পুরুলিয়া , ৩১ আগস্ট:- দীর্ঘদিন ধরে জঙ্গলমহলে মাওবাদী দমনে মোতায়েন থাকা নাগা বাহিনী আজ সেখান থেকে ফিরে গেলেও পরিবর্তে কেন্দ্রীয় বাহিনী এখনো না এসে পৌঁছনোয় রাজ্য পুলিশই সেখানকার ছটি নাগা শিবিরের দায়িত্ব নিয়েছে। জঙ্গলমহলের পুরুলিয়ায় রাজ্য পুলিশের স্ট্রাকো ও জুনিয়র কনস্টেবল এর অ্যাসল্ট বাহিনীর জেলার ৬টি নাগা ক্যাম্পের দায়িত্ব নিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য মাওবাদী দমনে পুরুলিয়ায় দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ানের ৬ কোম্পানি বাহিনী মোতায়েন ছিল কিন্তু নাগাল্যান্ডের সাম্প্রতিক অস্থিরতার কারণে আজ তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরিবর্তে শিবির গুলোতে সিআরপিএফ বাহিনীর দায়িত্ব নেওয়ার কথা থাকলেও এখনও সেই বাহিনী না এসে পৌঁছনোয় রাজ্য পুলিশই আপাতত দায়িত্ব নিয়েছে বলে সিআরপিএফের আইজি পশ্চিমবঙ্গ প্রদীপ কুমার সিং জানিয়েছেন। এদিকে বাংলা- ঝাড়খন্ড সীমান্তে সম্প্রতি মাওবাদীদের আনাগোনা বাড়তে থাকায় রাজ্য স্বরাষ্ট্রদপ্তর বিষয়টিকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
Related Articles
ব্যারাকপুরে বিজেপির সিপি অফিস ঘেরাওকে কেন্দ্র করে রণক্ষেত্র।
উঃ২৪পরগনা, ২৯ জানুয়ারি:- পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। জল কামান ও টিয়ার গ্যাস শান্তিপূর্ণ মিছিলের ওপরে চালানো হয় বললেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ প্ররোচনা দিয়েছে এছাড়াও ছেলে পুলিশরা মেয়েদের গায়ে হাত দিয়েছে বলে জানান। বিজেপি নিরীহ শান্ত নয় উপযুক্ত সময় উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানালেন সুকান্ত মজুমদার। কোর্টের টেনে নিয়ে যাবো বলেও […]
শিবরাত্রির সকাল থেকেই উত্তেজনা হাওড়ায়। নলপুর স্টেশনে নিত্যযাত্রীদের অবরোধ।
হাওড়া, ১ মার্চ:- মঙ্গলবার শিবরাত্রির সকালে পূর্বের সময়সূচি মেনে লোকাল ট্রেন চালানোর দাবিতে হাওড়ার দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনে অবরোধ শুরু করেছেন নিত্যযাত্রীরা। অবরোধে সামিল হয়েছেন মহিলারাও। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় নলপুর স্টেশনে স্থানীয় বাসিন্দা এবং নিত্যযাত্রীরা এদিন রেল অবরোধ করেন। তাদের দাবি সময়মতো লোকাল ট্রেন চালাতে হবে। এই ট্রেন অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে […]
ডানকুনি পৌরসভার কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্রের উদ্যোগে বিনামূল্যে মাক্স বিলি করা হলো।
হুগলি , ২১ মার্চ:- বিশ্ব জুড়ে করোনার থাবা,বাদ যায়নি আমাদের রাজ্যে। করোনার জন্য যে ভাবে মাক্স কালোবাজারি হচ্ছে।তাতে গরিব মানুষ কিনতে পাচ্ছে না।তাঁর জন্য ডানকুনি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্রের উদ্যোগে করোনা মোকাবিলায় মাক্স তৈরি করার কাজ চালু হলো। এলাকায় মহিলারা কাউন্সিলরের ডাকে সাড়া দিয়ে বিনামূল্যে এই মাক্স তৈরি করার কাজ করছেন। […]








