হাওড়া , ৭ সেপ্টেম্বর:- আজ সোমবার ৭ সেপ্টেম্বর রাজ্যে চলতি মাসের প্রথম সার্বিক লকডাউন। হাওড়াতেও সকাল থেকেই লকডাউন চলছে। জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ রয়েছে। লকডাউন সফল করতে পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে। লকডাউন অমান্য করলে বা অপ্রয়োজনে রাস্তায় বেরোলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। সকাল থেকেই হাওড়ায় রাস্তাঘাট জনশূন্য। গাড়ি চলছে না। দোকানপাট বাজার বন্ধ রয়েছে। শহরের প্রাণকেন্দ্র হাওড়া ময়দান চত্বর শুনশান। হাওড়া ব্রিজে এদিন সকালেও নাকা চেকিং করে পুলিশ। কাগজপত্র পরীক্ষা করে দেখা হয়।
Related Articles
টোটো চালিয়ে বাড়ি বাড়ি সমস্যা সমাধানে বিধায়ক!
সুদীপ দাস, ১৮ জুন:- একদা রিক্সাচলাকই বর্তমান বিধায়ক। তাও আবার শাসক দল তৃণমূলের। সেই বিধায়কই এখন টোটো চালিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। শুধু ঘুরে বেড়ানোই নয়, সাধারনের সমস্যা মেটাতে বদ্ধপরিকর হুগলীর বলাগরের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। মনোরঞ্জনবাবু আদিবাসী সাহিত্য একাডেমির চেয়ারম্যান। তাই তিনিও একজন সাহিত্যিক। নিজে সাহিত্যিক হওয়ার এই পথটা কিন্তু কোনদিনই মসৃন ছিলো না মনোরঞ্জনবাবুর। […]
কোচবিহারে প্রথম মহিলা কর্মী দ্বারা পরিচালিত ডাকঘরের সূচনা।
কোচবিহার,৭ মার্চ :- বিশ্ব নারী দিবসের প্রাককালে নারীর ক্ষমতায়নকে সম্মান জানাতে কোচবিহার নিউটাউন উপ-ডাকঘরকে মহিলা কর্মী দ্বারা পরিচালিত ডাকঘর হিসেবে চিহ্নিত করা হল। শনিবার এই উপলক্ষ্যে একটি উদ্বোধনী অনুষ্ঠানও হয়। নারীদের কাজের গতিকে সম্মান জানাতে কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশের প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে মহিলা ব্রাঞ্চ খোলা হচ্ছে পোস্ট অফিসের পক্ষ থেকে। সেই নির্দেশ […]
শহীদ বিমলা দে’র প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে হাওড়া ব্রিজে স্মরণ কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের।
হাওড়া , ১ আগস্ট:- দিনটা ছিল পয়লা আগস্ট, ১৯৯০ সাল। ওইদিন ট্রাম-বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণ আন্দোলন করতে গিয়ে হাওড়া ব্রিজে পুলিশের গুলিতে জখম হন হাওড়ার তৎকালীন মহিলা কংগ্রেস নেত্রী বিমলা দে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই প্রতি বছর পয়লা আগস্ট হাওড়া ব্রিজে বিমলা দে’র স্মরণে অনুষ্ঠান হয়। পরে তৃণমূল কংগ্রেস […]









