শুভজিৎ ঘোষ,২৪ মে:- আগামীকাল সারা দেশ জুড়ে পালিত হবে খুশির ঈদ । আর এই খুশির ঈদের আগের দিন গোঘাট এর তৃণমূলের যুব নেতা আশিক হোসেনের উদ্যোগে কানপুর সহ সংলগ্ন এলাকায় গরীব দুস্থ প্রতিবন্ধী পূজারী ব্রাহ্মণ ও মুসলিম সম্প্রদায়ের গরিব পরিবার ও মসজিদের ইমাম সাহেবদের হাতে বস্ত্র দান করা হলো ।এর মধ্য দিয়ে তৃণমূল যুব নেতা আশিক হোসেন সম্প্রীতির বাতাবরণ তৈরি করলেন। হিন্দু মুসলিম ভেদাভেদ না রেখে সকল সম্প্রদায়ের মানুষের হাতে ঈদের প্রাক্কালে বস্ত্র তুলে দিল ।এর আগেও নিজের জন্মদিন পালন করেছিল গরীব দুঃস্থদের খাদ্য সামগ্রী তুলে দিয়ে আজ আবার সম্প্রীতির বাতাবরণ তৈরি করে হিন্দু-মুসলিম দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াবে এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন গোঘাট বিধায়ক মানস মজুমদার। ১ নম্বর ব্লক সভাপতি নারায়ন পূজা প্রধান উত্তম মুদি সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা।
Related Articles
সরকারি হসপিটাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ পর্ষদের বকেয়া ৪১ কোটি।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলির বকেয়া বিদ্যুৎ বিল দ্রুত মিটিয়ে দিতে রাজ্যের স্বাস্থ্য দফতর জেলার স্বাস্থ্য অধিকর্তাদের নির্দেশ দিয়েছে। সম্প্রতি রাজ্য বিদ্যুৎ পর্ষদ বকেয়া ৪১ কোটি টাকার বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য দফতরকে চিঠি দেয়। তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। জানা গেছে জেলা গুলির মধ্যে […]
প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ হাওড়ায়।
হাওড়া,৮ ডিসেম্বর:- দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ পুরোপুরি ব্যর্থ। এর প্রতিবাদে মিছিল হল হাওড়ায়। এর পাশাপাশি অস্বাভাবিক হারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও এনআরসির প্রতিবাদে রবিবার হাওড়া পৌরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চৈতালি বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে […]
ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়াল হাওড়ার, বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ।
হাওড়া, ১৩ নভেম্বর:- ট্যাব কেলেঙ্কারিতে পিছিয়ে নেই হাওড়াও। বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলা শিক্ষা পোর্টালের ট্যাব দুর্নীতি এবার হাওড়াতেও। হাওড়া জেলার কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। উত্তর হাওড়ার সালকিয়া বিদ্যাপীঠ, ঘুসুড়ির শ্রীহনুমান হিন্দি হাইস্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় ১৩ জন ছাত্রের […]








