এই মুহূর্তে খেলাধুলা

লাদাখে শহিদ জওয়ানদের শ্রদ্ধা টিম ইন্ডিয়ার ।

স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- লাদাখের গালওয়ান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনায় শোকস্তব্ধ ক্রীড়া মহল। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহঅধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তনী যুবরাজ সিং, শচীন তেন্ডুলকর, ইরফান পাঠান, বীরেন্দ্র শেহওয়াগ সহ অন্যান্যরা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। লাদাখে কর্তব্য পালন করতে গিয়ে শহিদ হওয়া […]

এই মুহূর্তে জেলা

উত্তর হাওড়ার কিছু এলাকায় জলের সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠাবে পুরসভা।

হাওড়া , ১৭ জুন:- উত্তর হাওড়ার কিছু এলাকায় জলের সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠাবে পুরসভা। পাইপ সারিয়ে জল সরবারাহ করতে আরও কয়েকদিন সময় লাগবে। ততদিন পর্যন্ত উত্তর হাওড়ার নির্জলা ওয়ার্ডগুলিতে পুরসভা জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দেবে। গত সপ্তাহ থেকেই উত্তর হাওড়ার সালকিয়া, গোলাবাড়ি, মালিপাঁচঘড়া, প্রভৃতি এলাকায় জল সরবারাহ ব্যাহত হচ্ছে। উত্তর হাওড়ায় নস্করপাড়ার আন্ডার গ্রাউন্ড […]

এই মুহূর্তে জেলা

পরিযায়ী শ্রমিক হুগলিতে ফিরলেও করোনা মোকাবিলায় আশার কথা শোনাল জেলা প্রশাসন ।

হুগলি , ১৭ জুন:- লক ডাউনে ভিন রাজ্য থেকে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক হুগলিতে ফিরলেও করোনা মোকাবিলায় আশার কথা শোনাল জেলা প্রশাসন । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে শনিবার পর্যন্ত জেলা থেকে মোট ১২ হাজার ৮০৯ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিযায়ী শ্রমিক ও সাধারণ বাসিন্দা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭২১ জন।তবে আশার কথা এই […]

এই মুহূর্তে জেলা

আমফান ঘূর্ণিঝড় থেকে শিক্ষা নিয়ে দুর্যোগ মোকাবিলায় ‘প্রি পজিশনিং প্লানিং’কর্মসূচি নিল জেলা প্রশাসন।

হুগলি , ১৭ জুন:- আমফান ঘূর্ণিঝড় থেকে শিক্ষা নিয়ে দুর্যোগ মোকাবিলায় ‘প্রি পজিশনিং প্লানিং’কর্মসূচি নিল জেলা প্রশাসন। হুগলি জেলা প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক সূত্রে জানা গিয়েছে,বর্ষার মরসুম শুরু হয়েছে।সেই কারণে জেলার দামোদর,মুন্ডেশ্বরী,ঘিয়া নদীর গুলির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।কোথাও কোন রকম সংস্কারের প্রয়োজন হলে আগে ভাগেই প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী নদীর সব […]

এই মুহূর্তে জেলা

জামিনের এক সপ্তাহ পরেও মেলেনি মুক্তি , হুগলি সংশোধনাগারের সামনে ধর্ণায় পরিবার।

সুদীপ দাস , ১৭ জুন:- সংশোধনাগারের সামনে অবস্থানে বসলো পরিবারের লোকজন। গত মাসের ১১তারিখ হুগলীর ভদ্রেশ্বরের মহম্মদ জালালউদ্দীন ও ইমরান জালালকে তেলিনিপাড়া কান্ডে গ্রেফতার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। কিন্তু গত ১১/০৬ এ তাদের জামিন মঞ্জুর করে চুঁচুড়া জেলা আদালত। কিন্তু আজ পর্যন্ত প্রায় ৭দিন হতে চললো, তাদের হুগলী সংশোধনাগার থেকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি। আজ […]

এই মুহূর্তে জেলা

রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে আজ থেকে তারকেশ্বর থেকে কলকাতা চালু হলো বাস পরিসেবা।

হুগলি , ১৭ জুন:- রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে আজ থেকে তারকেশ্বর থেকে কলকাতা চালু হলো বাসের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা। আজ দুটি বাস যথাক্রমে একটি আটটায় এবং একটি সাড়ে আটটায় কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। পরিবহণ দফতরের আধিকারিকদের সাথে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌর প্রশাসক স্বপন সামন্ত ও তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম কুন্ডু ও লোকাল তৃণমূল […]

এই মুহূর্তে জেলা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের।

হুগলি , ১৭ জুন:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। শ্রীরামপুরের মাহেশে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা।করোনা মহামারিতে দেশের অর্থনৈতিক অবস্থা বেহাল।কাজ হারিয়েছেন বহু মানুষ।এমন অবস্থায় দুবেলা খাবার জোটাতে হিমসিম খেতে হচ্ছে বহু মানুষকে।সেই সময় কেন্দ্রীয় সরকার প্রতিদিন তেলের দাম বাড়িয়ে চলেছে।ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পরিবহনে গাড়ির ভাড়া বাড়বে,ভাড়া বাড়লে […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে শুরু হল জেলার তারকেশ্বর, হরিপাল ও কামারকুণ্ডু থেকে সরকারি যাত্রীবাস পরিষেবা।

হুগলি , ১৭ জুন:- আজ থেকে শুরু হল জেলার তারকেশ্বর, হরিপাল ও কামারকুণ্ডু থেকে সরকারি যাত্রীবাস পরিষেবা। মোট ছয়টি বাস যাতায়াত করবে। প্রতিটি বাস ধর্মতলা পর্যন্ত যাবে। এদিন হরিপাল ও কামারকুণ্ডু থেকে এই সরকারি বাস পরিষেবার উদ্বোধন করেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। সঙ্গে উপস্থিত ছিলেন আরামবাগ বাস ডিপোর ডাইরেক্টর শুভেন্দু মুখ্যার্জী, জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের […]

এই মুহূর্তে খেলাধুলা

লা লিগার ইতিহাসে নয়া নজির মেসির !

স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- লা লিগার ইতিহাসে পেনাল্টিতে দ্বিতীয় সর্বোচ্চ গোল লিওনেল মেসির। ফের চমক দেখালেন আর্জেন্টাইন মহাতারকা। স্প্যানিশ লা লিগায় মঙ্গলবার রাতে মাঠে নেমেছিল বার্সালোনা। এই ম্যাচে লেগানসকে বার্সালোনা হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। আর এই ম্যাচে বার্সার হয়ে একটি গোল করেন লিওনেল মেসি। ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি থেকে একটি দুরন্ত গোল দলকে উপহার […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনা আক্রান্ত বাংলার টেবিল টেনিস তারকা।

স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- করোনার থাবা এবার বাংলার টেবিল টেনিসেও। বাংলার টেবিল টেনিস খেলোয়াড় সৌভিক কর করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। তবে শুধু সৌভিক নন, তাঁর পরিবারে বাবা-মা এবং স্ত্রীও কোরোনায় আক্রান্ত হয়েছেন। বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্তমানে চারজনই বেলেঘাটা ID হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। […]