স্পোর্টস ডেস্ক , ২০ জুন:- লকডাউনে করোনা সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি তিনি কীভাবে সময় কাটাচ্ছেন তার কম-বেশি আপডেট সোশ্যাল মিডিয়াতে নিয়ম করে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবারও ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেন বিরাট কোহলি। বই পড়তে পড়তে মুম্বইয়ের বর্ষা উপভোগ করছেন বিরাট। ছবিটি পোস্ট করে বিরাট কোহলি লেখেন, “মুম্বইয়ে দারুন আবহাওয়া। মুম্বইয়ে প্রথমবার বর্ষা উপভোগ করছি। বই পড়া শুরু করার জন্য এর থেকে ভালো হসময় আর হতে পারে না।” কোহলির এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। এবি ডিভিলিয়ার্স লিখেছেন, সফিসটিকেটেড! আর ডেভিড ওয়ার্নার মজা করে লেখেন, যুবক বিরাট কোহলি মনে হচ্ছে অল্প অল্প সাদা দাড়ি।
Related Articles
বিজেপিতে থাকছেন , না তৃনমূলে চলে যাবেন , চুঁচুড়ায় এসে স্পষ্ট করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
হুগলি , ২৮ ডিসেম্বর:- গত কয়েকদিন ধরে জল্পনা ছিলো শান্তনু ঠাকুরকে নিয়ে। তিনি কি করতে চলেছেন, বিজেপিতেই থাকছেন না তৃনমূলে চলে যাবেন। আজ চুঁচু্ড়া সুকান্ত নগর ফুটবল মাঠে মতুয়া মহাসংঘের জনসভায় এসে তার অবস্থান স্পস্ট করলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বললেন,আমি সিএএ এর পক্ষে। আমি সিএএ পার্লামেন্টের নিম্নকক্ষে ভোট দিয়ে পাশ করিয়েছি। […]
কোভিডের জন্য কড়াকড়ি, মাস্ক ছাড়া মেট্রোতে উঠলেই জরিমানা ২০০ টাকা
কলকাতা, ১ এপ্রিল:- রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ তাদের যাত্রীদের কোভিড বিধি মেনে চলার বিষয়ে আবার কড়াকড়ি আরোপ করেছে। যাত্রীদের বিধি মেনে চলতে লাগাতার প্রচারের পাশাপাশি শাস্তির ব্যবস্থাও করা হয়েছে। মাস্ক ছাড়া মেট্রোয় ওঠার ক্ষেত্রে জরিমানার নির্দেশ কার্যকর করল মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এখন থেকে মাস্ক ছাড়া মেট্রোয় উঠলেই জরিমানা গুনতে হবে […]
“আগুন নিয়ে খেলবেন না” শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি রাজ্যপালের
শিলিগুড়ি , ১ নভেম্বর:- শনিবার সন্ধ্যায় শিলিগুড়িতে এসে পৌছান রাজ্যপাল জগদীপ ধনকড়। এবং নভেম্বর মাসজুড়ে পাহাড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এদিন দার্জিলিংয়ের রাজ ভবনে রওনা হওয়ার আগে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে সাংবাদিকের মুখোমুখি হয়ে ফের রাজ্যের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবং দার্জিলিংএর জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকেও সতর্ক করলেন। তিনি বলেন যে […]








