এই মুহূর্তে জেলা

অবিশ্বাস্য ! হাওড়ায় ভাইফোঁটার দিন পেঁয়াজ বিকোচ্ছে ২৫ টাকা কিলো করে ?

হাওড়া, ১৫ নভেম্বর:- কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে কুর্নিশ জানালো সাধারণ মানুষ। বাজারে যে পিঁয়াজ বিক্রি হচ্ছে, ৮০ থেকে ৬০ টাকায় সেই পেঁয়াজই কেন্দ্রীয় সরকার ২৫ টাকা কেজি করে বিক্রি করছে জায়গায় জায়গায়। একটি ছোট ম্যাটাডোরে করে এই পেঁয়াজ নিয়ে এসে সাধারণ মানুষ এর পাশে দাঁড়াবার চেষ্টা হলো। আজ ভাইফোঁটা। বাঙালির ঘরে ঘরে একটা বড় অনুষ্ঠান এই […]

এই মুহূর্তে জেলা

ভিডিও কলেই ভাইফোঁটা দাদাকে, বোনেদের।

হুগলি, ১৫ নভেম্বর:- আমেরিকার ফ্লোরিডা ইউনিভার্সিটিতে অঙ্ক নিয়ে গবেষণা করছেন অরিত্রম ধর। তাই এবার ভাই ফোঁটায় উপস্থিত থাকতে পারেননি। তবে তাকে ফোঁটা দিয়েছে তার বোনেরা। রিখিয়া, অস্মিতারা তার দাদা অরিত্রমকে অনলাইনে ফোঁটা দিল। সারা বছর অন্য জায়গায় থাকলেও ভাইফোঁটার দিন পোলবার সুগন্ধার গ্রামের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানে ভাই বোনেরা একত্রিত হয়। ফোঁটার পর চলে খাওয়া দাওয়া।কিন্তু […]

এই মুহূর্তে জেলা

বাঙালি মজেছে বিশ্বকাপে, অথচ “মধুসূদন” উপেক্ষিতই থেকে গেলেন!

হুগলি, ১৫ নভেম্বর:- আজ দেশের শল্যচিকিৎসার জনক পন্ডিত মধুসূদন গুপ্তের মৃত্যুদিন। ১৮৫৬ সালের ১৫ নভেম্বর হুগলির বৈদ্যবাটির এই মহামানবের মৃত্যু হয়। কিন্তু পরিতাপের বিষয়, দীপাবলি উৎসবের লক্ষ প্রদীপের ভিড়ে তাঁর জন্য একটাও প্রদীপ জ্বালানোর কেউ নেই! বাঙালিসহ ১৪০ কোটি ভারতীয় চোখ আটকে আছে টিভির পর্দায়। ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে। গত তিনদিন ধরে হাজার কোটির আতসবাজিতে ভারতীয়রা […]

এই মুহূর্তে জেলা

কালী দৌড় ! মায়ের মূর্তি মাথায় নিয়ে ৩৫০ বছরের রীতি আজও জনপ্রিয়।

মালদা, ১৪ নভেম্বর:- রাজার প্রচলিত রীতি মেনে মালদার চাঁচলের মালতীপুরে আয়োজিত হয় ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। মালাতিপুর এলাকার আটটি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছোটেন এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় কালী দৌড় প্রতিযোগিতাকে ঘিরে রচিত হয় সম্প্রীতির এক আশ্চর্য আবহ। তবে রীতির পিছনে লুকিয়ে আছে এক আশ্চর্য ইতিহাস। দৌড় প্রতিযোগিতা। তবে, মাথায় করে মা কালীর প্রতিমা নিয়ে অভিনব […]

এই মুহূর্তে জেলা

বঙ্কিম সেতুর উপর চলছে অবৈধ পার্কিং, ক্ষুব্ধ সাধারণ মানুষ।

হাওড়া, ১৪ নভেম্বর:- হাওড়ার বঙ্কিম সেতুর একদিক দখল করে ফের অবৈধ বেআইনি পার্কিংয়ের অভিযোগ উঠেছে। জানা গেছে বঙ্কিম সেতুর যেদিকের লেনের রাস্তা ভালো সেখানেই গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। সেই রাস্তায় গাড়ি থেকে মাল ওঠা নামা চলছে। আর যেদিকে মানুষের যাতায়াতের রাস্তা সেদিকে গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাস্তার এক চতুর্থাংশ খোঁড়া অবস্থায় […]

এই মুহূর্তে কলকাতা

শীতের শুরুতে আবার নিম্নচাপের ভ্রুকুটি।

কলকাতা, ১৪ নভেম্বর:- শীতের শুরুতে আবার নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপের অভিমুখ বর্তমানে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে। আগামী ১৫ তারিখ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, এ মাসের ১৬ তারিখে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এরপর অতি […]

এই মুহূর্তে জেলা

আলোর উৎসবে অন্ধকারে হুগলির হিন্দুস্তান মোটরস।

হুগলি, ১৩ নভেম্বর:- প্রদীপের আলোতে যখন দেশজুড়ে দীপাবলীর উৎসব পালিত হচ্ছে ঠিক তার উল্টোদিকেই বিশ্বের বৃহত্তম মোটর কারখানার শতাধিক কর্মী ও তার পরিবার দিন গুজরান বিদ্যুৎ ও পানীয় জল ছাড়া। হুগলির হিন্দুস্তান মোটরস কারখানায় গিয়ে দেখা গেল এমনই ছবি। বিদ্যুতের ল্যামপোস্ট থাকলেও কয়েক বছর ধরে নেই কোন আলো, এমনকি জলের পাইপ থাকলেও পাওয়া যায় না […]

এই মুহূর্তে জেলা

ভক্তদের বুকের রক্তে আজও পূজিত হন পান্ডুয়ার ‘পথের মা’।

হুগলি, ১৩ নভেম্বর:- কালী পুজোয় আজও বুক চিরে রক্তদেন ভক্তরা , ২০ ভরি সোনা ও ৫০ ভরি রুপো অলংকারে ভূষিত হন পান্ডুয়ার মণ্ডলাইয়ের পথের মা। আজ রবিবার বৈকাল পাঁচটায় এমনই ছবি পান্ডুয়ার মণ্ডলাই গ্রামে। দীপান্বিতা অমাবস্যায় পান্ডুয়ার মন্ডলাই পথের মায়ের পুজো হয়। আনুমানিক ৪০০ বছর আগে পুজো শুরু হয়েছিল বলে মনে করা হলেও সঠিকভাবে দেবীর […]

এই মুহূর্তে কলকাতা

তৃণমূলের জেলা স্তরে সংগঠনের বেশ কিছু রদবদল।

কলকাতা, ১৩ নভেম্বর:- লোকসভা নির্বাচনকে সামনে রেখে উৎসবের মধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের জেলা স্তরে সংগঠনের বেশ কিছু রদ বদল করেছে। কোথাও জেলার সভাপতি পদে বদল করা হয়েছে, কোথাও দায়িত্বে থাকা নেতাদের সভাপতি-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে। আলিপুরদুয়ারের জেলা সভাপতির পদ পেয়েছেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। কোচবিহারের জেলা সভাপতি পদে পুনর্বহাল নিয়েছেন অভিজিৎ দে ভৌমিক। […]

এই মুহূর্তে জেলা

চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠে শ্যামা মায়ের আরাধনা। ভক্তদের ঢল।

হাওড়া, ১৩ নভেম্বর:- চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠেও শ্যামামায়ের আরাধনা করা হয়েছে। জানা যায়, স্বামীজী বেলুড় মঠ তৈরির পরে সেখানে শুরু হয় কালীপুজো। এরপর থেকেই চলে আসছে বেলুড় মঠের শ্যামাপূজা। বছরে ৪ বার কালীপুজো হয়ে থাকে। এই চারদিন হলো ফলহারিনী কালীপুজো, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, স্বামী বিবেকানন্দের জন্মতিথি এবং দীপান্বিতা অমাবস্যা। এরমধ্যে ফলহারিনী কালীপুজো, রামকৃষ্ণদেবের জন্মতিথি এবং […]