ঝাড়গ্রাম , ৭ সেপ্টেম্বর:- দেশজুড়ে লকডাউন শুরু হতেই রাজ্যের বনাঞ্চল লাগোয়া বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীর দেখা পাওয়া যাচ্ছিল। এদিনের লকডাউনেও তেমনটি দেখা গেল ঝাড়গ্রাম জেলায়। রাজ্য সড়কে উঠে এল একটি পূর্ণবয়স্ক ময়ূর। সোমবার ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে বিনপুর থানার নামোসোল গ্রাম সংলগ্ন একটি কালভাটের কাছে একটি পূর্ণ বয়স্ক ময়ূরকে ঘুরে বেড়াতে দেখা যায়। […]
এই মুহূর্তে
চন্দননগরের আলোর শিল্পীদের অন্ধকারের কাহিনী।
সুদীপ দাস , ৭ সেপ্টেম্বর:- যে শহর ছিল আলোয় উজ্জ্বল সেই শহর আজ অন্ধকারে হাহাকার করছে। সংসার বাঁচাতে ঘরের বউ নেমে এসেছে রাস্তায়। চারচাকা গাড়ি চেপে ঘুরতে সে আজ মাছ বিক্রি করছে। একটা এলাকা সম্পূর্ণরূপে বদলে গেছে যা দেখলে ভাবাই যাবে না। কি ভয়ঙ্কর সর্বনাশ ডেকে নিয়ে এসেছে করোনাভাইরাস ও লকডাউনে। চন্দননগর বিখ্যাত ছিল তারা […]
আইপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা।
স্পোর্টস ডেস্ক , ৬ সেপ্টেম্বর:- অবশেষে জল্পনার অবসান. চলতি বছরে আইপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা করল বিসিসিআই. আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল. চেন্নাইয়ের দুজন ক্রিকেটার ও বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায়, প্রশ্ন উঠছিল প্রথম ম্যাচ কী খেলতে পারবে চেন্নাই ? তবে চেন্নাই সমর্থকদের স্বস্তি দিয়ে আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল […]
বড়জোড়ার কংসাবতী স্পিনিং মিলে শ্রমিকদের নতুনকরে আবারও অবস্থান বিক্ষোভ।
বাঁকুড়া , ৬ সেপ্টেম্বর:- বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুড়িয়ার কংসাবতী স্পিনিং মিলে বেতন বৃদ্ধির দাবিতে টানা চার দিন শ্রমিক বিক্ষোভ করার পর গতকাল ত্রিপাক্ষিক বৈঠক হয়। ত্রিপাক্ষিক বৈঠকে আশানুরুপ ফল না মেলায় আজ আবার ও শ্রমিকরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। কারখানার এক শ্রমিক জানায়,আজ পঞ্চম দিনের অনশনে বিশেষ কিছু বলবো না।আমরা প্রথমেই কারখানা চালু রেখে এই […]
পড়ে থাকা ভাঙা আলমারিকে কেন্দ্র করে রহস্য গোঘাটে।
হুগলি , ৬ সেপ্টেম্বর:- রাস্তার ধারে পড়ে থাকা ভাঙ্গা আলমারিকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়াল গোঘাটের উল্লাসপুর চক্রনেতাপুর মোড়ে।বিষয়টি প্রথমে স্থানীয় প্রাতঃ ভ্রমণকারীদের চোখে পড়ে। তারা দেখেন পাশে আধার কার্ড, আলুর বন্ড,ব্যাংকের পাস বই ইত্যাদি পড়ে রয়েছে। তারাই খবর দেয় গোঘাট থানায়। এরপর ঘটনাস্থলে পুলিশ পোঁছে সমস্ত কিছু উদ্ধার করে নিয়ে যায়। জানা গেছে কাগজ […]
দিলীপ ঘোষ যেভাবে প্রলাপ বকছে তাতে আগামী দিনে ওনার পাগলাগারদেই ঠাঁই হবে – অরূপ রায়।
হাওড়া , ৬ সেপ্টেম্বর:- বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যেভাবে প্রলাপ বকছে তাতে আগামী দিনে ওনার পাগলাগারদেই ঠাঁই হবে। রবিবার হাওড়ায় একথা বলেন তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়। রবিবার বিকালে হাওড়ায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন পাঁচ শতাধিক মহিলা কর্মী ও সমর্থক। সেখানেই অরূপ রায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ওই […]
আলু সহ কাঁচা সবজির অগ্নিমূল্য। হাওড়ায় রামরাজাতলা বাজারে বিক্ষোভ যুব কংগ্রেসের।
হাওড়া , ৬ সেপ্টেম্বর:- আলু, কাঁচা সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার সকালে হাওড়ায় রামরাজাতলা বাজারে প্রতিবাদ সভা করল হাওড়া জেলা আইএনটিইউসি ও যুব কংগ্রেস। সভার পর এদিন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল দাহ করা হয়। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন হাওড়া জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিৎ সরকার, হাওড়া দক্ষিণ যুব কংগ্রেসের […]
হাওড়ায় বিজেপি ছেড়ে পাঁচ শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে।
হাওড়া , ৬ সেপ্টেম্বর:- বছর ঘুরলেই ২০২১ এ রাজ্যের বিধানসভা ভোট। করোনা আবহে থমকে রয়েছে পুরভোটও। তার আগেই হাওড়ায় ভাঙন এবার পদ্ম শিবিরে। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক। দলের প্রতি আস্থা হারিয়ে এরা তৃণমূলে যোগ দিলেন। রবিবার বিকেলে এই দলবদলের ঘটনাটি ঘটেছে হাওড়ায়। এদিন হাওড়ায় তৃণমূলের সদর কার্যালয়ের সামনে […]
ক্ষমতায় এলে পুলিশ ও গুন্ডাদের কড়ায়-গন্ডায় হিসাব চুকিয়ে নেওয়ার নিদান দিলীপ ঘোষের।
ব্যারাকপুর , ৬ সেপ্টেম্বর:- এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে হামলাবাজ পুলিশ ও তৃনমূলী গুন্ডাদের কড়ায়-গন্ডায় হিসেব চুকিয়ে নেওয়ার নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার সকালে পানিহাটির বোর্ডঘর এবং ঘোলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে হুমকির শুরে এমনই হুশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপবাবুর এহেন বিতর্কিত বক্তব্যে রাজনৈতিক মহলে […]

