হাওড়া , ২৬ সেপ্টেম্বর:- সাময়িকভাবে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে পুজোর ঠিক এক মাস আগে শনিবার সকাল থেকে বন্ধ হয়ে গেল হাওড়ার ঘুসুড়ির শ্রী হনুমান জুট মিল। এরফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় তিন হাজার শ্রমিক। শুক্রবার মিলের গেটে নোটিশ দেওয়া হয়। শনিবার সকালে কাজে এসে শ্রমিকরা মিল বন্ধের খবর জানতে পারেন। মূলত লকডাউনের পর থেকে প্রবল ‘ক্ষতি’র মুখে পড়েই মিল সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ। যতদিন মিল বন্ধ থাকবে ততদিন ‘নো ওয়ার্ক নো পে’ ঘোষণা করা হয়েছে। এদিকে, এদিন মিল লকআউটের খবর পেয়ে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। একে দীর্ঘ লকডাউনের পর মিল খুলেও পুজোর মুখে কাজ হারিয়ে কার্যতই হতাশাগ্রস্ত হয়ে পড়েন তারা। আইএনটিইউসি-র পক্ষ থেকে মিলের গেটে এদিন সকালে বিক্ষোভ দেখানো হয়।তাদের অভিযোগ, লাভে চলা চালু মিল বন্ধ করে শ্রমিকদের পুজোর মুখে সর্বনাশ করা হল।
Related Articles
হলদিয়ায় পিঁয়াজ দোকান চুরি।
হলদিয়া,২৬ নভেম্বর:- গতকাল ভোর রাতে হলদিয়ার সুতাহাটা থানার বাড়বাসুদেব পুর(সাহু বাজার)-এ একটি পিঁয়াজ দোকানে চুরি হয়, দোকানদার অক্ষয় দাস জানান প্রতি দিনের মত এদিন রাত ১০ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরি, সকাল পাশের দোকানদের ফোন পেয়ে জানতে পারি চুরির ঘটনা প্রায় ৫০০০০(পঞ্চাশ হাজার) টাকার পিঁয়াজ,আদা,রুসুন চুরি হয়। দোকেনে এসে দেখি তালা ভাঙা,দোকানের ভেতরে […]
আজ থেকেই ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৩ অক্টোবর:- পায়ে আঘাতের কারণে এবছর আর সশরীরে পুজোর উদ্বোধনে বার হতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুজোর উদ্যোক্তাদের একেবারে নিরাশ করেননি তিনি। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধনে সামিল হয়ে মুখ্যমন্ত্রী সব রকম ভাবে পুজো উদ্যোক্তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। শ্রীভূমি স্পোর্টিং, টালা প্রত্যয়-সহ কলকাতা ও শহরতলির বেশ কয়েকটি বড় পুজোর ভার্চুয়ালি উদ্বোধন […]
শ্যামল বরণ রামের দেখা মেলে হুগলির গুপ্তিপাড়ায়।নিত্য পুজোতে হয় রামচন্দ্রের আরাধনা।
হুগলি, ২১ জানুয়ারি:- গুপ্তিপাড়ার রাম মন্দিরে অধিষ্ঠিত শ্রী রাম চন্দ্র সীতা ও লক্ষ্মণ।রামের গায়ের রঙ সবুজ হলেও সীতা আর লক্ষ্মণ এখানে অশতি পুষ্প রঙের। তাদের সামনে কালো রঙের হনুমান। নিম কাঠের তৈরী এই মূর্তি প্রতিষ্ঠা করেন রাজা হরিশচন্দ্র রায়। অষ্টাদশ শতকের শেষ দিকে গুপ্তিপাড়ায় বৃন্দাবন চন্দ্র জিউ মঠ তৈরী হয়। সেই মঠের চৌহদ্দিতে রয়েছে বৃন্দাবন […]








