হাওড়া , ৬ সেপ্টেম্বর:- আলু, কাঁচা সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার সকালে হাওড়ায় রামরাজাতলা বাজারে প্রতিবাদ সভা করল হাওড়া জেলা আইএনটিইউসি ও যুব কংগ্রেস। সভার পর এদিন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল দাহ করা হয়। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন হাওড়া জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিৎ সরকার, হাওড়া দক্ষিণ যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ, বালি যুব কংগ্রেসের সভাপতি সত্যম বাগানি, হাওড়া জেলা যুব আইএনটিইউসি’র চেয়ারম্যান প্রভাত সাউ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
কলকাতা ময়দানে অনন্য নজির, সর্বস্তরের মানুষের জন্য মাস্ক নিয়ে এল শতবর্ষের ইস্টবেঙ্গল।
স্পোর্টস ডেস্ক , ১১ জুন:- একদিকে যখন গোটা দেশের মানুষ করোনায় বিধ্বস্ত, অন্যদিকে উম্পুন সাইক্লোনের জেরে ক্ষতিগ্রস্থ বাংলা। এমন অবস্থায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে কলকাতা ময়দানের দুই প্রধানের সভ্য সমর্থকরা। এমনকি, মোহনবাগান ও ইস্টবেঙ্গলের তরফ থেকেও বাড়ানো হয়েছে সাহায্যের হাত। কিন্তু এবার ইস্টবেঙ্গল যে পদক্ষেপ নিল, তা নিঃসন্দেহে নজিরবিহীন। সাধারণ মানুষের জন্য এবার মাস্ক উৎপাদন […]
বন্যা দুর্গতদের পাশে দাড়ালো আরামবাগ পৌরসভা ও রেডক্রস।
আরামবাগ, ২৯ আগস্ট:- রবিবার আরামবাগ বয়েজ স্কুল মাঠের সামনে হ্যান্ডিক্যাপ ইস্কুলে আরামবাগ পৌরসভা ও রেডক্রসের পক্ষ থেকে স্বাস্থ্যশিবির ও বন্যার্তদের জন্য রেডক্রস বন্যার্তদের জন্য ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়ে গেলো। এই কর্মসূচিতে যোগ দিয়ে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। সাংসদ অপরুপা পোদ্দার ত্রিপুরা প্রসঙ্গে বলেন, বিজেপির আচ্ছে দিনের স্লোগান টোটাল ফেলিয়র। ত্রিপুরার […]
রবীন্দ্র সদনে তাপস পালকে শ্রদ্ধাজ্ঞাপন।
কলকাতা,১৯ ফেব্রুয়ারি:- বাস্তবের মাটিতে রুপোলি পর্দার নায়ক। পিছু পিছু দৌড়চ্ছেন অগণিত ভক্ত। স্রেফ চোখের দেখা দেখতে কাড়াকাড়ি। বুধবার তাপস পালের শেষযাত্রাতেও সেই চেনা ছবিটার ব্যতিক্রম ঘটল না। শুধু যেন বদলে গেল চিত্রনাট্য আর আবহ। প্রিয় নায়ককে এ দিন চোখের জলে বিদায় জানাল বাঙালি। মফসসল থেকে টলিউড। সেখান থেকে বলিউড ছুঁয়ে আসা। নায়ক হিসাবে একের পর […]






