এই মুহূর্তে খেলাধুলা

স্লেজিং একটা ফাঁদ বলছেন টিম ইন্ডিয়ার ওয়াল।

স্পোর্টস ডেস্ক , ২০ জুন:- ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিফেন্ডার যদি হয়ে থাকেন রাহুল দ্রাবিড়। তবে দলের ওয়াল বলে পরিচিত চেতেশ্বর পূজারা। টেস্ট ক্রিকেটে যাকে আউট করতে কালঘাম ছুটে যেত বোলারদের। এবার স্লেজিং নিয়ে মুখ খুললেন তিনি। স্লেজিং হল মনঃসংযোগ ভাঙারই একটা ফাঁদ। আশ্চর্য, তাঁর মতো আপাত শান্ত ব্যক্তিরও মাঝেমধ্যে মনে হয়েছে, দিই পাল্টা জবাব দিয়ে! […]

এই মুহূর্তে জেলা

রাস্তা মেরামতের দাবিতে আমরণ অনশন এলাকাবাসীর।

শুভজিৎ ঘোষ, গোঘাট, ২০ জুন:- রাস্তা মেরামতের দাবিতে আমরণ অনশন এলাকাবাসীর।শনিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পুরসভার চাঁদুর ১৬ নম্বর ওয়ার্ডের খান পাড়া এলাকায়।সমস্ত প্রতিশ্রুতি সার।স্থানীয় কাউন্সিলর সহ পুরসভার কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। দুর্বিষহ যন্ত্রণায় দিন কাটছে মানুষের। অগত্যা আমরণ অনশনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এলাকাবাসী।

এই মুহূর্তে খেলাধুলা

করোনায় আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক, ২০ জুন:- বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের দাদা নাফিস ইকবাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমে নাফিস নিজেই জানিয়েছেন সে কথা। ডানহাতি ওপেনার ছিলেন তিনি। তামিমের দাদা আপাতত চট্টগ্রামে সেলস আইসোলেশন রয়েছেন। বাংলাদেশের কোনও ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার খবর অবশ্য প্রথম নয়। গত মাসে বাংলাদেশের ডেভলপমেন্ট কোচ ও প্রাক্তন প্রথম শ্রেণীর […]

এই মুহূর্তে জেলা

করোনা আক্রান্ত মাশরাফি বিন মোর্তাজা।

স্পোর্টস ডেস্ক, ২০ জুন:- নাসিফ ইকবালের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা। বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল। শুক্রবার রাতে পরীক্ষা করার পর শনিবার করোনা পজেটিভ এসেছে মাশরাফির। বাড়ির অন্য সদস্যরা এখনও সুস্থ, কারও করোনার উপসর্গ দেখা দেয়নি। পরিবারের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, এখন মাশরাফির জ্বর […]

এই মুহূর্তে জেলা

মহিলার মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য চণ্ডীতলায়।

চিরঞ্জিত ঘোষ , ২০ জুন:- হুগলীর ডানকুনি ও চন্ডীতলা থানার মাঝে দূর্গাপুর এক্সপ্রেস ওয়েতে হাইড্রেনের মধ্যে উদ্ধার পচাগলা মহিলার দেহ। শনিবার সকালে ডানকুনি কোকাকোলা কারখানার পাশে দেহটি দেখতে পান স্থানীয়রা। দেহটি বেশীরভাগ অংশই পচে যাওয়ায় আঘাতের চিহ্ন এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান অন্য কোখাও থেকে খুন করে দেহটি নিয়ে এসে ফেলা হয় হাইড্রেনে। শনিবার […]

এই মুহূর্তে জেলা

আমফানে ক্ষতিগ্রস্থদের টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত প্রধানকে বহিষ্কৃত করলো তৃণমূল।

চিরঞ্জিত ঘোষ , ২০ জুন:- আমফান ঝড়ে ক্ষতিগ্ৰস্থ বাড়ির তলিকায় চন্ডীতলা -২র অধীন গরলগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ সিংহ নিজের ফোন নাম্বার দেওয়ায় এবং ক্ষতিপূরনের তালিকায় নিজের স্ত্রীর নাম দেওয়ায়, দলের মধ‍্যেই যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে শাসক দল তৃনমূল। এই খবর প্রকাশ‍্যে আসতেই বিরোধীরা সমালোচনায় সরব হয়েছে। তারপরেই প্রশাশন তৎপর হতে নিজের স্ত্রীর নাম সহ মোট […]

এই মুহূর্তে খেলাধুলা

বর্ষা উপভোগ আর বই পড়ায় মজে বিরাট ! কী বললেন এবি ও ওয়ার্নার ?

স্পোর্টস ডেস্ক , ২০ জুন:- লকডাউনে করোনা সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি তিনি কীভাবে সময় কাটাচ্ছেন তার কম-বেশি আপডেট সোশ্যাল মিডিয়াতে নিয়ম করে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবারও ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেন বিরাট কোহলি। বই পড়তে পড়তে মুম্বইয়ের বর্ষা উপভোগ করছেন বিরাট।   ছবিটি পোস্ট করে বিরাট কোহলি লেখেন, “মুম্বইয়ে দারুন আবহাওয়া।  মুম্বইয়ে প্রথমবার বর্ষা […]

এই মুহূর্তে খেলাধুলা

হিটম্যান হয়ে গেলেন রোহিতা শর্মা !

স্পোর্টস ডেস্ক , ২০ জুন:- লকডাউনে কখনও বিরাট কোহলি তো কখনও রোহিত শর্মা কাউকে না কাউকে সোশ্যাল মিডিয়ায় টিপ্পনি কেটে মাত করে দিয়েছেন টিম ইন্ডিয়ার রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহল।সেই চাহল এবার রোহিত শর্মাকে নিয়ে এক মজার ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে জেন্ডার সোয়াপড ফটো। অর্থাত্ পুরুষকে মহিলা এবং ছেলেকে মেয়ের ছবিতে […]

এই মুহূর্তে জেলা

সূর্যগ্রহণের দিন সকালে বেলুড় মঠে প্রবেশ বন্ধ থাকবে।

হাওড়া , ২০ জুন:- ২১ জুন রবিবার সূর্যগ্রহণ। ওইদিন ভক্ত ও দর্শনার্থীগণের বেলুড় মঠের সকালের দর্শন বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে সকাল ১১টা ঢুকতে পারবেন না ভক্ত, দর্শনার্থীরা। তবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা মঠ খোলা থাকবে বলে জানা গেছে। বেলুড় মঠের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল ২১ জুন সকালে সূর্যগ্রহণ উপলক্ষে বেলুড় মঠ প্রাঙ্গনে […]

এই মুহূর্তে খেলাধুলা

মহারাজের বাড়িতে করোনার থাবা !

স্পোর্টস ডেস্ক , ১৯ জুন:- মারণ করোনা ভাইরাস এবার থাবা বসালো ‘বাংলার দাদা’ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। সূত্রের খবর সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও শাশুড়ি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সৌরভের বৌদি ও বৌদির মায়ের জ্বর ও সর্দি থাকার কারণে তাঁদের করোনা টেস্ট করা হয়েছিল। শুক্রবার সকালেই তাঁদের সেই […]