হাওড়া , ২৩ জুন:- হাওড়ায় ওলাবিবিতলার রায়বাড়ির প্রতিষ্ঠিত জগন্নাথদেবের মন্দিরে সকাল সন্ধ্যা নিত্যসেবা হয় প্রভু জগন্নাথদেবের। প্রতি বছর পুণ্য রথযাত্রার দিন শ্রীশ্রীজগন্নাথ,বলরাম ও সুভদ্রার সেই মূর্তি নিয়ে এলাকার পল্লীবাসীরা রথযাত্রা বের করেন। রথের রশিতে টান দেন অগণিত মানুষ। তবে এবছর করোনা পরিস্থিতিতে সেই নিয়মে ছেদ পড়েছে। এবার শুধুই জগন্নাথদেবের পুজোর আয়োজন করা হয়েছে। হাওড়ার ওলাবিবিতলা পল্লীবাসীর পক্ষ থেকে এবার রথযাত্রার দিন সন্ধ্যায় প্রভু জগন্নাথদেবের পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকেই চলছে পুজোর প্রস্তুতি। ওলাবিবিতলা পল্লীবাসীবৃন্দের তরফে অশোক মুখোপাধ্যায় বলেন, রায়বাড়ির প্রতিষ্ঠিত মন্দিরে প্রভু জগন্নাথদেবের সকাল সন্ধ্যা নিত্য পূজা হয়। এবং রথযাত্রার দিন প্রতি বছর রথ বের করা হয়। এবার সেই নিয়ম পরিবর্তন হয়েছে। রথ রাজপথে পরিক্রমা করছে না। তবে মহাপ্রভুর পুজোর আয়োজন করা হয়েছে। শুধু এলাকার মানুষ নয় এলাকার বাইরের দূর-দূরান্তের বহু মানুষ এখানে আসেন। উৎসবে অংশ নেন। সেই রীতিই চলে আসছে।
Related Articles
দেশ বিরোধী পোস্ট ! মগড়ায় গ্রেফতার যুবক।
হুগলি, ১৫ মে:- ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে দেশ বিরোধী বক্তব্য সামাজিক মাধ্যমে বলা লেখা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে। তারপরেও দেশবিরোধী বক্তব্য সমাজ মাধ্যমে পোস্ট করে গ্রেফতারের ঘটনা ঘটেছে। হুগলির বলাগর পান্ডুয়ায় দুইজন এর আগে গ্রেফতার হয়েছেন। এবার মগড়া থানা গ্রেফতার করল মহঃ ওয়াকিল নামে এক যুবককে। বাঁশবেড়িয়া কলবাজারে […]
করোনা আক্রান্ত থিয়াগো আলকান্তারা
স্পোর্টস ডেস্ক , ৩০ সেপ্টেম্বর:- বায়ার্ন মিউনিখ জার্সি ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছেন পনেরো দিনও হয়নি। নতুন ক্লাবে যোগ দিয়ে মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন থিয়াগো আলকান্তারা। প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ক্লাবের পক্ষ থেকে নবাগত তারকা মিডফিল্ডারের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি অনুরাগীদের জানানো হয়েছে। লিভারপুলে যোগ দেওয়ার পর গত সপ্তাহে চেলসির বিরুদ্ধে রেডস’দের জার্সি গায়ে অভিষেক হয় […]
সবুজসাথী প্রকল্পের সাইকেল এবার তৈরি হবে এ রাজ্যেই।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- রাজ্যে আগামী এক বছরের মধ্যে আরও বেশ কয়েকটি শিল্প পার্ক তৈরি করা হবে। সবুজ সাথী প্রকল্পের রাজ্যের স্কুলের ছেলেমেয়েদের সাইকেল দেওয়ার কারখানায় তৈরি হবে রাজ্যেই। কলকাতায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে শিল্প ও বানিজ্য সচিব বন্দনা যাদব বলেন, নতুন শিল্পপার্ক তৈরীর জন্যে […]








