে নিজেই হাজতে গেলো অভিযুক্ত। কথায় আছে ‘অতি চালকের গলায় দড়ি।’ সেই কথাই যেন সত্যি হলো এমন এক ঘটনার সাক্ষী রইলেন কোন্নগরের ডিয়লডি এলাকার মানুষরা। কাউন্সিলর কে শায়েস্তা করতে গিয়ে নিজেই ফাঁদে পড়লেন অভিযোগকারী।আদালতের রায় বিকৃত করার জন্য পুলিরের হাতে গ্রেফতার হলেন খোদ অভিযোগকারী।ঘটনাটি হুগলির কোন্নগরের।উত্তরপাড়া থানার পুলিশ অভিযোগকরী […]











