কলকাতা , ২৪ সেপ্টেম্বর:- ঈশ্বরচ্ন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকীর প্রাক্কালে রাজ্য সরকার তার জন্মস্থান বীরসিংহ গ্রামের সার্বিক উন্নয়নে একটি উন্নয়ন কর্তৃপক্ষ তৈরির কথা ঘোষণা করেছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই উন্নয়ন কর্তৃপক্ষ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক পদাধিকার বলে ওই উন্নয়ন পর্ষদ এর সভাপতি হবেন। এছাড়া স্থানীয় সাংসদ বিধায়ক এবং বিভিন্ন আধিকারিকেরা ওই কমিটিতে থাকবেন। আগামী শনিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী অনুষ্ঠানের সূচনা হচ্ছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে এক বছর ধরে তা পালন করা হবে বলে রাজ্য সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছে। বীরসিংহ গ্রামে সফরে গিয়ে মুখ্যমন্ত্রী এই কর্মসূচি এবং ওই এলাকার উন্নয়নে একটি আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ তৈরীর কথা ঘোষণা করেন।
Related Articles
লকডাউনের মাঝে পারস্পরিক দূরত্ব বজায় রেখে শুভ পরিনয় সম্পন্ন হল।
নদীয়া,৫ মে:- “যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম” লকডাউনের মাঝে গৃহবন্দি দুটি মনের মিলন হল। পারস্পরিক দূরত্ব বজায় রেখে শুভ পরিনয় সম্পন্ন হল। নিয়ম রক্ষার্থে বরযাত্রী মাত্র তিনজন , কন্যার পক্ষেও তিনজন, পৌরোহিত্য করা ব্রাহ্মণ, বর কনে সকলেই মুখে মাক্স লাগিয়ে ছাতনা তলায় চক দিয়ে কাটা সীমারেখার মধ্যে অবস্থান। নদীয়ার শান্তিপুর শহরের বাগআঁচড়া অঞ্চলের রঘুনাথ […]
ভারতীয় জালি পার্টিকে একটিও ভোট দেবেন না – গুরাপের জনসভা থেকে হুঙ্কার সুজাতার।
হুগলি , ৪ ফেব্রুয়ারি:- এদিন এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সুজাতা খান এবং দেবাংশু ভট্টাচার্য। তাদের দুজনেই তাদের বক্তব্যে বলেন যেভাবে বিজেপি বাংলার মানুষকে ধোঁকা দিচ্ছে যেভাবে বাংলার মানুষকে ভুল বুঝাচ্ছে তা থেকে মানুষকে সাবধান করেন। বাংলার উন্নয়নের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছেন সেই মানুষ যিনি কোনো জাতপাত ধর্ম দেখেন না তার নেতৃত্বেই আজকে এই […]
‘ভেকধারী সরকারের ফেকধারী বাজেট’ কেন্দ্রকে আক্রমন মমতা বন্দোপাধ্যায়ের
শিলিগুড়ি , ১ ফেব্রুয়ারি:- শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপর উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে উত্তরবঙ্গের ৯ জন বিশিষ্ট মানুষকে বঙ্গরত্ন সম্মানে সম্মানিত করা হয়। এর পাশাপাশি তিস্তা নদীর ওপর জয়ী সেতু,কোচবিহার নিশিগঞ্জের অগ্নিনির্বাপক কেন্দ্র সহ রাজ্যের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আর বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় বাজেট নিয়ে […]








