হুগলি , ২৪ সেপ্টেম্বর:- হুগলির গুড়াপ থানার অন্তগত বেনিয়াপুকুর পাড় এলাকায় ঘটেছে লজ্জা জনক ঘটনা। সৎ বাবা তার নয় বছরের মেয়েকে ধর্ষণ করে গ্রেফতার গুড়াপ থানার পুলিশের হাতে। এলাকাবাসী, পঞ্চায়েত ও পুলিশের সূত্রে জানা গিয়েছে। গত কয়েক মাস ধরে প্রবীর দাস তার নয় বছরের মেয়েকে ধর্ষণ করে এসেছেন। বুধবার বিকেলে পাড়ার বাসিন্দারা জানতে পারেন। এরপরই পাড়ার মহিলারা ঐ ধর্ষিতা মেয়েটিকে নিয়ে গুড়াপ পঞ্চায়েতে যায়। সেখানে থেকে তাদের গুড়াপ থানার পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেছেন গুড়াপ পঞ্চায়েতের উপপ্রধান মহ হামিদ। এরপরই পাড়ার বাসিন্দারা গুড়াপ থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ মত গুড়াপ থানার পুলিশ বুধবার সন্ধ্যায় অভিযুক্ত বাবা প্রবীর দাসকে গ্রেফতার করে। বৃহস্পতিবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পাঠিয়েছে পুলিশ। নাবালিকার মেডিকেল করানো হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় কঠোর সাজা দাবি করেছে এলাকার বাসিন্দারা।
Related Articles
কলেজ পড়ুয়াদের ভ্যাকসিন দেবার কাজ শুরু , খুশি ছাত্র ছাত্রীরা।
হুগলি, ৪ অক্টোবর:- পুজোর পরেই খুলছে কলেজ, তাই রাজ্যজুড়ে কলেজে কলেজে ভ্যাক্সিনেশন কর্মসূচি। ছাত্র ছাত্রীদের করোনার প্রকোপ থেকে বাঁচাইতে এই সিদ্ধান্ত প্রশাসনের। করোনার কারনে গত দু বছরে পঠনপাঠন বন্ধ হয়ে পড়ে। সরকারের উদ্যোগে বর্তমান সময়ে করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। পুজোর পরেই যাতে কলেজগুলি খোলা যায় তার জন্য তৎপর হয়ে উঠেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বিভিন্ন ধাপে […]
দাহ করার জন্য প্যাকেট খুলতেই অন্যের দেহ , কাঠগোড়ায় বেসরকারী হসপিটাল।
সুদীপ দাস , ৫ মার্চ:- যেকোনো মৃত্যু মর্মান্তিক তার থেকেও বড় মর্মান্তিক দাহ করতে গিয়ে যদি দেখা যায় দেহটি মৃত পরিবারের নয় সেটা আরো মর্মান্তিক। এমনই ঘটনা ঘটেছে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। দুর্গাপুরের বাসিন্দা ৮০ বছরের পরেশ সামন্ত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল আজ থেকে 15 দিন আগে সেখানে তার ব্রেইন টিউমার অপারেশন হয়। […]
ব্যান্ডেলে রেলওয়ে কলোনী উচ্ছেদের প্রতিবাদে ঝাঁটা হাতে মিছিল তৃণমূল কংগ্রেসের।
সুদীপ দাস , ২৫ নভেম্বর:- আজকে ঝাটা হাতে বেড়িয়েছি, দু’দিন পর মুঙ্গেরের লাঠি নিয়েব বেরবো। ব্যান্ডেলে রেলওয়ে কলোনী উচ্ছেদের প্রতিবাদে আয়োজিত তৃণমূল কংগ্রেসের ঝাঁটা হাতে মিছিল থেকে হুঙ্কার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। ব্যান্ডেলের সাহেববাগান, সাহেবপাড়া, আমবাগান, ক্যান্টিনবাজার, পীরতলা প্রভৃতি রেলের এলাকায় স্বাধীনতার পর থেকেই বসবাস বহু বাসিন্দার। সম্প্রতি সেই অবৈধ বাস্তান তুলতে রেল নোটিশ ঝুলিয়েছে। […]







