দ:২৪পরগনা,২৪ মে:- উম্পুন বিধ্যস্ত এলাকায় রান্না করা খাবার বিতরন শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ।সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন,উম্পুন আছড়ে পড়ার পরের দিনই উত্তর ২৪ পরগনার মহেন্দ্রগঞ্জে রান্না করা খাবার বিতরন শুরু হয়। শনিবার থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে হিঙ্গলগঞ্জ ও যোগেশগঞ্জে ২০ হাজার লোকের জন্যে রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হয়েছে। রবিবার থেকে দুই ২৪ পরগনায় পুরদমে এই কাজ শুরু হয়েছে। তিনি বলেন, দক্ষিন ২৪ পরগনার হাসনাবাদের বহু মানুষ ঘরছাড়া। দাসপাড়ায় নদীবাঁধ ভেঙে ৮০০ পরিবার গৃহহীন।রাঙাবেলিয়ায় আধ কিলোমিটার রাস্তা ভেঙে গ্রামে জল ঢুকে গেছে। এছাড়া হরেকৃষ্ণপুর , ফিশারিপাড়া ,গোসাবা সহ বেশ কিছু জাওয়াগ রবিবার থেকে রান্না করা খাবার বিতরন দেওয়া হচ্ছে।অন্যদিকে বকখালি,ফেজারগঞ্জ, দশ মাইল সহ বিভিন্ন এলাকার দুর্গত মানুষদের জন্যে এদিন থেকে কয়েক হাজার মানুষকে ভাত, ডাল, তরকারি দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানয়েছেন জম্মু আশ্রমের প্রধান স্বামী সত্যমিত্রানন্দ মহারাজ। তাঁর সঙ্গে আছেন স্বামী পরাসরানন্দ, স্বামী জয়নাথানন্দ সহ বহু সন্নাসী। স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাকি এলাকাগুলিতে সোমবার থেকে রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।
Related Articles
হাওড়ায় বাম সংগঠনের মিছিল।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- বাম ছাত্র সংগঠনের মিছিল হাওড়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত। সর্বভারতীয় জাঠার সমাপ্তি দিবসে উপলক্ষে এই মিছিল হয়। ১লা আগস্ট সারা দেশে জুড়ে শুরু হয় এই জাঠা। আজ ২ সেপ্টেম্বর পূর্ব ও উত্তর পূর্ব ভারতের জাঠার সমাপ্তি হবে। এই উপলক্ষে কয়েক হাজার বাম ছাত্র যুব হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে কলেজ স্ট্রিট উদ্দেশ্যে […]
দুর্গা প্রতিমা বিসর্জনের পর ,মমতার দলকেও বিসর্জন করা হবে – অর্জুন সিং।
ব্যারাকপুর , ৪ সেপ্টেম্বর:- রাজ্য ব্যাপী বিজেপির গনতন্ত্র বাঁচাও কর্মসূচি উপলক্ষে শুক্রবার বেলায় ব্যারাকপুরের মহকুমা অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে যোগ দিয়ে সাংসদ অর্জুন সিং তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে। তিনি বলেন, দুর্গা পুজোর বিসর্জনের পরই মমতা দলকেও বিসর্জন করা হবে।বৃহস্পতিরবার রাতে তাঁর বাড়ির সামনে বোমাবাজি প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে […]
করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার রাজ্যের সব পুর কর্মীদের বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা , ২৭ জানুয়ারি:- করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার রাজ্যের সব পুর কর্মীদের বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে দুয়ারে দরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির বর্তমান অবস্থা পর্যালোচনা করতে রাজ্যের সব জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি বলেন পুর কর্মীদের টিকা দেওয়ার জন্য ইতিমধ্যেই লিখিতভাবে […]







