কলকাতা,১১ মার্চ :- রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মোট তিনজন এখন বেলেঘাটা আইডি হসপিটালে পর্যবেক্ষণে রয়েছেন। তবে এখনো পর্যন্ত এরাজ্যে নভেল করোনা ভাইরাসে নিশ্চিত ভাবে কোন আক্রান্তর খবর নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন করোনাভাইরাস নিয়ে অনেকেই নিজের মতো করে প্রচার করছেন। বাজারেও এর প্রভাব পড়েছে। খাসির মাংসের দাম […]
এই মুহূর্তে
রাজ্যে মাছ ডিম সহ বিভিন্ন কৃষিজ পণ্য অবাধে এক জেলা থেকে অন্য জেলায় রকার চেকপোস্ট তুলে দিচ্ছে।
কলকাতা,১১ মার্চ :- সারা রাজ্যে মাছ ডিম সহ বিভিন্ন কৃষিজ পণ্য অবাধে এক জেলা থেকে অন্য জেলায় চলাচলের সুযোগ করে দিতে রাজ্য সরকার চেকপোস্ট তুলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন পণ্য চলাচলের ওপর নজরদারি করার জন্য সারা রাজ্যে কৃষি বিপনন দপ্তরের অধীনে ১০৯ টি চেকপোস্ট ছিল। ২২ টি নিয়ন্ত্রিত বাজার কমিটি এগুলি পরিচালনা […]
ফের বড়সড় ভাঙ্গন বিজেপিতে।
নদীয়া,১১ মার্চ :- ফের বড় সড় ভাঙ্গন বিজেপিতে। এবার নদিয়ার কল্যাণীতে বিজেপি থেকে প্রায় ৩০০০ কর্মী সমর্থক নিয়ে বিপ্লব দে যিনি সমর্থকদের কাছে সজল দে নামে পরিচিত। তিনি ও তার কর্মীরা আজ যোগ দিলেন তৃণমূলে। সজল বাবু তিনি বিজেপির নদীয়া জেলার কিষান মোর্চার সভাপতি দায়িত্বে ছিলেন । এদিন নদিয়ার কল্যাণী ঋত্বিক সদনে, নদিয়া জেলার সভাপতি শঙ্কর […]
চুঁচুড়ায় পানীয় জলের সমস্যার সমাধান করলেন বিধায়ক।
হুগলি, ১১ মার্চ :- চুঁচুড়ায় পানীয় জলের সমস্যার সমাধান করলেন বিধায়ক। বুধবার হুগলি চুঁচুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে নতুন পানীয় জলের পাম্প হাউসের কাজের সুভারম্ভ করলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল এলাকায় পানীয় জলের।সেই সমস্যার সমাধান করতেই এদিন নতুন পাম্প হাউস তৈরির কাজের সুভারম্ভ করেন বিধায়ক।বিধায়কের সাথে উপস্থিত ছিলেন চুঁচুড়া পুরসভার […]
এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য বাঁকুড়ায়।
বাঁকুড়া, ১১ মার্চ :- এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সিমলাপাল থানা এলাকার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের বীরসিংহপুর গ্রামে। মৃতের নাম শিবু মুর্ম্মু (৪০)। স্থানীয় সূত্রে খবর, শিবু মুর্ম্মু নামে এক যুবক মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। পরিবার ও গ্রামের লোকজন ঐদিন রাতভর খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। বুধবার সকালে গ্রামের […]
রাত পোহালেই উচ্চমাধ্যমিক, প্রস্তুতি তুঙ্গে কোচবিহারে।
কোচবিহার, ১১ মার্চ :- রাত পোহালেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবছর কোচবিহার জেলায় ২৭ হাজার ২৯৯ জন ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে ১২ হাজার ১০৯ জন ছাত্র ও ১৫ হাজার ১৯০ জন ছাত্রী রয়েছে। এবারও উচ্চমধ্যমিকের কাউন্সিলের হিসাব অনুযায়ী ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। তবে গত বারের চেয়ে এবছর প্রায় এক হাজার পরীক্ষার্থী […]
কোচবিহার শহরে আগ্নিকান্ড, আতঙ্কিত ব্যাবসায়ীরা।
কোচবিহার, ১১ মার্চ :- আগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল কোচবিহার শহরে। বুধবার দুপুরে হঠাৎই শহরের ব্যাস্ততম এলাকা এ এল দাস চৌপথিতে ইলেকট্রিক পোলে আগুন লাগে। এই ঘটনায়আতঙ্কিত হয়ে পড়েন এলাকার ব্যাবসায়িরা। সাথে সাথে খবর দেওয়া হয় কোচবিহার দমকল কেন্দ্রে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন বিশ্ব সিংহ রোডের এ এল দাস চৌপথিতে। বেশ কিছুক্ষণের চেষ্ঠায় আগুন […]
গঙ্গায় বানের জলের তোড়ে পল্টুন সহ গ্যাংওয়ে কাত হয়ে গেল হাওড়ার শিবপুর ফেরিঘাটে।
হাওড়া, ১১ মার্চ :- গঙ্গায় বানের জলের তোড়ে পল্টুন সহ গ্যাংওয়ে কাত হয়ে গেল হাওড়ার শিবপুর ফেরিঘাটে। পরে ফিরতি জলের স্রোতে সেটি ফের সোজা হয়ে বসে যায়। বুধবার দুপুরে এই ঘটনার জেরে সেখানে সাময়িকভাবে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ওই ফেরিঘাটের জলসাথী’র কর্মীরা জানান, বান আসবে আমরা জানতাম। আমাদের কাছে সেই খবর আগে […]
হাওড়ার লিলুয়ায় হামলা, পাল্টা হামলার ঘটনায় বিজেপি-তৃণমূল রাজনৈতিক উত্তেজনা। আটক ১।
হাওড়া, ১১ মার্চ :- হাওড়ার লিলুয়ায় হামলা, পাল্টা হামলার ঘটনায় বিজেপি-তৃণমূল রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। বিজেপির অভিযোগ, তাদের বুথ সভাপতিকে প্রাণনাশের হুমকি দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। অভিযোগ, এর পাশাপাশি ওই বিজেপি কর্মীর ভাইকেও পুলিশ ফাঁড়ির ভিতর মারধর করা হয়েছে। পাল্টা বিজেপির উপর হামলা চালানোর অভিযোগ করেছে তৃণমূলও। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে […]
তৃণমূল পরিচালিত চুঁচুড়া পৌরসভায় কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে আন্দোলনে নামলো সিআইটিইউ।
হুগলি, ১১ মার্চ :- তৃণমূল পরিচালিত পৌরসভায় কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সিপিএমের। এই অভিযোগের ভিত্তিতেই আজ সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ আন্দোলনে নামলো। এদিন তাঁরা পৌরসভার সামনে ব্যাপক বিক্ষোভে সামিল হয়। পাশাপাশি তাঁদের দাবি নিয়ে তাঁরা পৌরসভায় ডেপুটেশন জমা দেয়। যদিও আজ পৌরসভায় পুরপ্রধান কিংবা উপপুরপ্রধান না থাকায় তাঁরা রিসিভিং কাউন্টারে ডেপুটেশন জমা দেয়। পৌর […]

