দ:২৪পরগনা ,২ মে:- সরকারের দেয়া নির্দেশিকা যে বাক্সবন্দী করে রেখেছেন অটো চালকরা তা জেলায় ঘূরলেই পরিষ্কার। গড়িয়া থেকে বারুইপুর আর বারুইপুর থেকে গড়িয়া চিত্রটা একই। অটোর ভিতরে দুজনের বেশি যাত্রী একেবারে গায়ে গায়ে ঠেসে বসে আছেন। সরকারি নিয়ম বিধি মেনে যাত্রী তোলা তো হচ্ছেই না উল্টে এই তিন চাকার জানে একলপ্তে ভাড়া হয়ে গিয়েছে দ্বিগুণ। কোথাও বা তারও বেশি। ফলে রাস্তায় বেরিয়ে অটো ধরতে গিয়ে একদিকে যেমন পকেট ফাঁকা হচ্ছে আমাদের তেমনি গায়ে গায়ে বসে শুরু হয়েছে ঝুঁকির যাত্রা। অটোচালকদের দাবি, যাত্রী বিশেষ হচ্ছে না। তাই বাধ্য হয়েই দ্বিগুন ভাড়া নিতে হচ্ছে। গড়িয়া অটোতে যাবার জন্য বারুইপুর রেল গেটে প্যাসেঞ্জারের লাইন।অনেকের সকাল সাড়ে আটটা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। লাইনে দাড়িয়ে কোন সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই নেই।বারুইপুর থেকে গড়িয়া পর্যন্ত অটো ভাড়া যাত্রী পিছু 50 টাকা করে নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী দুজনের জায়গা তিনজন করেও অটোতে করে নিয়ে যাচ্ছে যাত্রী।
Related Articles
দুর্গা পুজোকে ইউনেস্কোর স্বীকৃতির উদযাপনে ১লা সেপ্টেম্বর রাজ্য জুড়ে বর্ণময় শোভাযাত্রা করতে চায় সরকার।
কলকাতা, ২৬ আগস্ট:- দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির উদযাপনে পয়লা সেপ্টেম্বর রাজ্যজুড়ে প্রস্তাবিত শোভাযাত্রাকে প্রকৃত অর্থে বর্ণময় করে তুলতে চায় রাজ্য সরকার। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রাপক, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলা এবং স্কুল পড়ুয়াদেরও সামিল করা হবে শোভাযাত্রায় । রাজ্যের তথ্য সংস্কৃতি সচিব শান্তনু বসু এই শোভায়াত্রার প্রস্তুত নিয়ে সব জেলার জেলা […]
প্রোটিয়ান ফাস্ট বোলারের বাড়িতে হামলা দুষ্কৃতীদের! কী বলছেন তারকা ক্রিকেটার ?
স্পোর্টস ডেস্ক , ১২ জুন:- করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে অচলাবস্থার জেরে, দক্ষিণ আফ্রিকায় অপরাধ বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করলেন প্রোটিয়ান ফাস্ট বোলার ডেল স্টেইন। তাই দক্ষিণ আফ্রিকার মানুষদের সাবধানে থাকতে বললেন সে দেশের কিংবদন্তি ফাস্ট বোলার । কারণ ফাস্ট বোলার ডেল স্টেইনের অভিযোগ, লকডাউন চলাকালীনন তাঁর বাড়িতে তিন বার হামলা চালিয়েছে আততায়ীরা। একবার বাড়ির বাইরে রাখা স্টেইনের […]
শীতলকুচির ঘটনার প্রতিবাদ , তৃণমূলের বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া, ১১ এপ্রিল:- শীতলকুচির ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখায় তৃণমূল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে যুব তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।এদিনের কর্মসূচি নিয়ে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সিকান্দার আলি খান বলেন, অমিত শাহ যেখানে জনসভা করতে আসছেন সেখানে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তাদের ক্যাডারদের হিংসার পথ অবলম্বন করতে […]







