এই মুহূর্তে জেলা

স্ত্রী হত্যার পাপের প্রায়শ্চিত্ত করতেই রাজা স্বপ্নাদেশে শেওড়াফুলিতে মা নিস্তারিণীকে প্রতিষ্ঠা করেন।

হুগলি, ১২ নভেম্বর:- হুগলি জেলার প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম শেওড়াফুলির নিস্তারিণী কালী। প্রায় ২০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির। কথিত আছে বর্ধমানের পাটুলির রাজা হরিশ চন্দ্র রায় বর্ধমানের নারায়ণপুরে তিন রানীকে নিয়ে বসবাস করতেন কিন্তু তিন রানীর মধ্যে নিত্যদিন ঝগড়া-বিবাদ লেগেই থাকত। তেমনিই একদিন তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন রাজা হরিশচন্দ্র, ক্রোধের বশে তিনি বড় […]

এই মুহূর্তে জেলা

৩৫৩ বছরের পুরনো পান্ডুয়ার হ্যাপা কালী।

হুগলি, ১২ নভেম্বর:- মা কালী প্রতিষ্ঠা করতে অনেক হ্যাপা পোহাতে হয়েছিল, তাই নাম হয়েছে হ্যাঁপা কালী। আজ রবিবার বেলা একটা নাগাদ এমনই ছবি পান্ডুয়ার বেলুন ধাবাসিন গ্রাম পঞ্চায়েতের বেলুন গ্রামে। ৩৫৩ বছরের পুরনো এই পুজোতে আজও রীতি মনে হয় নিলাম প্রথা। এখনো প্রায় ৫০টার বেশি পাঠা বলি হয় এখানে। তান্ত্রিক মতে হয় দেবীর পূজ। ৩৫৩ […]

এই মুহূর্তে জেলা

৪০০ বছরের প্রাচীন কামারপুকুরের বদ্দ্যিদের কালীপুজো।

হুগলি, ১২ নভেম্বর:- কামারপুকুরের প্রায় ৪০০ বছরের প্রাচীন গুপ্ত পরিবারের কালী পুজো ‘বদ্যিদের পুজো’ নামে খ্যাত। পূর্বপুরুষেরা পেশায় অনেকে ছিলেন বৈদ্য বা চিকিৎসক। সেই থেকেই পুজোর এই নাম। গল্পগাথায় জড়িয়ে থাকা এই পুজোয় ঘট তোলার আগেই প্রতিমা পা লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। দেবীর রূপ ভয়ঙ্কর। রক্তঝরা জিভ, ঠোঁটের দু’দিকে থাকে রক্তে ভেজা শাড়ির […]

এই মুহূর্তে জেলা

দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা।

হাওড়া, ১২ নভেম্বর:- রাতে দ্বিতীয় হুগলি সেতুর উপর বড়োসড়ো দুর্ঘটনা। হাওড়া থেকে বন্দর যাওয়ার পথে কন্টেনার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে ঢুকে পড়ে অন্যদিকের লেনে। এর জেরে সাময়িক বন্ধ হয়ে যায় যান চলাচল। কলকাতা থেকে হাওড়া আসার রাস্তা বন্ধ হয়ে যায় প্রায় ঘন্টা চারেক। তিনটি হাইড্রোলিক ক্রেন এনেও কন্টেনার বোঝাই ট্রাক সরাতে কার্যত হিমশিম […]

এই মুহূর্তে জেলা

নেপালের কুকুর তিহার উৎসব পালন হচ্ছে চন্দননগরে।

হুগলি, ১১ নভেম্বর:- নেপালের উৎসব কুকুর তিহার পালন হচ্ছে হুগলি চন্দননগরে। মূলত মৃত্যুর দেবতার যমরাজকে সন্তুষ্ট করার জন্য নেপাল উত্তরাখণ্ড, সিকিম এই সমস্ত এলাকায় পালন করা হয় এই কুকুর তিহার উৎসব। এই উৎসবে কুকুরদের গলায় মালা পরিয়ে তাদের ফুল দিয়ে পুজো করা হয়। ঠিক সেভাবেই হুগলির চন্দননগরে দেখা গেল পথ কুকুরদের পুজো দিতে।কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়া […]

এই মুহূর্তে জেলা

স্থানীয়দের দাবি মেনেই ভদ্রেশ্বর ও বৈদ্যবাটির মাঝে স্টেশন করতে চলেছে রেল দপ্তর।

প্রদীপ বসু, ১১ নভেম্বর:- দীর্ঘ প্রায় ৫০ বছরের দাবি পূরণ করতে চলেছে রেল দপ্তর। হুগলির ভদ্রেশ্বর ও বৈদ্যবাটির মাঝে খুড়িগাছি নতুনপাড়া এলাকার বাসিন্দাদের দাবি এখানে নতুন রেল স্টেশন করতে হবে।এই দাবির জন্য অনেক বার রেল অবরোধ থেকে শুরু করে মিছিল মিটিং করেও কোনো সমাধান হয়নি। তাই বাসিন্দাদের দাবি অবিলম্বে রেল স্টেশন করতে হবে। এর জন্য […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের সব সংশোধনাগারেই সাক্ষাৎ করতে আসা ব্যক্তিদের আধার কার্ড বাধ্যতামূলক।

কলকাতা, ১১ নভেম্বর:- রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের আবাসিকদের পাশাপাশি তাদের সঙ্গে স্বাক্ষাত করতে আসা দর্শনার্থীদের জন্য এবার থেকে আধার কার্ড বাধ্যতামূলক করার হচ্ছে। পরিচিতি জালিয়াতি রুখতে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য গুলিকে জানানো হয়েছে। দেশের ১৩০০ জেলে এই নিয়ম চালু হবে। ইতিমধ্যে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে। […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার গঙ্গার ঘাট পরিদর্শন মন্ত্রীর, ছট পুজোয় ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

হাওড়া, ১১ নভেম্বর:- কালী পূজা ও ছট পূজা উপলক্ষে হাওড়ায় গঙ্গার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। শনিবার সকালে তেলকল ঘাট থেকে শুরু করে শিবপুর পর্যন্ত বিভিন্ন ঘাট পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই, তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়, প্রেম প্রকাশ সিং সহ অন্যান্যরা। […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন।

হুগলি, ১১ নভেম্বর:- দাঁড়িয়ে থাকা ছোট ট্রাকে আগুন। দাউ দাউ করে জ্বলছে ট্রাক। সিঙ্গুর থানার বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে রতনপুর ব্রিজের উপর ঘটনা। ঘটনাস্থলে সিঙ্গুর থানার পুলিশ। হতাহতের কোনো খবর নেই। স্থানীয় সূত্রে জানা গেছে ট্রাকটি রতনপুরের আলু ব্যাবসায়ী মনোজ মাইতির গাড়ি ছিল। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়।

এই মুহূর্তে জেলা

বালি হল্টের কাছে গভীর রাতে খড় বোঝাই লরিতে আগুন।

হাওড়া, ১১ নভেম্বর:- শুক্রবার সাতসকালে হাওড়ার ফোরশোর রোডে বিধ্বংসী অগ্নিকান্ডে চারটি কারখানা সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন গভীর রাতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাওড়ার বালি হল্টের কাছে। রাত তিনটে নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়ক বালি হল্টের কাছে একটি খড় বোঝাই লরিতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের […]