হাওড়া , ২১ জুলাই:- ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হাওড়ায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। এদিন তিনি পাকুড়িয়া সহ বালি রাজচন্দ্রপুর, বালি নিশ্চিন্দায় দলের শহীদ দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন। পাশাপাশি হাওড়ার বালিতে ৫৩ নম্বর ওয়ার্ডে পুরসভার প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের শ্রমিক নেতা বলরাম ভট্টাচার্যের উদ্যোগে ২১শে জুলাই ভার্চুয়াল মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য তৃণমূল কর্মী সমর্থকরা জায়েন্ট স্ক্রিন লাগিয়ে ভার্চুয়াল মিটিং দেখার ব্যবস্থা করে। এখানেও শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা।
Related Articles
বাংলায় বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে – চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা , ৭ জানুয়ারি:- বাংলায় বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে বললেন রাজ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর বক্তব্য, গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে বিজেপি ৬৬% আসন হারিয়েছে বলে তিনি তথ্য তুলে ধরে জানান। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তিনি জানান, তামিলনাড়ু কেরালা, পাঞ্জাব, তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ, দিল্লি, সিকিম, ছত্তিসগড়, ওড়িশা, ঝাড়খন্ড, রাজস্থান ও মহারাষ্ট্রে বিজেপির […]
আক্রান্ত শাসক দলের পঞ্চায়েত সদস্য, হাওড়ার নাজিরগঞ্জে উত্তেজনা।
হাওড়া, ১৬ আগস্ট:- এবার আক্রান্ত শাসক দলের পঞ্চায়েত সদস্য। হাওড়ার নাজিরগঞ্জে উত্তেজনা। হাওড়ার নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্র এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ বিক্ষুব্ধ তৃণমূল ও সিপিএমের বিরুদ্ধে। মারধরে মাথা ফাটে মানুয়ার খান নামের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও তিনজন। আহত মানুয়ার খান ভর্তি রয়েছেন দক্ষিণ হাওড়া হাসপাতালে। এলাকায় বেআইনি […]
চেন্নাই এর হয়ে পরের ম্যাচে নামছেন দুই তারকা ! স্বস্তিতে সিএসকে
স্পোর্টস ডেস্ক , ২৯ সেপ্টেম্বর:- জয় দিয়ে আমিরশাহি আইপিএলে অভিযান শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বসেছে ধোনিরা। শুক্রবার সানরাইজার্সে বিরুদ্ধে ম্যাচের আগে এবার চেন্নাই শিবিরে খুশির খবর। চোট সারিয়ে এবার চেন্নাই দলে যোগ দিতে চলেছেন আম্বাতি রায়ডু। ফলে রায়ডুকে ফের চার নম্বরে দেখা যাবে। রায়ডুর পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড় দুই ম্যাচে চার নম্বরে নেমে সংগ্রহ […]







