হাওড়া , ২৮ জুন:- পেট্রোল-ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের পর এবার পথে নামল কংগ্রেস। রবিবার সকালে হাওড়া দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেস এই ইস্যুতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। ব্যাতাইতলা বাজারে এদিন ওই কর্মসূচির ডাক দেওয়া হয়। হাওড়া দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিৎ দেবনাথ বলেন, বিশ্ব বাজারে অশোধিত তেলের দর কমলেও সম্প্রতি দেশের বাজারে তেলের দাম টানা বেড়ে চলেছে। জ্বালানির এই চড়া দর নিয়ে রাজধানীতে সুর চড়িয়েছে কংগ্রেস। এই ইস্যুতে সোমবার কংগ্রেস সমর্থকেরা দেশের সব জেলার সদর দফতরে দু’ঘন্টার ধর্নায় বসতে চলেছেন। একই ইস্যুতে আজ দক্ষিণ হাওড়া বিধানসভা যুব কংগ্রেস পথে নেমেছি। এই প্রতিবাদ আন্দোলনে দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকার যুব কংগ্রেস কর্মী ও বহু সাধারণ মানুষ যোগ দেন।
Related Articles
আইপিএল নাইট শিবিরে চিন্তা বাড়ালেন মর্গ্যান।
স্পোর্টস ডেস্ক , ৮ সেপ্টেম্বর:- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে অজিদের ব্যাটিংয়র সময় ফিল্ডিং করতে গিয়ে মর্গ্যানের হাতে চোট লাগে। মার্কাস স্টোয়েনিসের একটি শট বাঁচাতে গিয়ে মর্গ্যান শরীর ছুঁড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়েন। এতেই হাতের আঙুলে চোট পান মর্গ্যান। ফলে কেকেআর শিবিরে চিন্তা বাড়ালেন ইয়ন মর্গ্যান। ভিডিওতে ধরা পড়েছে, ডান হাতের রিং ফিঙ্গারে উপরের অংশটি বেঁকে […]
রেলের বৈধ দোকান তোলার নোটিশ , বিক্ষোভ ব্যান্ডেলে।
সুদীপ দাস, ১৯ ডিসেম্বর:- ভারতীয় রেলের হাওড়া ডিভিশন শাখায় হাওড়া থেকে রামপুরহাট হাওড়া-তারকেশ্বর প্রভৃতি রুটের বিভিন্ন প্লাটফর্মে থাকা বৈধ দোকান তুলে নেওয়ার নোটিশ দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। এদিন হাওড়া-বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল স্টেশনের সামনে প্রতিবাদে সামিল হলেন দোকান মালিক সহ কর্মচারীরা। দোকান মালিকদের বক্তব্য স্বাধীনোত্তর ভারতবর্ষে সেইসমস্ত দোকান লীজে নিয়েছিলো তাঁরা। সেসময় থেকেই বার্ষিক […]
টিকিয়াপাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশের দাবি গ্রেফতার ১০। ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বললেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া,২৯ এপ্রিল:- লকডাউন ভেঙেছিলেন এলাকার মানুষেরা। এতে বাধা দিয়েছিল পুলিশ। এর জেরে মঙ্গলবার হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের উপর আক্রমণ হয়েছিল। এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছিল। এই ঘটনায় আহত হন দুই পুলিশকর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনার পর বুধবার ভোররাতে পুলিশের বিশাল বাহিনী ওই এলাকায় ঢোকে। সেখান থেকে এই ঘটনায় ১০ অভিযুক্ত গ্রেপ্তার করে […]







