কোচবিহার , ২৩ সেপ্টেম্বর:- তিনদিন ধরে একটানা বৃষ্টি। আর সেই বৃষ্টির কারনে উত্তরবঙ্গের প্রতিটি নদীতেই জলস্ফীতি ঘটেছে। আর তার প্রভাব পড়েছে কোচবিহার জেলার সীমান্তবর্তী গ্রামগুলিতে। কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভা এলাকার কৃষ্ণপুর সংলগ্ন কালজানি নদীতে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। তাতে আনুমানিক ৩০টি বাড়ি ও বহু চাষের জমি নদী গর্ভে যায়। এই খবর পেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী […]
এই মুহূর্তে
হাওড়ার পুলিশ কমিশনারের নামে খোলা হল ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট।
হাওড়া , ২৩ সেপ্টেম্বর:- হাওড়ার নগরপালের নামে খোলা হল নকল ফেসবুক অ্যাকাউন্ট। হাওড়ার পুলিশ কমিশনারের ছবি ও তথ্য দিয়েই খোলা হয়েছে এই ফেক ফেসবুক অ্যাকাউন্টটি। এমনকি সেটি থেকে পাঠানো হয়েছে বহু ফ্রেন্ডস রিকোয়েস্ট। হাওড়ার পুলিশ কমিশনার ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠিয়েছেন ভেবে বন্ধুত্ব করেছেন সকলেই। ওই ফেক ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে হাওড়ার নগরপাল কুণাল আগরওয়ালের আসল […]
নিয়োগেও আপাতত দাঁড়ি টানতে চাইছে রাজ্য সরকার।
কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ দীর্ঘ সময় ধরেই বন্ধ। চলছে শুধুমাত্র চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ। এবার করোনা মহামারির দোহাই দিয়ে সেই নিয়োগেও আপাতত দাঁড়ি টানতে চাইছে রাজ্য সরকার। করোনা মোকাবিলায় এর আগেই ব্যয় সংকোচনের পথে হেঁটেছিল রাজ্য সরকার। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত সরকারি দপ্তরে কর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া বন্ধ […]
রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৩৪ হাজার ৬৭৩ জন করনায় সংক্রমিত।
কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৩৪ হাজার ৬৭৩ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৫ হাজার ২৮ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৩৭ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় দুই হাজার ৯৯৮ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে […]
১৬ ডিসেম্বরের মধ্যেই মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ , রাজ্যকে নির্দেশ স্যাটের।
কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- করোনা পরিস্থিতির মধ্যেই ফের আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল-স্যাট। বুধবার স্যাটের তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এই বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যপারে রাজ্য সরকার যে অনড় মনোভাব নিয়েছিল […]
ব্রিজ ভেঙে ডিভিসি র জলে পড়ে গেল বালি বোঝাই লরি।
হুগলি , ২৩ সেপ্টেম্বর:- ব্রিজ ভেঙে ডিভিসি র জলে পড়ে গেল বালি বোঝাই লরি। ঘটনাটি পান্ডুয়া ব্লকের হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালাগুড়ি শ্মশান এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পান্ডুয়া ও ধনিয়াখালি দুই ব্লককে যুক্ত রেখে ছিল এই ব্রিজটি। বহু বছর যাবৎ শ্মশানের পাশে এই ব্রিজটি ভেঙে গেছে। গাড়ি তো দূরের কথা সাইকেল নিয়ে যেতেও মানুষজন […]
টানা বৃষ্টিতে সেবকে ধস , বন্ধ সিকিম ও কালিম্পং এর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা।
কালিম্পং, ২৩ সেপ্টেম্বর:- মঙ্গলবার রাত থেকে একটানা বৃষ্টিতে ধস নামে পাহাড়ের বিভিন্ন জায়গায়। এদিন সকালে সেবক পুলিশ ফাড়ি ও সেবকেশ্বরী কালিবাড়ির মাঝে বিশাল ধস নামে। ধস নেমে আসার মাত্রা দেখে মনে হচ্ছিলো যেনো ওই এলাকায় পুরো পাহাড়টাই ভেঙে পড়ছে। এর ফলে বন্ধ হয়ে যায় ১০ ও ৩১ নং জাতীয় সড়ক যোগাযোগ। এবং সিকিম ও কালিম্পংগামী […]
করব , লড়ব , জিতব রে , ট্যুইটারে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর ।
স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- বুধবার নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে কিং খানের দলকে আইপিএলের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, ‘‘করব, লড়ব, জিতব– ২০২০ সালে গোটা দেশ এখন এই কথা বলছে। ভয়াবহ এই পরিস্থিতির সঙ্গে লড়তে সবাই পরিশ্রম করছে। আজ আরও একটি চ্যাম্পিয়ন দল মাঠে নামছে। নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে প্রত্যেককে আনন্দ দেওয়ার চেষ্টা […]
করোনা আতঙ্ক কাটিয়ে ক্রিকেটার গড়ার প্রশিক্ষণ শুরু কল্যাণ ঘোষালের ।
স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকলেও, আবারও অনুশীলন শুরু হচ্ছে বালি ক্রিকেট অ্যাকাডেমিতে। ক্রিকেটারদের থার্মাল স্ক্যানিং করে, স্যানিটাইজিং এর পরে করানো হবে অনুশীলন। ৬ দূরত্ব বজায় রেখে, ছোট-ছোট দলে ভাগ করে অনুশীলন করানোর পরিকল্পনা রয়েছে কোচ তথা অ্যাকাডেমির মালিক কল্যাণ ঘোষালের। ১৯৯১ সালে তৈরি হয় বালি ক্রিকেট অ্যাকাডেমি। নিজের অ্যাকাডেমিতে […]
১১ জন কোচকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল বিসিসিআই !
স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা NCA-এ থেকে ১১ জন কোচের সঙ্গে আচমকাই সম্পর্ক শেষ করে দিল বিসিসিআই। এমনকি সেই কোচেদের জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁদের সঙ্গে আর চুক্তি নবীকরণ করা হবে না। কিন্তু কী কারণে এত বড় পদক্ষেপ করা হল সে বিষয়ে অবশ্য কোনও উল্লেখ করা হয়নি। বোর্ডের তরফেও এই ইস্যুতে এখনও […]

