স্পোর্টস ডেস্ক, ১ জুন:– লকডাউনের মধ্যেই সুখবর শোনালেন ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ। শীঘ্রই মা হতে চলেছেন হার্দিক পান্ডিয়ার বাগদত্তা নাতাশা। অভিনেত্রী নিজেদের একটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবিটি হার্দিক ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করে লেখেন, ‘নাতাশা এবং আমার যাত্রাপথটা অসাধারণ। এটা আরও সুন্দর হতে চলেছে। কারণ আমাদের জীবনে শীঘ্রই একটা […]
এই মুহূর্তে
শচীনকে ফের নয়া চ্যালেঞ্জ যুবরাজের! কী চ্যালেঞ্জ দেখে নিন ।
স্পোর্টস ডেস্ক, ১ জুন:- লকডাউন আবহে চলতি মাসের মাঝামাঝি সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তাঁর জাতীয় দলের তিন সতীর্থকে ‘কিপ ইট আপ’ চ্যালেঞ্জে স্বাগত জানিয়ে ছিলেন যুবরাজ সিং। ভিডিওতে ক্রস ব্যাট হাতে একটি ক্রিকেট বল নিয়ে জাগলিং করতে দেখা গিয়েছিল প্রাক্তন তারকা ব্যাটসম্যানকে। নিজের জাগলিং শেষ হলে ভিডিও শেষে রোহিত শর্মা, শচীন তেন্ডুলকর […]
চলে গেলেন সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান! শোকস্তব্ধ বলিউড।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ১ জুন:- ফের বিনোদন জগতে ইন্দ্রপতন। রবিবার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। কয়েকদিন ধরেই শরীরটা ভাল যাচ্ছিল না তাঁর। কিডনির সমস্যায় জেরবার হয়ে যাচ্ছিলেন ওয়াজিদ খান। কিডনি ট্রান্সপ্ল্যান্টও হয়েছিল তাঁর। তাই এ সংক্রান্ত সমস্যায় বেশ কয়েকবার হাসপাতালে ভরতি হতে হয়েছিল সঙ্গীত পরিচালককে। দিনকয়েক আগে আবারও […]
হাওড়া সিটি পুলিশের বিশেষ অভিযান। বেআইনিভাবে তেল বিক্রির অভিযোগে আটক ট্যাঙ্কার চালক।
হাওড়া,১ জুন:- লকডাউনের নিয়মবিধি অমান্য করে অনেকদিন ধরেই স্থানীয় একটি দোকানে বেআইনিভাবে পামলিন তেল বিক্রি করছিলেন এক ট্যাঙ্কার চালক। হাওড়া সিটি পুলিশ ওই অভিযোগ পেয়ে বেলিলিয়াস রোডের বাড়ি থেকে গ্রেফতার করে ওই অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম পাপ্পু সাউ। হাওড়া থানা এলাকার বেলিলিয়াস রোডের বাসিন্দা তিনি। পাপ্পু ভোজ্য পামোলিন তেলের ট্যাঙ্কার চালক বলে […]
প্রথম দিনেই সরকারি নির্দেশ মেনেই খুলে গেল পাণ্ডুয়ার সিমলাগড় কালী মন্দিরের দ্বার।
হুগলি, ১ জুন:- আনলক-1 এর প্রথম দিনেই সরকারি নির্দেশ মেনেই খুলে গেল পাণ্ডুয়ার সিমলাগড় কালী মন্দিরের দ্বার। লকডাউনের কারণে বন্ধ হয়েছিল এই মন্দির। পীঠস্থান না হলেও, সিমলাগড় কালীবাড়ি হুগলী জেলার সর্ববৃহৎ একটি ধর্মস্থান। এই মন্দিরে যেমন সমস্ত ধর্মেরই মানুষ আসে, তেমনই জাগ্রত মা হিসাবেই এখানে দেবী প্রতিমা ভক্তদের কাছে পূজিত। প্রথমেই মায়ের সামনে পুরোহিতরা যজ্ঞ […]
কারেন্ট নেই তিনদিন। বালিতে অবরোধ।
হাওড়া,১ জুন:- তিন দিন ধরে বিদ্যুৎ নেই। প্রতিবাদে অবরোধ হল হাওড়ায়। বেলুড়ের লালবাবা কলেজের সামনে সোমবার দুপুরে জিটি রোড অবরোধ করেন বেলুড়ের পালঘাট লেনের বাসিন্দারা। রাস্তায় মই ফেলে অবরোধে সামিল হন প্রায় শ’খানেক মানুষ। যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে বালি থানার পুলিশ। প্রায় এক ঘন্টা পর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ ওঠে।
বালিতে সকাল থেকেই যানজটে হিমশিম খাচ্ছে ট্রাফিক।
হাওড়া,১ জুন:- সরকারি নির্দেশ অনুযায়ী পঞ্চম দফার লকডাউন চলবে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনেই। হাওড়ায় ৭৬ টি কন্টেনমেন্ট জোনের বাইরে আজ থেকে এলাকার গতিবিধি স্বাভাবিক হচ্ছে। কন্টেনমেন্ট জোনের বাইরে খোলা হয়েছে সব দোকান বাজার। হাওড়ার বালিতে জিটি রোডে সকাল থেকেই যানজটের ছবি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই টোটো, অটো, লরি, প্রাইভেট কার ট্যাক্সি চলাচল করছে।সপ্তাহের প্রথম দিনে […]
হাওড়া ব্রিজে চলল বেসরকারি বাস। যাত্রীদের ভীড়। অনেকেই সাইকেল নিয়েই গন্তব্যে ছুটলেন।
হাওড়া,১ জুন:- পঞ্চম দফার লকডাউনে কন্টেনমেন্ট জোনের বাইরে বাকি সব এলাকায় পরিস্থিতি আজ থেকে স্বাভাবিক হল হাওড়াতেও। আজ সকাল থেকে হাওড়া ব্রিজ ছিল পুরানো ছন্দেই। হাওড়া ব্রিজ দিয়ে সরকারি, বেসরকারি বাস, মিনিবাস, প্রাইভেট গাড়ি যাতায়াত করতে দেখা যায় সকাল থেকেই। সব আসনে যাত্রী নিয়েই বাসগুলি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। অফিস টাইমে যাত্রীদের ভীড় ছিল। হাওড়া […]
আজ সকাল থেকে চালু হল হাওড়ায় ফেরি সার্ভিস।
হাওড়া,১ জুন:- দেশজুড়ে টানা লকডাউনের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল জলপথ পরিষেবা। শেষপর্যন্ত লকডাউনের ৭১ দিনের মাথায় আজ সোমবার পয়লা জুন থেকে ফের চালু হল জলপথ পরিষেবা। প্রতি এক ঘন্টা অন্তর এই পরিষেবা দেওয়া হচ্ছে। চল্লিশ শতাংশ যাত্রী নিয়েই এখন পরিষেবা চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জনপথ পরিষেবা দেওয়া হবে। বলা […]
আগামীকাল থেকে তারকেশ্বর শিব মন্দির খুলছে না।
হুগলি, ৩১ মে:- সরকারি নির্দেশ অনুযায়ী আগামীকাল অর্থাৎ পয়লা জুন থেকে তারকেশ্বর শিব মন্দির খুলছে না বলে জানিয়েছেন তারকেশ্বর মন্দিরের মোহান্ত মহারাজ। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়,ততদিন পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। বিশেষ করে ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক না হবে, ততদিন বন্ধ থাকবে তারকেশ্বর মন্দিরের গেট। তবে প্রতিদিন নিয়মনীতি মেনে মন্দিরে নিত্য শিবের পুজো […]

