স্পোর্টস ডেস্ক, ২৮ জুন:- ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার প্রসঙ্গ নিয়ে কথা বলেন। এরপর মুখ্যমন্ত্রী, লাল-হলুদ কর্তাদের ফেডারেশনের সঙ্গে এই নিয়ে নিয়মিত যোগাযোগ রাখতেও বলেন। আর এবার ইস্টবেঙ্গল যাতে আইএসএলে খেলতে পারে সেই নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা সুজন চক্রবর্তী। চিঠিতে আইএসএল খেলার বিষয়ে সুজন চক্রবর্তী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড়ানোর অনুরোধ রেখেছেন। ওডিশা সরকার সেরাজ্যের আইএসএল দলকে যেভাবে সাহায্য করছে, বাংলায় রাজ্য সরকার সেভাবে ইস্টবেঙ্গলের পাশে দাঁড়াক বলে বিরোধী নেতার মত। সুজন চক্রবর্তী জানিয়েছেন, ‘বাংলায় একজন ফুটবল ভক্ত হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার প্রসঙ্গ নিয়ে উদ্যোগী হওয়ার অনুরোধ রেখেছি। ‘ সঙ্গে তিনি আরও বলেন, ‘এর আগে মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে ফেডারেশন সভাপতিকে ফোন করেছিলেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আমরা ফুটবল প্রেমীরা কলকাতার তিন বড় ক্লাবকে সবসময় সেরা লিগে খেলতে দেখতে চাই। মোহনবাগান ইতিমধ্যে আইএসএলে খেলছে। এবার ইস্টবেঙ্গল এবছরই যাতে খেলতে পারে, আমাদের সেই উদ্যোগ নেওয়া উচিত। ‘
Related Articles
নিয়োগ বিতর্কের মাঝেই স্কুল সার্ভিস কমিশনকে ঢেলে সাজাতে উদ্যোগী সরকার।
কলকাতা, ১৮ মে:- নিয়োগ বিতর্কের মাঝেই স্কুল সার্ভিস কমিশনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলো রাজ্য সরকার।চার মাস আগে নিযুক্ত চেয়ারম্যান কে সরিয়ে দিয়ে এবার একজন আইএএস আধিকারিককে এসএসসির চেয়ারম্যান পদে বসানো হলো। বুধবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস পরেই তিনি পদ থেকে ইস্তফা দিলেন। সিদ্ধার্থ মজুমদারের […]
স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মতিথি উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে।
হাওড়া,১৭ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মতিথি উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। স্বামীজীর মন্দিরে ভোরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ ও স্তবগান, বিশেষ পূজা, হোম প্রভৃতির আয়োজন করা হয়। সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের আরতির পর স্বামীজীর মন্দিরের সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে। এছাড়াও স্বামীজীর ঘরে ভোর থেকেই বিভিন্ন অনুষ্ঠান চলছে। এদিন জন্মতিথি উৎসব উপলক্ষে […]
টোটোর ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু হাওড়ায়, ঘাতক গাড়িতে আগুন ধরালো উত্তেজিত জনতা।
হাওড়া, ১৬ মার্চ:- টোটোর ধাক্কায় মৃত্যু হলো চতুর্থ শ্রেণির পড়ুয়া এক স্কুলছাত্রীর। এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। টোটোতে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা। ডোমজুড়ের ভান্ডারদহ এলাকায় ওই ঘটনা ঘটে। জানা গেছে, স্কুল যাওয়ার সময় অতিরিক্ত মাল বোঝাই ওই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ছাত্রীকে। ছাত্রীটি রাস্তায় পড়ে গেলে তার উপরেই মালবোঝাই টোটোটি উল্টে […]










