হুগলি , ১৭ জুন:- আজ থেকে শুরু হল জেলার তারকেশ্বর, হরিপাল ও কামারকুণ্ডু থেকে সরকারি যাত্রীবাস পরিষেবা। মোট ছয়টি বাস যাতায়াত করবে। প্রতিটি বাস ধর্মতলা পর্যন্ত যাবে। এদিন হরিপাল ও কামারকুণ্ডু থেকে এই সরকারি বাস পরিষেবার উদ্বোধন করেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। সঙ্গে উপস্থিত ছিলেন আরামবাগ বাস ডিপোর ডাইরেক্টর শুভেন্দু মুখ্যার্জী, জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের মেন্টর করবী মান্না সহ অনান্যরা। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতায় ও বিধায়ক বেচারাম মান্নার উদ্যোগে এই সরকারি বাস পরিষেবা পেয়ে খুশি নিত্যযাত্রীরা। প্রতিদিন সকাল আটটা ও সাড়ে আটটায় বাসগুলি ছেড়ে কোলকাতা ধর্মতলা পর্যন্ত যাবে। পুনরায় সন্ধ্যা ছয়টা ও সাড়ে ছয়টা নাগাদ ধর্মতলা থেকে ছাড়বে। সপ্তাহে প্রতিদিন চলবে এই বাসগুলি। পাশাপাশি অনলাইনের মাধ্যমে বাসের অগ্রিম টিকিট বুকিং করা যাবে বলে জানিয়েছেন বিধায়ক বেচারাম মান্না।
Related Articles
ধনিয়াখালি কলেজের প্রজ্ঞা জঙ্গি সন্দেহে গ্রেফতার বাংলাদেশে !
সুদীপ দাস , ১৮ জুলাই:- ধনিয়াখালি থানার ভান্ডারহাটি কেশবপুরে কালিবাড়ির প্রত্যন্ত এলাকায় অ্যাডবেস্টসের চালের একচিলতে ঘর। এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে কোনরকমে দিন গুজরাতেন দেবনাথ দম্পতি। গ্রামের অত্যন্ত সাদামাটা পরিবার বলতে যা বোঝায় আর কি। স্বামী প্রদীপ দেবনাথের করা ১০০ দিনের কাজের টাকায় পেট চালানোর পর ছেলে-মেয়ের পড়াশুনার খরচ জোগার হচ্ছিলো না। তাই সংসারের […]
জলের সমস্যা আছে, থাকবে। জলের সমস্যা হলে আমাকে জানান বললেন অরূপ।
হাওড়া, ৭ জুন:- হাওড়া শহরে জলের সমস্যা আছে, থাকবে। জলের সমস্যা হলে আমাকে জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করব। বুধবার এক অনুষ্ঠানে এসে পুর নাগরিকদের উদ্দেশ্যে একথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন হাওড়া পুরসভার ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডের জল সংকটের সমাধানে নবনির্মিত গভীর নলকূপের শুভ উদ্বোধন হয়। বেলা ১১:০০ টায় রামকৃষ্ণপুরের চারুচন্দ্র সিংহ […]
ভিনদেশ থেকে আমদানি শুরু হওয়ায় দীপাবলীর আগে রাজ্যে পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে।
কলকাতা , ২৮ অক্টোবর:- ভিনদেশ থেকে আমদানি শুরু হওয়ায় এবং সরকারি ভান্ডারে মজুদ পেঁয়াজ বাজারে আসার ফলে দীপাবলীর আগে রাজ্যে পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে। রাজ্যের কৃষি বিপনন দপ্তর সূত্রে জানা গিয়েছে আফগানিস্তান ও মিশর থেকে আমদানি করা পেঁয়াজ রাজ্যের বাজারে আসতে শুরু করেছে। একই সঙ্গে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন নাফেদ তাদের হাতে মজুদ […]









