হুগলি , ২৬ সেপ্টেম্বর:- মাত্র ৩০ টাকা খরচ করে কোটিপতি হলেন হুগলির ধনেখালীর বাসিন্দা ধনঞ্জয় দাস।কথায় আছে যদি থাকে ভাগ্য সহায়,তাহলে কোটিপতি বা লাখপতি হওয়া কে আটকায়।আর এই কথাটাই সত্যি হয়েছে হুগলি জেলার ধনেখালীর বাসিন্দা ধনঞ্জয় দাসের ক্ষেত্রে। মাত্র ৩০ টাকা দিয়ে কেটেছিলেন লটারি আর সেই লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন ধনিয়াখালী চাপাবের কলেজ মোড়ের বাসিন্দা ধনঞ্জয় দাস। তবলা শিল্পী ও তবলা ব্যবসায়ী ধনঞ্জয় বাবুর ধনিয়াখালী সিনেমা তলায় একটি তবলার দোকানও আছে।জানা গেছে এক লটারি বিক্রেতা তাকে একঘর একটা লটারি বিক্রি করেন। আর সেই লটারি জিতেই এখন হুগলি জেলার কোটিপতি ধনঞ্জয় দাস।
Related Articles
জাতীয় ভোটার দিবস পালন।
কলকাতা, ২৫ জানুয়ারি:- জাতীয় ভোটার দিবস পালিত হল ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের পৌরহিত্য এদিন জাতীয় ভোটার দিবস পালিত হয়। ২৫ জানুয়ারি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় নির্বাচন কমিশন। তার পর ২০১১ সাল থেকে প্রতিটি বছর ২৫শে জানুয়ারি পালিত হয় জাতীয় ভোটার দিবস। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব […]
দক্ষিণেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন দিলীপ ঘোষ
উঃ২৪পরগনা, ২২ এপ্রিল:- নতুন জীবন শুরু করে দক্ষিনেশ্বর মন্দিরে নব দম্পতি। কথা হচ্ছে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। মঙ্গলের সকালে দক্ষিনেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ তার ঘরনী রিঙ্কু মজুমদারের সাথে মন্দিরে আসেন। প্রথমেই মায়ের পুজো সাড়েন তারা। এরপর মন্দিরের ভিতরে শিব মন্দির, রাধা কৃষ্ণ মন্দির, ঠাকুরের ঘর ঘুরে […]
ছেলেকে ধারাল অস্ত্রের কোপে খুনের চেষ্টা বাবার !
হাওড়া, ২৯ মে:- পারিবারিক অশান্তির জেরে ছেলেকে খুনের চেষ্টা বাবার, গুরুতর জখম ছেলে। অভিযুক্তকে গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা। হাওড়ার জগৎবল্লভপুরের মানসিংহপুর শিবতলা এলাকার ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, মঙ্গলবার রাতে ঘরেই ঘুমোচ্ছিলেন ছেলে রাজেশ সামন্ত। সেই সময় মদ্যপ অবস্থায় বাবা এসে এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপ মারতে থাকেন। ছেলের চেঁচামেচি শুনে প্রতিবেশিরা এসে যুবককে উদ্ধার করে এলাকার […]









