কলকাতা , ২৪ সেপ্টেম্বর:- ঈশ্বরচ্ন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকীর প্রাক্কালে রাজ্য সরকার তার জন্মস্থান বীরসিংহ গ্রামের সার্বিক উন্নয়নে একটি উন্নয়ন কর্তৃপক্ষ তৈরির কথা ঘোষণা করেছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই উন্নয়ন কর্তৃপক্ষ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক পদাধিকার বলে ওই উন্নয়ন পর্ষদ এর সভাপতি হবেন। এছাড়া স্থানীয় সাংসদ বিধায়ক […]
এই মুহূর্তে
রেজিষ্ট্রেশন না পেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্ন যাওয়ার কর্মসূচি নার্সিং স্টাফদের।
হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- ডিগ্রি থাকা সত্বেও এই রাজ্যে এখনও পর্যন্ত রেজিষ্ট্রেশন না পেয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার সাক্ষাৎ করতে চান নার্সিং স্টাফরা। বৃহস্পতিবার এদের বেশ কয়েকজন তাদের দাবিপত্র নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কর্মসূচি নিলে পুলিশ তাদের আগেই নবান্ন বাসস্ট্যান্ডের কাছে আটকে দেয়। পুলিশের তরফ থেকে জানানো হয় বিষয়টি সংশ্লিষ্ট দফতরে […]
শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় ইসরত জাহান।
হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- তিন তালাকের প্রতিবাদী ও বিজেপি নেত্রী ইসরাত জাহানের উপরে পিলখানায় তার বাড়িতে আচমকাই হামলা চালাল তার শ্বশুরবাড়ির লোকেরা। এমনটাই অভিযোগ ইসরত জাহানের। তাকে মারার হুমকি দেওয়ার পাশাপাশি ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয় বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা দলবল নিয়ে এসে হাজির হন ইশরাত জাহানের বাড়িতে। তাদের হাতে অস্ত্র ছিল […]
লিলুয়ায় কলসেন্টার খুলে প্রতারণার অভিযোগ , ফাঁদে বিদেশিরাও।
হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- হাওড়ার লিলুয়ায় কলসেন্টার খুলে এবার প্রতারণা চালানোর অভিযোগ উঠল। ফাঁদে ফেলা হত বিদেশিদেরও। কল সেণ্টারের আড়ালেই চলত ওই প্রতারণা চক্রের অসাধু কারবার। বুধবার লিলুয়া থানার কোনা এলাকায় তল্লাশি চালিয়ে ওই কল সেণ্টারের মালিক সহ ২৩ জনকে হাতেনাতে ধরেছে পুলিশ। ধৃত কলসেণ্টারের মালিকের নাম রাহুল সিং। অভিযোগ, কম্পিউটার সারানোর নামে কলসেণ্টার খুলে […]
শিলিগুড়ি থেকে ১০ লক্ষ টাকার বিদেশি মদ সহ গ্রেফতার চার।
শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বর:- বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের ঘোষপুকুরের মৌলানিজোতে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি ১০ চাকা কন্টেনার আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিদেশি মদ। এই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতদের মহম্মদ আজাদ,মহম্মদ জুনেদ,মহম্মদ সাবির,রমেশচন্দ্র। এদের মধ্যে আজাদ,সাবির,জুনেদ […]
ডেঙ্গিতে আক্রান্ত হলেন হাওড়া জেলা হাসপাতালের সুপার।
হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- ডেঙ্গিতে আক্রান্ত হলেন হাওড়া জেলা হাসপাতালের সুপার ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায়। কিছুদিন আগে তিনি করোনাতে আক্রান্ত হয়েছিলেন। করোনাকে হারিয়ে আবার কাজে যোগ দিয়েছিলেন তিনি। স্বীকৃতিস্বরূপ গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন কোভিড ওয়ারিয়র হিসেবে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নেন তিনি। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। এরপরই […]
আজ রাহুলের বিপক্ষে কোহলির বিরাট লড়াই এর অপেক্ষা, শিশির বড় ফ্যাক্টর ।
স্পোর্টস ডেস্ক , ২৪ সেপ্টেম্বর:- বিরাট কোহলি ও কেএল রাহুল শিবিরের মধ্যে লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া। আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে আরসিবি। এই দুই দলের শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে বিরাটের আরসিবি। শেষ ৫টি ম্যাচের মধ্যে আরসিবি জিতেছে ৪টি। গত দুই বছরই আইপিএলে আরসিবি এর কাছে দুটি করে ম্যাচ হেরেছে […]
জমল না নাইটশো , আবুধাবিতে রোহিটের মুম্বই রাজ।
স্পোর্টস ডেস্ক , ২৪ সেপ্টেম্বর:- গতবারের চ্যাম্পিয়নদের সামনে ধরাশায়ী কেকেআর। ৪৯ রানে জিতে আইপিএল এ প্রথম জয় মুম্বই এর। হিটম্যান মুম্বই অধিনায়ক এর দাপুটে ব্যাটিং এর সামনে দাঁড়াতেই পারল না কেকেআর এর বোলাররা। কেকেআর দলের সাড়ে ১৫ কোটির সর্বাধিক দামি ক্রিকেটারকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। ৫৪ বলে বিধ্বংসী ৮০ রানের […]
নয় বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা।
হুগলি , ২৪ সেপ্টেম্বর:- হুগলির গুড়াপ থানার অন্তগত বেনিয়াপুকুর পাড় এলাকায় ঘটেছে লজ্জা জনক ঘটনা। সৎ বাবা তার নয় বছরের মেয়েকে ধর্ষণ করে গ্রেফতার গুড়াপ থানার পুলিশের হাতে। এলাকাবাসী, পঞ্চায়েত ও পুলিশের সূত্রে জানা গিয়েছে। গত কয়েক মাস ধরে প্রবীর দাস তার নয় বছরের মেয়েকে ধর্ষণ করে এসেছেন। বুধবার বিকেলে পাড়ার বাসিন্দারা জানতে পারেন। এরপরই […]
দেবানন্দ মন্ডল হত্যাকান্ডে মুল অভিযুক্ত গৌতম দে এবং নিহতের স্ত্রী পুত্র সহ ধৃত তিনজনের পাঁচদিনের পুলিশি হেফাজত।
বারাসাত, ২৩ সেপ্টেম্বর:- সাম্প্রতিক সময়ে প্রভূত আলোড়ন ফেলা ঘটনায় পুত্র, স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের হাতে নিহত দেবানন্দ মন্ডল খুনে মুল অভিযুক্ত গৌতম দের বুধবার বারাসাতে আদালতে নেওয়া হল ফিঙ্গারপ্রিন্ট। ১৫ সেপ্টেম্বর দত্তপুকুর থানার বেরো নারায়ণ পুরে দেবানন্দ মন্ডল কে গলা কেটে খুন করা হয়েছিল মদের আসরে। খুন করা হয়েছিল মদের বোতল বা ধারালো অস্ত্রের সাহায্যে।আর […]

