স্পোর্টস ডেস্ক , ২৬ সেপ্টেম্বর:- এ বার মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হল বিরাট কোহলিকে। আইপিএল কমিটির তরফে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মরসুমে এই প্রথমবার স্লো ওভার রেটের ঘটনা ঘটল আরসিবি-র সঙ্গে, তাই কোহলিকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক। লোকেশ রাহুলের দলের কাছে ৯৭ রানে আত্মসমর্পণ করতে হয়েছে ব্যাঙ্গালোরকে। পঞ্জাব অধিনায়কের ক্যাচ দু’ বার ফেলেছেন স্বয়ং কোহলি। এদিন মাত্র ১ রান করেন কোহলি। পর-পর দুই ম্যাচেই বিরাটের ব্যাটে রান আসেনি। ম্যাচ হারের পরে এদিন তাই জরিমানাও গুনতে হচ্ছে কোহলিকে।
Related Articles
মুক্তিপণের টাকা নিতে এসে ধরা পড়ল দুই অপহরণকারী।
হাওড়া,২৩ ডিসেম্বর:- মুক্তিপণের টাকা নিতে এসে ধরা পড়ল দুই অপহরণকারী। পুলিশের চাপে নিজেদের ফোন থেকে বাকি অপহরণকারীদের ফোন করে মুক্তিপণ পেয়ে যাওয়ার মিথ্যা খবর দিল ধৃতেরা। মুক্তি পেলেন অপহৃত চিকিৎসক। সোমবার এমন চাঞ্চল্যকর ঘটনার স্বাক্ষী রইল হাওড়ার রামরাজাতলা। হাওড়ার রামচরণ শেঠ রোডে একটি বেসরকারী ক্লিনিকের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসক অন্যান্য সপ্তাহের মতোই আমতায় তাঁর সাপ্তাহিক […]
কিডনি বিক্রি করে টাকা না পেয়ে চুঁচুড়া থানার দ্বারস্থ কোচবিহারের যুবক।
সুদীপ দাস, ১২ ডিসেম্বর:- লকডাউনে প্রায় চার লক্ষ টাকার দেনায় জড়িয়ে নিজের একটি কিডনিই বিক্রি করে দিয়েছিলেন কোচবিহারের যুবক। সাত লক্ষ টাকার বিনিময়ে তিনি সেই কিডনি বিক্রি করেন। রাজস্থানের জয়পুরের একটি নার্সিংহোমে চলতি বছর মার্চ মাসে যুবকের একটি কিডনি বের করে উত্তরাখন্ডের এক মহিলার শরীরে প্রতিস্থাপন করা হয়। গোটা প্রক্রিয়ায় যুবক শুধু চিনতেন তোলাফটকের বাসিন্দা […]
বিক্ষোভ হটাতে গিয়ে গ্রামবাসীদের মারে মাথা ফাটলো ওসির ।
উঃ২৪পরগনা,২২ এপ্রিল:- বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ত্রাণবন্টন নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল। ত্রাণের দাবিতে হাতে থালা নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই রাস্তা অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। অভিযোগ, পুলিশ সেখানে পৌঁছলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারী গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খান কয়েকজন পুলিশকর্মী। গ্রামবাসীদের ছোঁড়া পাথরে একজনের মাথা ফাটে, কয়েকজন অল্পবিস্তর আহত […]







