কলকাতা , ১৫ নভেম্বর:- সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ কৃত্য আজই সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ কৃত্য সম্পন্ন হবে। দুপুর দুটো নাগাদ হাসপাতাল থেকে সৌমিত্র বাবুর মরদেহ গলফ গ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে টালিগঞ্জের টেকনিশয়ান স্টুডিওতে। সেখানে চলচ্চিত্রজগতের শিল্পী ও কলাকুশলীদের শ্রদ্ধা নিবেদনের পর ঘণ্টা […]
এই মুহূর্তে
আর খুলবে না উদয়ণ পন্ডিতের পাঠশালা , আর বলবে না ফাইট কোনি ফাইট ! ৮৬ বছরে মৃত্যুর কাছে হার মানলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
কলকাতা , ১৫ নভেম্বর:- আর কোনদিন খুলবে না উদয়ণ পন্ডিতের পাঠশালা। হাতের মুঠি শক্ত করে ক্ষিতদা চোয়াল শক্ত করে বলবে না ফাইট কোনি ফাইট! কেননা কোভিডে আক্রান্ত হয়ে টানা চল্লিশ দিন হাসপাতালে শুয়ে ফাইট করেও ৮৬ বছরে মৃত্যুর কাছে হার মানলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিন তিনটে জাতীয় পুরস্কার ছাড়া পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কারে সমৃদ্ধ […]
কালীপূজার রাতে লিলুয়ায় কাঠের মিলে ভয়াবহ আগুন।
হাওড়া , ১৫ নভেম্বর:- হাওড়ার লিলুয়ায় শনিবার কালীপূজার রাতে একটি কাঠের মিলে ভয়াবহ আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজির আগুন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জানা গেছে, স্থানীয় কোনা মোড়ে শনিবার কালীপুজোর রাতে ওই কাঠ চেরাই মিলে ভয়াবহ আগুন লাগে। দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা […]
বিশে নমো-নমো করে পুজো , একুশের জন্য পুজোর প্রস্তুতি শুরু রিষড়ার জগদ্ধাত্রী পুজোর উদ্যোগতাদের।
হুগলি , ১৫ নভেম্বর:- করোনার ছোবলে বিপর্যস্ত পুজো পার্বণ থেকে সামাজিক আচার অনুষ্ঠান।স্বাস্থ্য সতর্কতায় এবারে নমো নমো করে পুজো সেরে আগামী বছরের জমকালো পুজোর প্রস্তুতি শুরু করে দিল রিষড়ার বারোয়ারী জগদ্ধাত্রী পুজো গুলি। বেশ কয়েকটি বারোয়ারী উদ্যোক্তাদের দাবি চন্দননগরের মতোই রিষড়ার জগদ্ধাত্রী পুজো ও বিসর্জনের শোভাযাত্রার আকর্ষণ রয়েছে। কিন্তু এবারের পুজোর পরিবেশ একেবারে ভিন্ন।তাই নমো […]
ডাকাতি করার আগে ডাকাতরা নরবলি দিত সিমলাগর মা কালীর কাছে।
হুগলি , ১৪ নভেম্বর:- ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা নরবলি দিত সিমলাগর মা কালীর কাছে। প্রায় ৫০০ বছরের পুরনো পান্ডুয়ার সিমলাগড়ের মা কালী। শোনা যায় শেরশাহের জিটিরোড তৈরীর আগে এই পুজো শুরু হয়েছিল। সেই সময় ওই এলাকায় ঘন জঙ্গলে পূর্ণ ছিল। সেখানে কোন জনবসতি ছিল না। মানুষজন ওই এলাকায় যেতে ভয় পেত। ওই এলাকায় তখন […]
বলির রক্তে নয় , পিতৃমাতৃকে পুজোর মধ্য দিয়েই সন্তুষ্ট হন শালবনীর চক্রবর্তী বাড়ির কালী মা
পশ্চিম মেদিনীপুর , ১৪ নভেম্বর:- বলির রক্তে নয়, পিতৃমাতৃকে পুজোর মধ্য দিয়েই সন্তুষ্ট হন শালবনীর চক্রবর্তী বাড়ির কালী মা। তাই দীর্ঘ ছয় দশক ধরে শক্তির দেবী মা কালীর আরাধনার পুর্বে বাড়ির এয়োস্ত্রীদের মাতৃ রুপে এবং বিবাহিত পুরুষদের পিতৃরূপে পুজো করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ভাদুতলার বাসিন্দা গৌউরমোহন চক্রবর্তী ছিলেন বিষ্ণুর উপাসক। পুজো অর্চনা নিয়েই […]
কথিত আছে রানী রাসমনী মহানাদের মন্দির দেখেই দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।
হুগলি , ১৪ নভেম্বর:- প্রায় একশ নব্বই বছরের প্রাচীন হুগলির মহানাদের ব্রহ্মময়ী দক্ষিনা কালী পুজো। তান্ত্রিক মতে ১৮৩০ সালে মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী। কথিত আছে রানী রাসমনী এই মহানাদের নয় চূড়ার মন্দির দর্শনের পরেই, তা দেখে দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মহানাদের প্রাচীন এই কালী মন্দিরকে ঘিরে রয়েছে বহু ইতিহাস। পঞ্চমুন্ড আসনের উপর […]
১০৮ টি নর মুন্ডুর খুলি ধীরে ধীরে সাজানো কালী মন্দিরের মায়ের কাছে।
দক্ষিণ ২৪ পরগনা, ১৪ নভেম্বর:- মন্দিরবাজার থানা এলাকায় দক্ষিণ বিষ্ণুপুর মহা শ্বশান এক সময়ে ঘন জঙ্গল এ ঘেরা ছিলো। বহু প্রাচীন কালের কথা বিষ্ণুপুরের এই মহা শ্বশানে কালী পূজার সময় জাগ্রত শ্বশান কালীর পূজা হতো। এক সময়ে এই কালী পূজার সময় বহু দূর দুরন্ত থেকে তান্ত্রিক ও সাধু সন্যসিরা আসতো শ্বশান কালী জাগাতে। আজ থেকে […]
বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংশেশ্বরি মন্দিরে কালি পুজো উপলক্ষে বিভিন্ন রং এর আলো দিয়ে মন্দির সাজানো হয়েছে।
হুগলি , ১৪ নভেম্বর:- হুগলি জেলার বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংশেশ্বরি মন্দিরে কালি পুজো উপলক্ষে বিভিন্ন রং এর আলো দিয়ে মন্দির সাজানো হয়েছে। মন্দিরে আসা সব ভক্তদের থার্মাল গান ও হাতে সেনিটাইজার দেওয়ার পর মন্দিরের ভিতরে দশ জন করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তাঁরা বেরলে আবার দশ জনকে ঢোকানো হচ্ছে। তবে বলাই যেতে পারে মানুষ অনেকটাই সচেতন।
জিএসটি ক্ষতিপূরণ মেটাতে কেন্দ্রের দেওয়া বাজার থেকে ঋণ গ্রহণের প্রস্তাব রাজ্য সরকার শর্ত স্বাপেক্ষে মেনে নিয়েছে।
কলকাতা , ১৪ নভেম্বর:- জিএসটি ক্ষতিপূরণ মেটাতে কেন্দ্রের দেওয়া বাজার থেকে ঋণ গ্রহণের প্রস্তাব রাজ্য সরকার শর্ত স্বাপেক্ষে মেনে নিয়েছে। রাজ্যের জিএসটি ক্ষতিপূরণের টাকা মেটাতে কেন্দ্র নিজেই ঋণ নিয়ে রাজ্যগুলিকে ঋণ দিতে রাজি বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন। গোটা বিশেক রাজ্য এই প্রস্তাবে সায় দিলেও এত দিন নবান্ন তাতে সম্মতি জানায়নি। শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত […]

