নদীয়া,১১ মার্চ :- ফের বড় সড় ভাঙ্গন বিজেপিতে। এবার নদিয়ার কল্যাণীতে বিজেপি থেকে প্রায় ৩০০০ কর্মী সমর্থক নিয়ে বিপ্লব দে যিনি সমর্থকদের কাছে সজল দে নামে পরিচিত। তিনি ও তার কর্মীরা আজ যোগ দিলেন তৃণমূলে। সজল বাবু তিনি বিজেপির নদীয়া জেলার কিষান মোর্চার সভাপতি দায়িত্বে ছিলেন । এদিন নদিয়ার কল্যাণী ঋত্বিক সদনে, নদিয়া জেলার সভাপতি শঙ্কর সিং এর হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন । তৃণমূলে যোগ দেবার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক ব্যানার্জীকে কৃতজ্ঞতাও জানান তিনি। অন্যদিকে খুব স্বাভাবিক ভাবে আসন্ন পুরসভা নির্বাচনের আগে এতবড় ভাংগনে বিরোধী শিবির অনেকটাই অস্বস্তিতে।খুশি জেলা তৃনমুল নেতৃত্ব।
Related Articles
বন্ধ শ্রীরামপুর নিউটাউন বাস,ভোগান্তি যাত্রীদের,প্রশাসনের দিকে তাকিয়ে বাস মালিকরা।
হুগলি, ২ নভেম্বর:- গতকাল শ্রীরামপুর থেকে নিউটাউন যাবার পথে ২৮৫ নম্বর রুটের তিনটি বাস উত্তরপাড়া এবং বালি থানা এলাকা থেকে রিকভারি এজেন্সির লোকজন যাত্রী নামিয়ে তুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ। চালককে মারধরও করা হয়। প্রতিবাদে আজ সকাল থেকে ২৮৫ নম্বর রুটের শ্রীরামপুর নিউটাউন বাস পরিষেবার বন্ধ রাখা হয়েছে। এই রুটে ১৫ টি বাস চলে। […]
আগামীকাল থেকে রিষড়ার সমস্ত বাজার বন্ধ থাকবে।
তরুণ মুখোপাধ্যায়,২ মে:- আগামীকাল থেকে রিষড়ার সমস্ত বাজার বন্ধ থাকবে। আজ এক সাংবাদিক সম্মেলন করে এ খবর জানালেন রিষড়ার পৌরপ্রধান বিজয় সাগর মিস্র। তিনি জানান পুরসভা পুলিশ এবং এসডিও দপ্তর যৌথভাবে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তে বাজার গুলো বন্ধ থাকবে । তার পরিবর্তে আমরা প্রতিটি এলাকায় ভ্যানে করে সবজি বিক্রির জন্য নির্দিষ্ট লোক […]
ত্রিকোণ প্রেমের পরিণতিতেই খুন , গোলাবাড়ির ঘটনায় এমনই অনুমান পুলিশের।
হাওড়া, ৩ জানুয়ারি:- ত্রিকোণ প্রেমের পরিণতিতেই খুন। গোলাবাড়ির ঘটনায় এমনই অনুমান পুলিশের। শনিবার গোলাবাড়ির চাউলপট্টি ঘাটে উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় যুবকের বস্তাবন্দি দেহ। সেই ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ত্রিকোণ প্রেমের কারণেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। মৃত শ্রমণ সিং(৪০) ঘুসুড়ির কুলি লেনের বাসিন্দা। তাঁর স্ত্রী পিঙ্কিদেবী (৩২)র সঙ্গে প্রায় এক […]







