হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- ডিগ্রি থাকা সত্বেও এই রাজ্যে এখনও পর্যন্ত রেজিষ্ট্রেশন না পেয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার সাক্ষাৎ করতে চান নার্সিং স্টাফরা। বৃহস্পতিবার এদের বেশ কয়েকজন তাদের দাবিপত্র নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কর্মসূচি নিলে পুলিশ তাদের আগেই নবান্ন বাসস্ট্যান্ডের কাছে আটকে দেয়। পুলিশের তরফ থেকে জানানো হয় বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হবে। এদিন নার্সিং স্টাফেরা জানান, তারা বিভিন্ন রাজ্য থেকে নার্সিং পড়ে এসেছেন। সেখানকার রেজিস্ট্রেশন তাদের রয়েছে। এখানে রেজিস্ট্রেশন পাবার জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন রয়েছে। কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গলে নার্সিংয়ের রেজিস্ট্রেশন পাচ্ছেন না। পশ্চিমবঙ্গে রেশিপ্রোকাল রেজিস্ট্রেশন তারা পাচ্ছেন না। এই কারণে প্রাইভেট জব করতে পারছেন না। তারা প্রায় কর্মহীন হয়ে পড়েছেন। ৪ বছর ধরে বিভিন্ন দফতরে ঘুরছেন। এখানে অনেকবার এসেছেন। এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা ছাড়া তাদের আর কোনও উপায় নেই।
Related Articles
করোনা যোদ্ধা হয়েও আজ অচ্ছুৎ , পরিবারের থেকে মুখ ফিরিয়েছে প্রশাসনও।
সুদীপ দাস , ২৫ জুলাই:- করোনা রোগীর সেবা করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সেই করোনা যোদ্ধাই আজ অচ্ছুৎ। বারংবার বলেও বাড়ির অাবর্জনা নিতে আসছে না পৌরসভা। গোটা পরিবার কি খাচ্ছে সরকারীভাবে তাঁরও কোন খোঁজখবর নেওয়া হচ্ছেনা বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলি-চুঁচুড়া পুরসভার ৩০নম্বর ওয়ার্ডের তালডাঙ্গা গুপ্ত গলির। এই ওয়ার্ডেরই বাসিন্দা পঞ্চাশোর্দ্ধ এক মহিলা হুগলির […]
বিষ খাইয়ে বধূকে হত্যার অভিযোগ , হাসপাতাল চত্বরেই শ্বশুরবাড়ির লোকজনের উপর চড়াও হলেন বাপের বাড়ির লোকেরা।
হাওড়া, ২৩ এপ্রিল:- বিষ খাইয়ে বধূকে হত্যার অভিযোগ। হাওড়া জেলা হাসপাতাল চত্বরেই জামাই সহ শ্বশুরবাড়ির লোকজনের উপর চড়াও হলেন বাপের বাড়ির লোকেরা। এই ঘটনার জেরে শনিবার দুপুরে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় প্রকাশ, এক গৃহবধূকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। গৃহবধূর বাবার অভিযোগ, মেয়েকে খুন করেছে তার স্বামী। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্বামী। […]
ঘরে ফিরল হাওড়ার সোনার মেয়ে ঋষিতা।
হাওড়া, ২ ফেব্রুয়ারি:- অনুর্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর ঘরে ফিরল বাংলার দুই মেয়ে তিতাস ও ঋষিতা। হাওড়ার বালিটিকুরিতে ঋষিতা বসু’কে ঘিরে এদিন কার্যত বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল তার পাড়ায়। ফুল ছড়িয়ে কপালে চন্দনের তিলক পরিয়ে ঋষিতাকে বরণ করা হয়। মিষ্টিমুখ করানো হয়। Post Views: 332










