হাওড়া , ৬ সেপ্টেম্বর:- বছর ঘুরলেই ২০২১ এ রাজ্যের বিধানসভা ভোট। করোনা আবহে থমকে রয়েছে পুরভোটও। তার আগেই হাওড়ায় ভাঙন এবার পদ্ম শিবিরে। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক। দলের প্রতি আস্থা হারিয়ে এরা তৃণমূলে যোগ দিলেন। রবিবার বিকেলে এই দলবদলের ঘটনাটি ঘটেছে হাওড়ায়। এদিন হাওড়ায় তৃণমূলের সদর কার্যালয়ের সামনে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া মহিলা কর্মীবৃন্দ ও সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সদর চেয়ারম্যান মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনেকেই। অরূপ রায় জানান, এরা তৃণমূলের নীতি, আদর্শ, শৃঙ্খলা মেনে দল করবেন। এরা পুরসভার ২০ নং ওয়ার্ডের টিকিয়াপাড়া অঞ্চলের বাসিন্দা। গত নির্বাচনে ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন যিনি সেই তারা বেগমের নেতৃত্বে এদিন মহিলা কর্মী ও সমর্থকেরা তৃণমূলে যোগদান করলেন।
Related Articles
হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক, নিরাপত্তা নিয়েও আলোচনা।
হাওড়া, ৬ মার্চ:- বুধবার হাওড়ার সাঁকরাইলের গ্রামীণ হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ওই হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়। রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন এবং সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল জানান, বড় হাসপাতালে নিরাপত্তা কর্মী থাকলেও ছোট গ্রামীণ হাসপাতালে নিরাপত্তা কর্মী সেভাবে নেই। […]
রিষড়া গ্রাম পঞ্চায়েতে মাস্ক এবং বিস্কুট বিলি।
তরুণ মুখোপাধ্যায়,২৮ মার্চ:- রিষড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শনিবার সকালে এলাকার সুভাষ নগরের জনসাধারণের মধ্যে মাস্ক এবং বিস্কুট বিলি করা হয়। পঞ্চায়েতের পক্ষে নিখিল চক্রবর্তী জানান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলায় সদর্থক ভূমিকা নিয়েছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন এই সময় গরিব মানুষদের পাশে থাকতে হবে। এবং মানুষকে এই মারণ রোগ সম্বন্ধে সচেতন করতে হবে । […]
সরকারী নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানে খোদ বিধায়ক, পজেটিভ আসতেই দিশাহারা শাসক দল।
সুদীপ দাস , ২২ জুলাই:- পরীক্ষার জন্য লালারস দিয়েও সরকারী নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানে খোদ বিধায়ক, পজেটিভ আসতেই দিশাহারা শাসক দল। চিন্তায় অনুষ্ঠানে উপস্থিত থাকা তৃণমূল নেতা-কর্মী থেকে সাংবাদিকরাও । চাঞ্চল্যকর ঘটনাটি কোন্নগরের কানাইপুর এলাকার । এই এলাকাতেই নৈটি রোডের পাশে মঙ্গলবার ২১ শে জুলাইয়ের শহীদ দিবস পালনের অনুষ্ঠান আয়োজিত হয় […]









