হাওড়া , ২৬ সেপ্টেম্বর:- রাজ্যে আলুর চড়া দাম, কালোবাজারি সহ ঘুসুড়ির শ্রী হনুমান জুটমিলে লকআউট সহ বিভিন্ন ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। শনিবার দুপুরে হাওড়ায় পঞ্চাননতলা রোডের দলীয় অফিসে কৃষি বিলের সমর্থনে রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশবাবু এক সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, “মার্চ-এপ্রিলে কৃষকদের কাছ থেকে ১০ টাকা করে আলু কিনেছে। […]
এই মুহূর্তে
অন্যায়ের প্রতিবাদ করে আক্রান্ত প্রাক্তন সেনাকর্মীর বাবা।
হাওড়া , ২৬ সেপ্টেম্বর:- বাড়ির সামনে কমন প্যাসেজে গুমটি বসিয়ে চলছিল মদের আসর। বাড়ির গেটের সামনে জোর করে গাড়ি পার্কিং করা হচ্ছিল।এই কাজের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন প্রাক্তন সেনাকর্মীর বৃদ্ধ বাবা ( দীনেশ প্রসাদ, ৬৫ )। দুষ্কৃতিদের মারের হাত থেকে দীনেশবাবুকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বৃদ্ধের স্ত্রী ও পুত্রবধূ। এই ঘটনায় অভিযুক্ত রাজেশ সিংহকে আটক […]
পথশ্রী অভিযান নামে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক সূচনা করবেন উত্তরবঙ্গ সফরকালে।
কলকাতা , ২৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকার সড়ক সংক্রান্ত সমস্ত প্রকল্পকে এক ছাতার তলায় এনে পথশ্রী অভিযান নামে একটি নতুন প্রকল্প তৈরি করছে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সড়ক নির্মাণ এবং তার সংস্কারের কাজে গতি আনতে এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে […]
মিষ্টির দোকানে তৈরি মিষ্টির মেয়াদ বেঁধে দেওয়ার সিদ্ধান্ত খাদ্য সামগ্রীর মান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই এর।
কলকাতা , ২৬ সেপ্টেম্বর:- রাজ্যের মিষ্টির দোকানে তৈরি মিষ্টির মেয়াদ বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ অক্টোবর থেকে মিষ্টিতেও তার মেয়াদ বা একসপায়ারি ডেট উল্লেখ করতে হবে বলে খাদ্য সামগ্রীর মান নিয়ন্ত্রক সংস্থা FSSAI জানিয়েছে। ইতিমধ্যেই ফুড সেফটি কমিশনারের তরফে রাজ্যকে চিঠি দিয়ে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্যাকেটজাত […]
মাত্র ৩০ টাকা খরচ করে কোটিপতি হলেন হুগলির ধনেখালীর বাসিন্দা।
হুগলি , ২৬ সেপ্টেম্বর:- মাত্র ৩০ টাকা খরচ করে কোটিপতি হলেন হুগলির ধনেখালীর বাসিন্দা ধনঞ্জয় দাস।কথায় আছে যদি থাকে ভাগ্য সহায়,তাহলে কোটিপতি বা লাখপতি হওয়া কে আটকায়।আর এই কথাটাই সত্যি হয়েছে হুগলি জেলার ধনেখালীর বাসিন্দা ধনঞ্জয় দাসের ক্ষেত্রে। মাত্র ৩০ টাকা দিয়ে কেটেছিলেন লটারি আর সেই লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন ধনিয়াখালী চাপাবের কলেজ […]
কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে দীর্ঘ লকডাউনে কাজহারা পরিবারের সন্তানদের পাঠ্যবই কিনে দিলেন হাওড়া জেলার গ্রন্থাগার কর্মীরা।
হাওড়া , ২৬ সেপ্টেম্বর:- কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে দীর্ঘ লকডাউনে কাজহারা পরিবারের সন্তানদের পাঠ্যবই কিনে দিলেন হাওড়া জেলার গ্রন্থাগার কর্মীরা। গ্রন্থাগার কর্মীদের সহযোগিতা করলেন মানবিক বন্ধুরা। পশ্চিমবঙ্গ সাধারণের গ্রন্থাগার কর্মী সমিতির হাওড়া জেলা কমিটির উদ্যোগে শুক্রবার হাওড়া জেলা গ্রন্থাগারের সেমিনার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে গরিব পরিবারের সন্তানদের হাতে পাঠ্যবই ও পাঠ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সূচনা […]
দীনেশ কার্তিক এর অগ্নিপরীক্ষা , শনিবার নাইটদের কামব্যাক চ্যালেঞ্জ
স্পোর্টস ডেস্ক , ২৬ সেপ্টেম্বর:- শনিবাসরীয় আইপিএল ব্লকবাস্টারে ফের নাইটশো দেখার অপেক্ষায় সমর্থকরা। তবে কলকাতার আবেগ, প্রত্যাশা, সমর্থনকে ভেঙে চুরমার করে দিয়েছে কেকেআর এর প্রথম ম্যাচই। মুম্বই এর কাছে নিজেদের অসহায় চেহারা তুলে ধরেছিল দীনেশ কার্তিক এর টিম। ফলে শনিবারের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড়সড় চ্যালেঞ্জ সামলাতে হবে নাইট অধিনায়ককে। কারণ বার-বারই তাঁর অধিনায়কত্ব […]
পুজোর মুখে বন্ধ ঘুসুড়ির শ্রী হনুমান জুটমিল। কর্মহীন প্রায় তিন হাজার শ্রমিক।
হাওড়া , ২৬ সেপ্টেম্বর:- সাময়িকভাবে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে পুজোর ঠিক এক মাস আগে শনিবার সকাল থেকে বন্ধ হয়ে গেল হাওড়ার ঘুসুড়ির শ্রী হনুমান জুট মিল। এরফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় তিন হাজার শ্রমিক। শুক্রবার মিলের গেটে নোটিশ দেওয়া হয়। শনিবার সকালে কাজে এসে শ্রমিকরা মিল বন্ধের খবর জানতে পারেন। মূলত লকডাউনের পর থেকে […]
চরম ব্যর্থ কোহলি ! বিরাট জরিমানা
স্পোর্টস ডেস্ক , ২৬ সেপ্টেম্বর:- এ বার মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হল বিরাট কোহলিকে। আইপিএল কমিটির তরফে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মরসুমে এই প্রথমবার স্লো ওভার রেটের ঘটনা ঘটল আরসিবি-র সঙ্গে, তাই কোহলিকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুলে […]
বিরুষ্কাকে নিয়ে গাওস্করের মন্তব্যে স্যোশাল মিডিয়া সরগরম !
স্পোর্টস ডেস্ক , ২৬ সেপ্টেম্বর:- বিরাট তো ওই বল খেলেছে শুধু লকডাউনের সময়ে। টেনিস বল দিয়ে মজার খেলাটা লকডাউনের সময়ে টাইমপাস ছিল। বৃহস্পতিবার কিংস ইলেভেন পঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের হিন্দি ধারাভাষ্যে গাওস্করের বক্তব্য থেকে শুরু হয় বিতর্ক। ওই ম্যাচে কোহলি পর পর দু’বার লোকেশ রাহুলের ক্যাচ ফেলেন। ব্যাটেও ব্যর্থ হন। করেন ১ রান। […]

