কলকাতা,১১ মার্চ :- সারা রাজ্যে মাছ ডিম সহ বিভিন্ন কৃষিজ পণ্য অবাধে এক জেলা থেকে অন্য জেলায় চলাচলের সুযোগ করে দিতে রাজ্য সরকার চেকপোস্ট তুলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন পণ্য চলাচলের ওপর নজরদারি করার জন্য সারা রাজ্যে কৃষি বিপনন দপ্তরের অধীনে ১০৯ টি চেকপোস্ট ছিল। ২২ টি নিয়ন্ত্রিত বাজার কমিটি এগুলি পরিচালনা করত।কিন্তু চেকপোস্টে দীর্ঘ সময় আটকে থাকার কারণে মাছ ডিম সহ বিভিন্ন পচনশীল কৃষি পণ্য নষ্ট হয়ে যাচ্ছিল বলে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন একাধিকবার সরকারের কাছে অভিযোগ জানিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই আগামী পয়লা এপ্রিল থেকে এই চেকপোস্ট গুলি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের নীতি হলো এক রাজ্য এক বাজার। তাই রাজ্য সরকারের ২০০ কোটি টাকা লোকসান হলেও এখন থেকে রাজ্যের সব জেলায় অবাধে কৃষিপণ্য চলাচলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ওই চেকপোস্ট গুলিতে কর্মরত সাড়ে ছশ কর্মীকে নিকটবর্তী কৃষক মান্ডি ও কৃষি বাজারে পুনর্বাসন দেয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Related Articles
মালদহ থেকে কোলকাতা ফেরার পথে বহরমপুর স্টেডিয়ামে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুর্শিদাবাদ,৫ মার্চ:- মালদহ থেকে কোলকাতা ফেরার পথে বহরমপুর স্টেডিয়ামে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নদীয়া মুর্শিদাবাদ ডিআইজি শ্রী মুকেশ, মুর্শিদাবাদ পুলিস সুপার অজীত সিং যাদব এবং জঙ্গীপুর পুলিস সুপার ওয়াই রঘুবংশী এবং মুর্শিদাবাদ জেলাশাসক জগদীশ প্রসাদ মিনার সহ অন্যান্য অফিসারদের সাথে স্টেডিয়াম ময়দানে খোলা আকাশের নিচে মাত্র ১০ মিনিটের প্রশাসনিক বৈঠক সেরে উড়ে গেলেন কোলকাতার […]
কমিশনিং চলার সময় ইভিএম এর ব্যালট ইউনিট চুরির অভিযোগ গ্রেফতার বিজেপি এজেন্ট!
হুগলি, ১৩ মে:- আজ চন্ডীতলার জনাই ট্রেনিং স্কুলে শ্রীরামপুর লোকসভার অন্তর্গত দুটি বিধানসভা, চন্ডীতলা ও জাঙ্গীপাড়ার ইভিএম কমিশনিং চলছিল। অভিযোগ মকপোল চলার সময় বিজেপির এজেন্ট অরুপ কমার মালিক ইভিএম এর ব্যালট ইউনিট চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করেন। মেশিন গোনার সময় তা ধরা পরে। এরপর সিসিটিভি দেখে বিজেপি এজেন্টকে চিহ্নিত করে নির্বচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত […]
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে টাটাকে ফুল, মালা দিয়ে রাজ্যে আনার প্রতিশ্রুতি শুভেন্দুর।
সিঙ্গুর, ১৮ এপ্রিল:- সেই সিঙ্গুর। যেখান থেকে টাটা গোষ্ঠী এ রাজ্য থেকে মুখ ফিরিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এই মাটিই বাম শাসনের অবসান ঘটানোর কেন্দ্র। সেই মাটিতে দাঁড়িয়েই ফুল-মালা দিয়ে টাটাকে বরণ করে নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন সিঙ্গুরের বরা মাঠে দলের হুগলি সাংগঠনিক জেলার উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন […]










