হাওড়া , ২৭ আগস্ট:- সাপ্তাহিক লকডাউন পর্বে বৃহস্পতিবার রাজ্য জুড়ে সার্বিক লকডাউন পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ায় লকডাউন চলছে। একে লকডাউন, তার উপর সকালের দিকে বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাট এদিনও প্রায় ফাঁকা। শহরে দোকান বাজার সব বন্ধ রয়েছে। সিটি পুলিশ এলাকায় রয়েছে পুলিশের নজরদারি। গুরুত্বপূর্ণ মোড়ে রাস্তা গার্ডরেল দিয়ে আংশিক ঘেরা রয়েছে। এদিনও লকডাউনে […]
এই মুহূর্তে
আইসিসির তালিকায় একাধিক ভারতীয়, টি-২০ তে দ্বিতীয় রাহুল, ওয়ানডেতে শীর্ষে বিরাট-রোহিত ।
স্পোর্টস ডেস্ক, ২৬ আগস্ট:- বুধবার ODI, টেস্ট এবং T20 র্যাংঙ্কি এ তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক (ICC) সংস্থা। T20 তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসে ফের নিজেকে প্রমাণ করলেন ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল। ওই তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তিন নম্বরে রয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। T20 তালিকায় ১০ নম্বরে নেমেছেন বিরাট কোহলি। অন্যদিকে […]
প্রাক্তন বিএসএনএল কর্মী হোমিওপ্যাথিক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হাওড়ায়।
হাওড়া , ২৬ আগস্ট:- বুধবার রাতে হাওড়ায় আন্দুলের হাঁসখালিপোল এলাকায় ঘর থেকে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত চিকিৎসকের নাম লক্ষ্মীনারায়ণ দত্ত। বাড়িতে তিনি একাই থাকতেন। মেয়ে থাকেন অন্য জায়গায়। আগে তিনি বিএসএনএলে চাকরি করতেন। বর্তমানে চাকরি থেকে অবসরগ্রহণের পর হোমিওপ্যাথি প্র্যাকটিশ করতেন। কি কারণে মৃত্যু পুলিশ এখনও জানতে পারেনি। […]
কোভিড অতিমারীর প্রকোপেও রাজ্যে সামগ্রিক মৃত্যুহার কমেছে -মুখ্যমন্ত্রী।
নবান্ন , ২৬ আগস্ট:- সামগ্রিক ভাবে তুলনা করলে গত বছরের তুলনায় এই সময় রাজ্যে মৃত্যু সংখ্যা ৫৪১ টি কমেছে। করোনা থেকে আরোগ্যের হারও আশা ব্যঞ্জক ভাবে বাড়ছে জানিয়ে মুখ্যমন্ত্রী করোনা মহামারি নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার জন্য রাজ্যবাসীকে পরামর্শ দেন। কোভিড অতিমারীর প্রকোপেও রাজ্যে সামগ্রিক মৃত্যুহার কমেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন। […]
হোটেলের বারান্দায় ফিটনেস চর্চা আরসিবি অধিনায়কের , ভিডিও ভাইরাল ।
স্পোর্টস ডেস্ক , ২৬ আগস্ট:- আইপিএলের জন্য তৈরি হচ্ছেন ক্রিকেটাররা। সব দলই এখন সংযুক্ত আরব আমিরশাহিতে। আইপিএলের জন্য তৈরি হচ্ছেন ক্রিকেটাররা। আরসিবি-ও প্রস্তুতি সারছে। অধিনায়ক কোহালিও ঝরাচ্ছেন ঘাম। আর সেই ছবিই ফুটে উঠেছে আরসিবি-র পোস্ট করা ভিডিয়োয়। বুধবার ভিডিওটি পোস্ট করে আরসিবি। যাতে দেখা যাচ্ছে হোটেলের ব্যালকনিকেই কার্যত জিম বানিয়ে তুলেছেন তিনি। সেই ভিডিও দেখে […]
আরামবাগের বিভিন্ন এলাকা প্লাবিত ,খতিয়ে দেখতে গেলেন জেলা প্রশাসনের আধিকারিকরা।
হুগলী:-খানাকুল , ২৬ আগস্ট:- আবহাওয়া দপ্তর জানিয়েছে কয়েকটি জেলার ভাড়ী বৃষ্টির পূর্বভাস। দু দিনের বৃষ্টিতে হুগলী জেলার আমারবাগ, খানাকুলের বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জল বেড়েছে দ্বারকেশ্বর ও মুন্ডেশ্বরী নদীতে। নদীর আসে পাশে থাকা মানুষেরা আতঙ্কে রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দেয়। যে সমস্ত জায়গায় বন্যার পরিস্থিতি রয়েছে […]
দীঘায় হাইস্পিড ইন্টারনেট কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির অনুমতি দিলো রাজ্য সরকার ।
নবান্ন , ২৬ আগস্ট:- হাইস্পিড ইন্টারনেট আন্তর্জাতিক মানের য়োগাযোগ ব্যবস্থা তৈরি করতে রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের দীঘায় একটি কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির অনুমতি দিয়েছে। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। টেলিকম সংস্থা জিও এই স্টেশন গড়তে এক হাজার কোটি টাকা লগ্নি করবে বলেও তিনি জানান। সমুদ্রের নিচ […]
জেমস অ্যান্ডারসনের এবার লক্ষ্য ৭০০ !
স্পোর্টস ডেস্ক , ২৬ আগস্ট:- ৬০০ এর পর এবার তাঁর লক্ষ্য ৭০০। ৭০০ উইকেটে নজর জেমস অ্যান্ডারসনের। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে অধিনায়ক আজহার আলিকে ফিরিয়ে ৬০০ উইকেট নিয়ে রেকর্ড করেছেন তিনি। তার পরই ইংল্যান্ডের ডানহাতি পেসারের মুখে শোনা গিয়েছে পরবর্তী লক্ষ্যের কথা। পেসার হিসাবে ছ’শোর ক্লাবে তিনিই একমাত্র। এই অবস্থায় ৭০০ উইকেটে না পৌঁছনোর […]
অবসরের পর দেশের ক্রিকেটের উন্নয়নে বিশেষ পরিকল্পনা রায়নার ।
স্পোর্টস ডেস্ক , ২৬ আগস্ট:- ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে আগ্রহী সুরেশ রায়না। দেশের অন্যান্য প্রান্তের তুলনায় ক্রিকেটে অনেকটা পিছিয়ে জম্মু ও কাশ্মীর। গুলির শব্দেই সেখানে সাধারণের ঘুম ভাঙে। তাই সেই পরিবেশ থেকে ক্রিকেটার হয়ে ওঠার চ্যালেঞ্জটা অত্যন্ত কঠিন। আর ঠিক এই ক্ষেত্রেই সাহায্য করতে ইচ্ছুক বাঁ-হাতি ব্যাটসম্যান। জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিংকে […]
বিবাহ বর্হিভুত সম্পর্কের জের, স্ত্রীর প্রেমিকের কাটারির কোপে গুরুতর জখম স্বামী।
হুগলি , ২৬ আগস্ট:- বিবাহ বর্হিভুত সম্পর্কের জের, স্ত্রীর প্রেমিকের কাটারির কোপে স্বামী গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন কোলকাতার হাসপাতালে।মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর মগরা থানার অন্তর্গত মনসাতলা বৈকন্ঠপুরে। চিকিৎসাধীন ব্যাক্তির নাম অভিজিৎ সরকার (৩৬)। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় রাজমিস্ত্রী অভিজিতের সাথে বছর দশেক আগে বিবাহ হয় হুগলীর মগরা থানার অন্তর্গত বৈকন্ঠপুরের বাসিন্দা স্বপ্নার […]

