হুগলি , ১৭ জুন:- লক ডাউনে ভিন রাজ্য থেকে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক হুগলিতে ফিরলেও করোনা মোকাবিলায় আশার কথা শোনাল জেলা প্রশাসন । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে শনিবার পর্যন্ত জেলা থেকে মোট ১২ হাজার ৮০৯ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিযায়ী শ্রমিক ও সাধারণ বাসিন্দা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭২১ জন।তবে আশার কথা এই যে আক্রান্তদের মধ্যে ৫৩৮ জন করোনা জয় করে সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন।চব্বিশ ঘন্তায় জনা সাতেকের মতো নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে জেলা প্রসাসনের এক কর্তা বলেন , শ্রমিক স্পেশ্যাল ট্রেনগুলি তে যে পরিমান পরিযায়ী শ্রমিকেরা ফিরেছেন তাদের স্বাস্থ্যবিধি মেনে কোয়ারান্টাইন সেন্টার ও চিকিতসার ব্যবস্থা করা হয়।কিন্তু জেলা প্রশাসনকে আগাম না জানিয়ে তালিকার বাইরে শ্রমিক স্পেশ্যাল ট্রেন জেলা ঢুকে পড়ায় পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে বেগ পেতে হয়েছে । যদিও জেলা প্রশাসনের এই অভিযোগ অস্বীকার করেছে রেল।
Related Articles
শিলিগুড়ি মহকুমার বিধাননগরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ১০০ পরিবার।
শিলিগুড়ি , ৯ আগস্ট:- ২১ এর নির্বাচনকে নজরে রাখছেন কেন্দ্রের শাসক দল থেকে শুরু করে রাজ্যের শাসক দল পর্যন্ত । তা এই নির্বাচনের আগে শক্ত হাতে মাঠে নামতে চাইছেন রাজ্যের শাসক দল । ক্রমশ বিজেপিকে জোর ধাক্কা দিয়ে নিজেদের শক্তি বাড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস । শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিজলিমুণি ও তিনলাইন এলাকার ১০০ পরিবার এদিন […]
রানীহাটির গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা শুভেন্দুর।
হাওড়া, ৭ এপ্রিল:- হাওড়ার রানীহাটির গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থলে এসে তিনি ক্ষতিগ্রস্ত ৬৯ জন ব্যবসায়ীর হাতে কয়েক হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখানে বীভৎস আগুন হয়েছে। এদের নোটিশ দিয়েছে কিছুদিনের মধ্যে উঠে যেতে হবে বলে। এর […]
মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন নিয়ে শুভেন্দু অধিকারীর আনা অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন।
কলকাতা , ১৬ মার্চ:- তৃণমূল নেত্রী ও নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন নিয়ে শুভেন্দু অধিকারীর আনা অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন। শুভেন্দু অধিকারীর অভিযোগকে এক প্রকার ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি সিবিআই মামলা ও অসমের ৫টি মামলা নিয়ে মোট ছটি মামলা আছে। এটা শুভেন্দু অধিকারী চিঠি […]







