হাওড়া , ২১ জুলাই:- ‘আমফানে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আমরা বিচার চাই।’ এই দাবিতে হাওড়ায় জেলাশাসকের কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে ধর্নায় বসে পড়েন এক দম্পতি। জানা যায়, ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে উড়ে গিয়েছিল তাঁদের গ্রিল কারখানার ছাদ। ঝড় কেটে যাওয়ার বেশ কয়েকদিন পরে সেই ছাদ মেরামতি করতে গিয়েই দেখা দেয় সমস্যা। স্থানীয় পঞ্চায়েত প্রধানের […]
এই মুহূর্তে
শহীদ দিবসে শহীদের স্মৃতিতে বৈদ্যবাটিতে রক্তদান , ডানকুনিতে বৃক্ষরোপন , জেলাজুড়ে এইভাবেই পালন ২১ শে জুলাই।
তরুণ মুখোপাধ্যায় , ২১ জুলাই:- করোনার আবহে এবছর একুশের শহীদ দিবস একটু অন্যরকম ভাবে পালিত হল। ধর্মতলার সেই জনজোয়ারের চেনা ছবিটা চোখে না পড়লেও এই দিনটির তাৎপর্য এবং মহত্ব অপরিসীম সেটা বুঝিয়ে দিল তৃণমূল কর্মীর। এদিন ভোর থেকেই জেলার বিভিন্ন স্থান জুড়ে তৃণমূল কর্মীরা পতাকা উত্তোলন রক্তদান বৃক্ষরোপণ এর মাধ্যমে শহীদ স্মরণ পালন করেন। আরামবাগ […]
শহীদ দিবসেই শহীদ চুঁচুড়ার প্রাক্তন উপ-পুরপ্রধান।
সুদীপ দাস , ২১ জুলাই:- নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হওয়ার জের প্রশাসনিক বোর্ড থেকে সরিয়ে দেওয়া হলো হুগলি-চুঁচুড়া পুরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান অমিত রায়কে। সম্প্রতি এই পুরসভায় নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। বাধ্য হয়ে ময়দানে নামতে হয় শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়কে। তিনি দলের ভাবমূর্তি রক্ষার্থে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের আবেদন জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। […]
টেস্ট জিতে সিরিজে সমতায় ফিরল ইংরেজরা।
স্পোর্টস ডেস্ক , ২১ জুলাই:- ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজে সমতায় ফিরল ইংরেজরা। ম্যাচের শেষ দিনে ১১৩ রানে টেস্ট জিতে নিল ইংল্যান্ড। ব্যাটে-বলে অবিশ্বাস্য খেলা উপহার দিল জো রুট অ্যান্ড কোম্পানি। প্রথম ইনিংসে বেন স্টোক ও সিবলের ব্যাটে ভর করে ৪৩৯ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ফলোআন বাঁচালেও, মাত্র ২৮৭ রানেই গুটিয়ে যায় […]
বাতিল ব্যালন ডি অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
স্পোর্টস ডেস্ক , ২১ জুলাই:- করোনা ধাক্কায় প্রথমবারের জন্য বাতিল হল ব্যালন ডি অ’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যালন ডি অ’রের ৬৪ বছরের ইতিহাসে এবারই প্রথম এই পুরস্কার দেওয়া বন্ধ রাখা হতে চলেছে। ১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল মরসুমের সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিয়ে আসছে। ব্যালন ডি’অর প্রতিবছর চারটি পুরস্কার ঘোষণা করে থাকে। এই ৪টি পুরস্কারের […]
রাজ্যপাল কন্সটিটিউশনের সি-ও বোঝেন না – কল্যাণ।
চিরঞ্জিত ঘোষ , ২১ জুলাই:- উনি কন্সটিটিউশনের সি-ও বোঝেন না ! ওঁনার কাজ হচ্ছে শুধু তৃণমূল সরকারটাকে কি করে ভেঙে দেওয়া যায়। দলের শহীদ দিবসে রাজ্যপালকে এভাবেই কটাক্ষ করলেন শ্রীরামপুরের দোর্দন্ডপ্রতাপ সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। আজ শ্রীরামপুর লোকসভার নৈটি রোড লাগোয়া এলাকায় দলীয় সুপ্রিমোর ভার্চুয়াল জনসভা দেখার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। […]
বট গাছে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ ঝুলতে দেখে চাঞ্চল্য।
হুগলি , ২১ জুলাই:- কুন্তিঘাট রেল ষ্টেশন লাগোয়া একটি বট গাছে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ ঝুলতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বলাগড় থানা এলাকার শেরপুরের বাসিন্দা ৬৫ বছরের সুবল বিশ্বাস পেশায় মৎস্যজীবী একশো দিনের কাজ করে বাড়ি ফেরে। এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। সকালে এই ঘটনার খবর পেয়ে কুন্তিঘাট প্লাটফর্মে ছুটে আসে স্ত্রী ছেলে মেয়ে।স্ত্রী […]
২১ জুলাই শহীদ দিবসে এবার বুথে বুথে শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন হাওড়ায়।
হাওড়া , ২১ জুলাই:- ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে আজ হাওড়ায় সদর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন দলের জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক জটু লাহিড়ী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। অরূপ রায় জানান, করোনা পরিস্থিতিতে এবার লাখো লাখো […]
শ্রীরামপুরে মদের নেশায় এক মহিলা কে ধাক্কা মেরে খুনের অভিযোগ উঠল বিজেপির সক্রিয় কর্মীর বিরুদ্ধে।
হুগলি , ২০ জুলাই:- মদের নেশায় এক মহিলা কে ধাক্কা মেরে খুনের অভিযোগ উঠল প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের প্রভাসনগরে।পুলিশ জানিয়েছে মৃতের নাম দিপালী মুখোপাধ্যায় (৪৩) বাড়ি প্রভাসনগর নয় ঘর কলোনীতে । অভিযুক্তের নাম অমল সমাদ্দার । মদের নেশায় পালাতে গিয়ে পড়ে যায় অমল । শ্রীরামপুর থানার পুলিশ এসে […]
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস।
উঃ২৪পরগনা , ২০ জুলাই:- অশোকনগর বিধানসভার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতে নুরপুর এলাকার ঘটনা। গত ছয় মাস ধরে নুরপুরের বাসিন্দার হাসান মন্ডল বয়স 35 পেশায় রাজমিস্ত্রির কাজ করে সেলিমা খাতুন তার সাথে সম্পর্ক তৈরি হয় এবং তাকে বলে বিয়ে করবে সেই মতে সেলিমা খাতুন তার সাথে সম্পর্ক তৈরি হয়। গতকাল রাতে সেলিমা খাতুন এর বাড়ির সামনে হাসান মন্ডল […]

