এই মুহূর্তে কলকাতা

নিয়োগ জটিলতা কাটলেই এসএসসির চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগ।

কলকাতা, ১১ ডিসেম্বর:- নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটলেই এসএসসির যোগ্য চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগ করা হবে রাজ্য সরকার পুনরায় আশ্বাস দিয়েছে। পূর্ব নির্ধারিত সূচি মেনে এদিন বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । বৈঠক শেষে তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রথম থেকে ছেলেমেয়েদের সঙ্গে ছিলেন। কিছু আইনি জটিলতা তৈরি হয়েছিল। আইনি […]

এই মুহূর্তে জেলা

মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগ, হাওড়ায় ইকো পার্কের প্রবেশ মূল্য কমিয়ে ৫ টাকা করা হলো।

হাওড়া, ১১ ডিসেম্বর:- প্রথমে স্থির হয়েছিল নবরূপে সজ্জিত ইকো পার্কের দৈনিক প্রবেশ মূল্য জনপ্রতি ১০ টাকা করে করা হবে। সেইমতন ঘোষণা করা হয়ে গিয়েছিল। কিন্তু সোমবার সন্ধ্যায় এর উদ্বোধনে এসে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় প্রস্তাব দেন সাধারণ মানুষ বিশেষ করে শিশুদের কথা ভেবে যেন এর প্রবেশ মূল্য অর্ধেক কমিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভায় পাস হওয়া বিলের সর্বশেষ অবস্থা জানতে নবান্ন ও বিধানসভায় চিঠি পাঠালো রাজভবন।

কলকাতা, ১১ ডিসেম্বর:- রাজ্য বিধানসভায় পাশ হওয়া যেসমস্ত বিল নিয়ে রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে তার সর্বশেষ অবস্থা জানতে চেয়ে রাজভবনের তরফে রাজ্য সচিবালয় নবান্ন এবং বিধানসভার সচিবালয়ে পাল্টা চিঠি পাঠানো হয়েছে। রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো ১২ টি বিল নিয়ে সরকারের ব্যাখ্যা তলব করা হয়েছিল বলে চিঠিতে জানানো হয়েছে। চিঠিতে আটকে থাকা বিল […]

এই মুহূর্তে জেলা

DYFI এর ইনসাফ যাত্রা হাওড়ায়, নেতৃত্বে মীনাক্ষী।

হাওড়া, ১১ ডিসেম্বর:- রাস্তাতেই দেখা হবে, রাস্তাতেই কথা হবে। চোখে চোখ রেখে কথা হবে। ওরা ভেবেছিল পুলিশ দিয়ে বিডিও দিয়ে ভয় দেখিয়ে বামপন্থীদের ঘরে ঢুকিয়ে দেবে। বামপন্থীরাও জানে কীভাবে সেই ভয় উপেক্ষা করে রাস্তার দখল নিতে হয়। মন্তব্য ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জীর। সোমবার সকালে হাওড়ার মানিকপুরে ইনসাফ যাত্রায় অংশ নেন তিনি। তিনি জানান, মানুষ এবার […]

এই মুহূর্তে জেলা

নিত্য যাত্রীদের হাতে আক্রান্ত দুন এক্সপ্রেসের যাত্রী।

হুগলি, ১০ ডিসেম্বর:- নিত্য যাত্রীরা অনেক সময় দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় উঠে যাতায়াত করে, এই নিয়ে দীর্ঘদিন ধরে নিত্য যাত্রীদের সাথে দূরপাল্লার যাত্রীদের বচসা লেগেই থাকে। এমনি সেই ঘটনার সাক্ষী রইল হাওড়া যোগ নগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস। প্রধানত শ্রীরামপুর,চন্দননগর ও ব্যান্ডেলের নিত্যযাত্রীরা দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামড়ায় যাতায়াত করেন। শনিবার হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস ছাড়ার […]

এই মুহূর্তে জেলা

১৫ দিনের জন্য কাজ হারালেন বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলের সিংহভাগ শ্রমিক।

হুগলি, ৯ ডিসেম্বর:- হুগলি জেলায় বেশ কয়েকটি জুট মিল রয়েছে। তার মধ্যে অন্যতম বাঁশবেড়িয়ার এই গ্যাঞ্জেস জুট মিল। এখানে এই কারখানাটি খাতায় কলমে দুটি অংশে বিভক্ত। সেই দুটো অংশে প্রায় ৬০০০ এর বেশি শ্রমিক কাজ করেন। গ্যাঞ্জেস ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড এ সিংহভাগ শ্রমিকই অস্থায়ী। সম্প্রতি মিল কর্তৃপক্ষ মালের বরাত নেই এমনকি গোডাউনে উৎপাদিত সামগ্রী মজুত […]

এই মুহূর্তে কলকাতা

উত্তরবঙ্গ সফর সেরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৯ ডিসেম্বর:- উত্তরবঙ্গ সফর সেরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দিন দশেক পরে দিল্লি সফর করবেন তিনি। এবারে রাজধানীতে মূলত তাঁর দুটি লক্ষ্য রয়েছে। ইন্ডিয়ার জোটের বৈঠকে যোগ দেবেন তৃণমূল নেত্রী। পাশাপশি রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করার কথা তাঁর। নবান্ন সূত্রে খবর আগামী ১৭ ডিসেম্বর দিল্লি যাবেন তিনি। ২০ ডিসেম্বর […]

এই মুহূর্তে জেলা

১৫ বার ঘন্টা বাজিয়ে সূচনা হলো পঞ্চদশ চুঁচুড়া বইমেলার।

হুগলি, ৯ ডিসেম্বর:- পনেরো বার ঘন্টা বাজিয়ে সূচনা হল পঞ্চদশ চুঁচুড়া বইমেলার।শনিবার চুঁচুড়া ময়দানে বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক প্রচেত গুপ্ত, রাজা ভট্টাচার্য, অর্পিতা সরকার এবং কলকাতা বইমেলার সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। বই বিক্রির নিরিখে কলকাতা বইমেলার পর রাজ্যের অন্যতম বড় বইমেলা হয়ে ওঠার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে চুঁচুড়া বইমেলা। এবার পঞ্চাশ লক্ষ টাকার বই বিক্রির লক্ষ নেওয়া […]

এই মুহূর্তে কলকাতা

লোকসভা ভোটে অতিরিক্ত আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে কমিশন।

কলকাতা, ৯ ডিসেম্বর:- আসন্ন লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন অতিরিক্ত আয় ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে। যে সমস্ত লোকসভা কেন্দ্র গুলো জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে আয়-ব্যয়ের ক্ষেত্রে সংবেদনশীল হিসেবে নজরে এসেছে সেই সমস্ত লোকসভা কেন্দ্র গুলিতেই এবার অতিরিক্ত আয় ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। এজন্য আয় ব্যয় খাতে নজরদারি চালানো সমস্ত […]

এই মুহূর্তে জেলা

দু বছরেও হয়নি, এবার একদিনের মধ্যেই জল দেওয়ার প্রতিশ্রুতি বিধায়কের।

হুগলি, ৯ ডিসেম্বর:- দু বছরে হয়নি প্রতিশ্রুতি পালন, এবার একদিনের মধ্যে জল দেওয়ার প্রতিশ্রুতি বিধায়কের। রেলের জায়গায় বাড়ি বাড়ি পানীয় জল দেওয়া নিয়ে প্রশ্ন খোদ কাউন্সিলরের। হুগলি চুঁচুড়া পুরসভা ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পানীয় জল, নিকাশি, শৌচালয় করে দেওয়ার। ভোটের পর সেসব প্রতিশ্রুতি পালন হয়নি। বারবার স্থানীয় কাউন্সিলর পুরসভাকে জানালেও কাজ হয়নি। বাধ্য হয়ে […]