অঞ্জন চট্টোপাধ্যায়,১১ মার্চ :- কিবু আবেগে গা ভাসান না। কিন্তু তিনিও তো রক্তমাংসের মানুষ। সেকারণে সমর্থকদের ভালোবাসাকে সরিয়ে দেবেন দেবেন কি করে ! তাই না চাইতেও কল্যাণীতে যখন লিগ জয়ের পরেই ফুটবলাররা তাঁকে কাঁধে চড়ান গোটা গ্যালারি কিৱু , কিৱু কন্ঠস্বরে মাতিয়ে তখনই কিৱুর চোখের কোণে না চাইতেও জল চলে আসে। এদিন তাঁকে ফোনে ধরা হলে তার গলায় সেই আবেগের কন্ঠস্বর বোঝা গেল। তবে তিনি যে পেশাদার। আর পেশাদারিত্বে আবেগ চলে না। সেকারণে তো তিনি বলেন, আমি কেউ নয়। দলের জয়। nআমি শুধু ফুটবলারদের সাহায্য করেছি মাত্র। সবসময় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছি দল নিয়ে । দলের কর্তারা আমাকে সবসময় সহায়তা করেছে। ৪ ম্যাচ আগে চ্যাম্পিয়ন। সেরা ম্যাচ কোনটা। এখানেই কিবুর খিদেটা বোঝা গেলো। লিগের শুরুতে ঘরের মাঠে চার্চিলের বিরুদ্ধে ৪ গোল খেয়ে হেরে যাওয়া ম্যাচকে সেরা ম্যাচ বলছেন তিনি। এই স্প্যানিশ কোচের কথায় , আমি এখনো বলব চার্চিল ম্যাচেই আমরা সেরা ফুটবলটা খেলেছি। আক্রমণাত্মক খেলেছি। কিন্তু ওই ম্যাচে জয় আসেনি। সেই কষ্টটা আমাকে এখনো তাড়া করছে। যদি ওই ম্যাচটা ফিরে পেতাম জেতার জন্য। তবে এখন আর কিছু করার নেই বাকি সব ম্যাচ জিতেই লিগটা শেষ করা আমার লক্ষ্য। এদিকে মোহনবাগানের সব ফুটবলার ও সাপোর্ট স্টাফদের এদিন বিকেলে জানিয়ে দেওয়া হল ডার্বির আগে কোনো মিডিয়ার সামনে যেন মুখ না খোলা হয়।
Related Articles
রাজ্যপালকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের।
নদীয়া, ৭ ডিসেম্বর:- রাজ্যপালকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ রাজ্যপালের। বৃহস্পতিবার সকাল থেকেই গোটা নদীয়া জেলা জুড়ে চলছে অতি ভারী বৃষ্টিপাত। তারই মাঝে নদীয়ার কল্যাণীর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের কোন ভয় ঢোকার মুহূর্তেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাজ্যপালকে দেখে কালো পতাকা […]
ক্যাগের রিপোর্ট নিয়ে বিধানসভায় শাসক-বিরোধী দ্বৈরথ।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল – ক্যাগের সাম্প্রতিক রিপোর্ট নিয়ে বিধানসভায় বিজেপির আলোচনার দাবিকে কেন্দ্র করে শাসক বিরোধী দ্বৈরথ বাঁধে। আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্ব শেষে প্রধান বিরোধী দল বিজেপি বিধানসভায় ক্যাগ রিপোর্টে নিয়ে আলোচনা দাবি জানায়৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই দাবি না মানায় বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে কক্ষ ত্যাগ করেন৷ এরপর বিধানসভার […]
তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে গাছ লাগানোর আর্জি জানাল অ্যাথেলিটরা।
হুগলি, ২৪ এপ্রিল:- বাড়তে থাকা তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে গাছ লাগানোর আর্জি জানাল অ্যাথেলিটরা। রবিবার অক্ষয় তৃতীয়ার দিন সকালে শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে অ্যাথেলেটিক্স ফরম ফ্রীডমের কর্মীরা। স্টেডিয়াম মাঠের উত্তরদিকে শিশু, কদম, তেজপাতা গাছের চারা বসানো হয়। ওই কর্মসূচিতে হাজির ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁই, শ্রীরামপুরের পুরপ্রধান গিরীধারী শাহ, কাউন্সিলর অসীম পণ্ডিত, […]









