হুগলি, ১১ মার্চ :- চুঁচুড়ায় পানীয় জলের সমস্যার সমাধান করলেন বিধায়ক। বুধবার হুগলি চুঁচুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে নতুন পানীয় জলের পাম্প হাউসের কাজের সুভারম্ভ করলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল এলাকায় পানীয় জলের।সেই সমস্যার সমাধান করতেই এদিন নতুন পাম্প হাউস তৈরির কাজের সুভারম্ভ করেন বিধায়ক।বিধায়কের সাথে উপস্থিত ছিলেন চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী সহ তৃণমূলের বহু নেতা কর্মীরা।নতুন পাম্প হাউস হওয়ার ফলে এলাকায় পানীয় জলের সমস্যা মিটবে বলে জানান এলাকার বাসিন্দারা।
Related Articles
কানাইপুরে ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে দলীয় কর্মীদের সাথে মিশে গেলেন প্রার্থী কাঞ্চন মল্লিক
হুগলি, ১৮ মার্চ:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরের কানাইপুরে এসে দলীয় কর্মীসমর্থকদের সাথে কাছের মানুষ হিসাবে মিশে গেলেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক।কাঞ্চন মল্লিক ভোটের প্রচারে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালালেও কানাইপুরে আসা হয়ে ওঠেনি প্রার্থীর।আর সেই কারণে ক্ষোভ জমেছিল তৃণমূলের কর্মীসমর্থকদের মধ্যে।কিন্তু এদিন কানাইপুর বাসাই এ কর্মী সম্মেলনে এসে একদম […]
রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির নতুন নিয়ম কার্যকর।
কলকাতা, ৫ সেপ্টেম্বর:- রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হলো। এই মর্মে রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থদফতর। গত ৩১ মে নবান্নে রাজ্য সরকারি কর্মীদের কয়েকটি সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন। বেতন বৃদ্ধি ও পদোন্নতি ছাড়াও ওই বৈঠকে গৃহীত কয়েকটি সিদ্ধান্ত কার্যকর করার জন্য অর্থ দফতর এই নির্দেশিকা […]
রাজ্যে আরও নতুন আটটি থানা তৈরি হচ্ছে।
কলকাতা, ৯ মার্চ:- রাজ্যে আরও ৮টি নতুন থানা তৈরি হচ্ছে। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। এর মধ্যে অধিকাংশই ব্যারাকপুর শিল্পাঞ্চলে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই নতুন আটটি থানা হল, দক্ষিণেশ্বর, নাগেরবাজার, কামারহাটি, মোহনপুর, বাসুদেবপুর, শিবদাসপুর, হালিশহর ও জেটিয়া। বীজপুর থানা ভেঙে হবে জেটিয়া থানা। বীজপুর ও নৈহাটি থানার একাংশ নিয়ে […]










