শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বর:- বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের ঘোষপুকুরের মৌলানিজোতে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি ১০ চাকা কন্টেনার আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিদেশি মদ। এই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতদের মহম্মদ আজাদ,মহম্মদ জুনেদ,মহম্মদ সাবির,রমেশচন্দ্র। এদের মধ্যে আজাদ,সাবির,জুনেদ উত্তর প্রদেশের বাসিন্দা এবং রমেশচন্দ্র বিহারের বাসিন্দা। এই বিষয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ওসি অভিজিৎ বিশ্বাস জানিয়েছেন যে উদ্ধার হওয়া মদগুলো অরুণাচল প্রদেশ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
Related Articles
ঠান্ডাকে উপেক্ষা করে পিকনিকের মুডে আট থেকে আশি ।
হুগলি,২৫ ডিসেম্বর:- কুয়াশার চাদর সরে যেতেই পিকনিকের মুডে আট থেকে আশি। রৌদ্রঝলমল আকাশ। সিঙ্গুরের বিভিন্ন পার্ক সহ আসপাশের জলাশয়ের পাশে সকাল থেকে চলছে রান্না, খাওয়াদাওয়া, হৈহুল্লোর, নাচগান। আগামী ২০২০ সালকে স্বাগত পিকনিক করতে আসা পর্ষটকরা। আগামী বছরকে শুভেচ্ছা, সকলেই একসাথে আনন্দ উপভোগ করে কাটাতে পারি।পাশাপাশি ব্যান্ডেল চার্চ সহ জেলার বিভিন্নপ্রান্তে বনভোজনের জায়গায় মানুষের ভিড় ছিল […]
করোনা আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বাড়লো।
কলকাতা, ১৩ জানুয়ারি:- করোনা আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বাড়ল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার ফর্ম পূরনের সময়সীমা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। সংসদের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ছাত্র ছাত্রীরা কোন জরিমানা ছাড়াই ফর্ম পূরন করতে পারবে। অন্যদিকে জরিমানা দিয়ে ২৪ থেকে ৩১ তারিখ […]
৪৯০ বছরের নিত্যানন্দ মহাপ্রভুর প্রতিষ্ঠিত মেজ বাটির দুর্গা পুজো খড়দহে
বারাকপুর , ২০ অক্টোবর:- করোনা অতিমারির ফলে এবার বাঙালির দুর্গোৎসব অনেকটাই ফিকে। তবুও ঐতিহ্য ও পরম্পরা মেনে এবারও খরদহের মেজবাটির পুজো প্রস্তুতি চলছে জোর কদমে। যদিও পুজো ঘিরে আগের মতন সেই জৌলুস বা চাকচিক্য এখন আর নেই। কিন্তূ পুরানো ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে দশভুজা মা কাত্যায়নি রুপে পূজিত হন খড়দহের মেজবাটিতে। ১৪৫২ শকাব্দের ১৫৩০ […]









