স্পোর্টস ডেস্ক, ২০ জুন:- ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে নাকি বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। কলোম্বোয় একটি টিভি চ্যানেলে গড়াপেটার এমনই গুরুতর অভিযোগ তুলেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে। তারপরেই শোরগোল পড়ে যায়। অতুলগামাগেকে এবার পাল্টা দিলেন ২০১১ বিশ্বকাপ ফাইনালে খেলা শ্রীলঙ্কার দুই ক্রিকেটার। একজন ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন সেই কুমার সাঙ্গাকারা আর অন্যজন হলেন মাহেলা জয়বর্ধনে। দুই প্রাক্তন অধিনায়কই মাহিন্দানান্দা অতুলগামাগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কুমার সাঙ্গাকারা বলেন, “ওঁনার যাবতীয় তথ্য আইসিসি-র দুর্নীতিদমন শাখার হাতে তুলে দেওয়া উচিত। যাতে সবকিছুর তদন্ত হয়।” অন্যদিকে মাহেলা জয়বর্ধনে বলেন, ” নির্বাচন কি এসে গেছে, তাই এই সার্কাস!” শ্রীলঙ্কার সিরাসা টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে মাহিন্দানান্দা অতুলগামাগে বলেন, “সে দিন আমরা বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলাম। আমি তখন নিজে ছিলাম এই দেশের ক্রীড়ামন্ত্রী। আমিও বিশ্বাস করি সেই বিশ্বকাপ ফাইনাল বিক্রি হয়েছিল। আসলে সেই সময় আমি এই সব তথ্য ফাঁস করতে চাইনি।”
Related Articles
পেট্রোপন্যের নিত্যদিন মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়ায় বিক্ষোভ মিছিল তৃনমূলের।
হুগলি , ২৬ জুন:- করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন এবং আনলক ফেজের মাঝে সরকারী নিয়ম মেনে খুলে গেছে সরকারি বেসরকারী অফিস,পথ চলা শুরু করেছে বাস সহ অনান্য পরিষেবা ।এর মাঝে বিগত বেশ কয়েকদিন ধরে প্রায় নিত্যদিন বেড়ে চলেছে পেট্রোল,ডিজেল সহ অনান্য পেট্রোপন্যের দাম।তারই প্রতিবাদে চুঁচুড়া শহরের খাদিনা মোড়ে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এবং অনান্য তৃনমূল […]
খ্যাতনামা যাত্রাশিল্পীর অসুস্থতার খবর পেয়ে নিজের উদ্যোগেই হসপিটালে ভর্তি করলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক।
গোঘাট, ৪ সেপ্টেম্বর:- আবারও মানবিক মুখ গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারে। শুক্রবার রাত্রি দেড়টা নাগাদ এক মহিলার অসুস্থতার খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তিনি। জানা গেছে, মেদিনীপুরের এক খ্যাতনাম যাত্রাশিল্পী কর্মসুত্রে কামারপুকুর আসেন।তিনি এখানে এসে অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে ফোন করেন। সঙ্গে সঙ্গেই তিনি ব্যবস্থা গ্রহণ করেন। […]
সাংবাদিক বৈঠক করে তৃণমূল দলের কোর কমিটি ও মুখপাত্রের পদ ছাড়লেন বিধায়ক প্রবীর ঘোষাল।
হুগলি , ২৬ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগরে সাংবাদিক বৈঠক করলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। বেশকিছু দিন ধরেই দলের বিরুদ্ধে মুখ খুলে বেসুরো ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল। গতকাল মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল। এরপরেই বিজেপি যোগের জল্পনা উঠেছিল রাজনৈতিক মহলে। এরপর সাংবাদিক বৈঠক করে সব বলবেন বলে জানিয়েছিলেন বিধায়ক। এবার সাংবাদিক বৈঠক করে […]







