স্পোর্টস ডেস্ক , ২১ জুলাই:- টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় ওই একই সময়ে আইপিএল আয়োজন করার ক্ষেত্রে বিসিসিআইয়ের কাছে আর কোনও বাধা রইল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দিলেই টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত পরিকল্পনা করবে বিসিসিআই। তার আগে এই ইস্যুতে বৈঠকে বসতে চলেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে, […]
এই মুহূর্তে
চোপড়ার মৃত্যুর ঘটনার তদন্তে নেমে অপর মৃতা বান্ধবী কিশোরীর বাবা, ও দুই দাদাকে গ্রেফতার করল পুলিশ।
চোপড়া , ২১ জুলাই:- চোপড়ার চতুরাগছ এলাকায় পুকুরের জলে ভেসে ওঠা কিশোর মৃত ফিরোজ আলির মৃত্যুর ঘটনার তদন্তে নেমে অপর মৃতা বান্ধবী কিশোরীর বাবা, ও দুই দাদাকে গ্রেফতার করল চোপড়া থানার পুলিশ। আগের দিন রবিবার উদ্ধার হয়েছিল কিশোরীর মৃতদেহ ঠিক তার পরের দিন সোমবার সকালে ওই এলাকারই একটি পুকুরের জলে ভেসে ওঠে ওই কিশোরীর সহপাঠী […]
২১শে জুলাইয়ের শহীদদের শ্রদ্ধা জানালেন রাজীব।
হাওড়া , ২১ জুলাই:- ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হাওড়ায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। এদিন তিনি পাকুড়িয়া সহ বালি রাজচন্দ্রপুর, বালি নিশ্চিন্দায় দলের শহীদ দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন। পাশাপাশি হাওড়ার বালিতে ৫৩ নম্বর ওয়ার্ডে পুরসভার প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের শ্রমিক নেতা […]
আমফানে ক্ষতিগ্রস্ত কারখানার ছাদ মেরামতিতে বাধাদানের অভিযোগ। সুবিচারের আশায় সস্ত্রীক হাওড়ায় জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্না।
হাওড়া , ২১ জুলাই:- ‘আমফানে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আমরা বিচার চাই।’ এই দাবিতে হাওড়ায় জেলাশাসকের কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে ধর্নায় বসে পড়েন এক দম্পতি। জানা যায়, ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে উড়ে গিয়েছিল তাঁদের গ্রিল কারখানার ছাদ। ঝড় কেটে যাওয়ার বেশ কয়েকদিন পরে সেই ছাদ মেরামতি করতে গিয়েই দেখা দেয় সমস্যা। স্থানীয় পঞ্চায়েত প্রধানের […]
শহীদ দিবসে শহীদের স্মৃতিতে বৈদ্যবাটিতে রক্তদান , ডানকুনিতে বৃক্ষরোপন , জেলাজুড়ে এইভাবেই পালন ২১ শে জুলাই।
তরুণ মুখোপাধ্যায় , ২১ জুলাই:- করোনার আবহে এবছর একুশের শহীদ দিবস একটু অন্যরকম ভাবে পালিত হল। ধর্মতলার সেই জনজোয়ারের চেনা ছবিটা চোখে না পড়লেও এই দিনটির তাৎপর্য এবং মহত্ব অপরিসীম সেটা বুঝিয়ে দিল তৃণমূল কর্মীর। এদিন ভোর থেকেই জেলার বিভিন্ন স্থান জুড়ে তৃণমূল কর্মীরা পতাকা উত্তোলন রক্তদান বৃক্ষরোপণ এর মাধ্যমে শহীদ স্মরণ পালন করেন। আরামবাগ […]
শহীদ দিবসেই শহীদ চুঁচুড়ার প্রাক্তন উপ-পুরপ্রধান।
সুদীপ দাস , ২১ জুলাই:- নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হওয়ার জের প্রশাসনিক বোর্ড থেকে সরিয়ে দেওয়া হলো হুগলি-চুঁচুড়া পুরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান অমিত রায়কে। সম্প্রতি এই পুরসভায় নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। বাধ্য হয়ে ময়দানে নামতে হয় শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়কে। তিনি দলের ভাবমূর্তি রক্ষার্থে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের আবেদন জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। […]
টেস্ট জিতে সিরিজে সমতায় ফিরল ইংরেজরা।
স্পোর্টস ডেস্ক , ২১ জুলাই:- ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজে সমতায় ফিরল ইংরেজরা। ম্যাচের শেষ দিনে ১১৩ রানে টেস্ট জিতে নিল ইংল্যান্ড। ব্যাটে-বলে অবিশ্বাস্য খেলা উপহার দিল জো রুট অ্যান্ড কোম্পানি। প্রথম ইনিংসে বেন স্টোক ও সিবলের ব্যাটে ভর করে ৪৩৯ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ফলোআন বাঁচালেও, মাত্র ২৮৭ রানেই গুটিয়ে যায় […]
বাতিল ব্যালন ডি অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
স্পোর্টস ডেস্ক , ২১ জুলাই:- করোনা ধাক্কায় প্রথমবারের জন্য বাতিল হল ব্যালন ডি অ’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যালন ডি অ’রের ৬৪ বছরের ইতিহাসে এবারই প্রথম এই পুরস্কার দেওয়া বন্ধ রাখা হতে চলেছে। ১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল মরসুমের সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিয়ে আসছে। ব্যালন ডি’অর প্রতিবছর চারটি পুরস্কার ঘোষণা করে থাকে। এই ৪টি পুরস্কারের […]
রাজ্যপাল কন্সটিটিউশনের সি-ও বোঝেন না – কল্যাণ।
চিরঞ্জিত ঘোষ , ২১ জুলাই:- উনি কন্সটিটিউশনের সি-ও বোঝেন না ! ওঁনার কাজ হচ্ছে শুধু তৃণমূল সরকারটাকে কি করে ভেঙে দেওয়া যায়। দলের শহীদ দিবসে রাজ্যপালকে এভাবেই কটাক্ষ করলেন শ্রীরামপুরের দোর্দন্ডপ্রতাপ সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। আজ শ্রীরামপুর লোকসভার নৈটি রোড লাগোয়া এলাকায় দলীয় সুপ্রিমোর ভার্চুয়াল জনসভা দেখার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। […]
বট গাছে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ ঝুলতে দেখে চাঞ্চল্য।
হুগলি , ২১ জুলাই:- কুন্তিঘাট রেল ষ্টেশন লাগোয়া একটি বট গাছে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ ঝুলতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বলাগড় থানা এলাকার শেরপুরের বাসিন্দা ৬৫ বছরের সুবল বিশ্বাস পেশায় মৎস্যজীবী একশো দিনের কাজ করে বাড়ি ফেরে। এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। সকালে এই ঘটনার খবর পেয়ে কুন্তিঘাট প্লাটফর্মে ছুটে আসে স্ত্রী ছেলে মেয়ে।স্ত্রী […]

