হাওড়া , ৩১ আগস্ট:- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ হাওড়া। শোকস্তব্ধ তাঁর পরিবার। সোমবার এই খবর আসার পর কার্যতই শোকে ভেঙে পড়েছেন তাঁর পরিবার পরিজনেরা। মধ্য হাওড়ার নেতাজী সুভাষ রোডের বাড়িতে বসে দাদার স্মৃতিচারণ করতে গিয়ে বোন স্বাগতা দাস মুখোপাধ্যায় বলেন, “তিনি ( প্রণব মুখোপাধ্যায় ) ভারতবর্ষের মন্ত্রী ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন। ভারতের রাজনীতির বিরাট অধ্যায় জুড়ে তাঁর কাজ। কিন্তু তিনি ব্যাক্তিগতভাবে আমাদের দাদা ছিলেন। আমাদের বেড়ে ওঠা, আমাদের বড় হওয়া, আমাদের জীবনের সবকিছুতে তিনি ছিলেন প্রকৃত পারিবারিক ব্যাক্তি। দাদা রাষ্ট্রপতি হওয়ার সময় দিল্লি গিয়েছি। আমার দাদা তিনি কখনও তাঁর পারিবারিক বৃত্ত থেকে আলাদা করেননি। তিনি সব সময় সন্তানের মতো আমাদের কাছে টেনে নিয়েছেন। বাল্যকাল থেকে এই বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা তাঁর ল্যাংবোটই ছিলাম বলা চলে।”
Related Articles
এবার থেকে রাজ্যের সব বিশ্ব বিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী , ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা।
কলকাতা, ৬ জুন:- এবার থেকে রাজ্যের সব সরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত বিশ্ব বিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তে সোমবার আনুষ্ঠানিক ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ পশু ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এর আচার্য ও হবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হবেন শিক্ষামন্ত্রী। আসন্ন বিধানসভা অধিবেশনে […]
হাওড়ার টিকিয়াপাড়া-কান্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। এই ঘটনায় গ্রেফতার বেড়ে ১৩।
হাওড়া,২ মে:- হাওড়ার টিকিয়াপাড়া-কান্ডে পুলিশি নিগ্রহের ঘটনায় অন্যতম মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শাকিব। শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল।শাকিব গ্রেফতার হওয়ায় এই ঘটনায় গ্রেফতার করা হল মোট ১৩ জনকে। এর আগে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ১৮৮, ১৮৯, ৩৩২ সহ […]
গরমকে উপেক্ষা করেই পানিহাটির দন্ড মহোৎসবে ভক্তদের ঢল।
উঃ২৪পরগনা ,২১ জুন:- ইতিহাস বলছে, হরিনাম প্রচারের উদ্দেশ্যে নিত্যানন্দ মহাপ্রভুকে পানিহাটিতে পাঠান চৈতন্যদেব। ৫০৭ বছর আগের ঘটনায় তৎকালীন হুগলি জেলার এক জমিদারের একমাত্র পুত্র রঘুনাথদাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ না নিয়ে সেদিন চৈতন্য মহাপ্রভুর কৃপাশীষ লাভের চেষ্টা করেছিলেন। বিষয়টি জানা মাত্রই বিরাগভাজন হন নিত্যানন্দ মহাপ্রভু। দণ্ড হিসেবে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু তাদের ভক্তদের চিড়া-দধি-কলা […]








