চিরঞ্জিত ঘোষ , ২১ জুলাই:- উনি কন্সটিটিউশনের সি-ও বোঝেন না ! ওঁনার কাজ হচ্ছে শুধু তৃণমূল সরকারটাকে কি করে ভেঙে দেওয়া যায়। দলের শহীদ দিবসে রাজ্যপালকে এভাবেই কটাক্ষ করলেন শ্রীরামপুরের দোর্দন্ডপ্রতাপ সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। আজ শ্রীরামপুর লোকসভার নৈটি রোড লাগোয়া এলাকায় দলীয় সুপ্রিমোর ভার্চুয়াল জনসভা দেখার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এদিন তিনি নেত্রীর ভাষন শোনেন। এখানে দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপালকে চাঁচাছোলা ভাষায় আক্রমন করেন । পাশাপাশি বর্তমানে করোনা মহামারির আকার ধারন করায় তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। এখান থেকেই তিনি সাংবাদিকদের বলেন বিজেপি একটা অ্যান্টি-বাঙালির দল ! তাঁরা বাঙালিদের সহ্য করতে পারে না । রাজ্যে ওঁদের দলেই সবথেকে দুর্নীতিগ্রস্থ লোকটিকে সভাপতির পদে বসিয়েছে । সেই দলের আর কি হবে ?
Related Articles
হাওড়ার পারবাক্সী’তে আধুনিক ত্রিতল ভবনের উদ্বোধনে শশী পাঁজা।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- ওদের কারও পোশাকি নাম পার্বতী, কারও নাম লক্ষ্মী। না, ওদের বাড়ি কৈলাশ নয়। বরং এখন ওদের বাড়ি হাওড়ার জয়পুরের চিরনবীন পরিচালিত একটি সরকার সাহায্যপ্রাপ্ত বেসরকারি হোম। কারণ জীবনের ওঠাপড়ায় ওদের এখন কেউ নেই। আইনি অভিভাবক বলতে সরকার। জেলায় জেলাশাসক। শনিবার শিবরাত্রির দিন নতুন ঘর পেল ওরা। অর্থাৎ ওদের সংখ্যা প্রায় ১৮০ জন। […]
আইএসএল-এ কমছে বিদেশি ফুটবলার।
স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই:- পরের মরশুম থেকেই বিদেশি কমছে আইএসএল-এ। ফেডারেশনের প্রস্তাব মেনে ২০২১-২২ মরশুম থেকে বিদেশি কমানোর সিদ্ধান্ত নিল আইএসএল আয়োজকরা। এবার থেকে সব দল প্রথম একাদশে ৪ বিদেশিকে খেলানোর সুযোগ পাবে। ৪ বিদেশির মধ্যে একজন এশিয়ান কোটার বিদেশি থাকা বাধ্যতামূলক। তবে দলগুলো ৬ বিদেশিকে রেজিস্ট্রেশন করানোর সুযোগ পাবে। এর ফলে ভারতীয় ফুটবলাররা বেশি […]
যুবতীর মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে যুবকের দাবী রিলস বানাচ্ছিলাম!উত্তরপাড়ায় চাঞ্চল্য।
হুগলি, ৭ আগস্ট:- উত্তরপাড়া কলেজ মোরের সামনে বহুজাতিক সংস্থার বিপনিতে কাজ করেন ভদ্রকালীর বাসিন্দা এক যুবতী।কাজ শেষ করে টোটো ধরবার জন্য তিনি জিটি রোডের পাশে দাঁড়িয়ে ছিলেন।বাড়িতে ফোন করার জন্য ফোন হাতে নিয়েছেন হটাৎ এক যুবক এসে তার মোবাইল ছিনিয়ে নিয়ে দে ছুট।যুবতীও তার পিছনে পিছনে ধাওয়া করে চোর চোর করতে করতে।জিটি রোড থেকে একটা […]








