স্পোর্টস ডেস্ক , ১৬ নভেম্বর:- নির্দিষ্ট কোনও ফুটবলারের কাঁধে অধিনায়কের দায়িত্ব দেওয়া নয়,বরং এটিকে-মোহনবাগান শিবিরে এবার একাধিক অধিনায়ক। বেশ কিছুদিন ধরেই এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। অবশেষে অধিনায়কদের নাম ঘোষণা করতেই সিলমোহর পড়ল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের নয়া তত্ত্বে। নয়া মরশুমের আগে দলে যোগ দেওয়া বহু চর্চিত রিক্রুট সন্দেশ ঝিঙ্গান পাঁচ অধিনায়কের মধ্যে একজন। বাকি […]
এই মুহূর্তে
হাওড়ায় ভাইফোঁটার মিষ্টিতেও কোভিড সচেতনতার বার্তা।
হাওড়া , ১৬ নভেম্বর:- করোনা অতিমারীর প্রকোপ থেকে বাঁচতে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোয়ার কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এই নিয়ে সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এবার সেই সচেতনতার বার্তা দেখা গেল ভাইফোঁটার মিষ্টিতেও। হাওড়া সালকিয়া চৌরাস্তা অঞ্চলের এক প্রসিদ্ধ মিষ্টান্ন প্রতিষ্ঠানে এমনই কোভিড সচেতনতামূলক বার্তা লেখা মিষ্টি তৈরি হয়েছে। […]
গণ আবেগে সওয়ার হয়ে শেষ যাত্রায় অপু।
কলকাতা , ১৫ নভেম্বর:- টানা ৪০ দিনের যুদ্ধ শেষে হাল ছেড়েছেন ক্লান্ত সৈনিক। আলোর উৎসবের মধ্যেই ছেয়ে গেছে অন্ধকার। বাঙালি মননে ছাপ ফেলেছে এক অদ্ভুত বিষণ্ণতা। কিন্তু এ জগতে এলে একদিন না একদিন যেতেই হবে। তাই এই চরম সত্যকে মেনে নিতেই হবে। শেষ বিদায়ও জানাতে হবে। বাঙালিও তাই অপুকে শেষ বিদায় জানাতে বুক বেঁধেছে শক্ত […]
রাজ ঐতিহ্য মেনে স্বপরিবারে কোচবিহার মদনমোহন ঠাকুরের রাস উৎসবের রাসচক্র বানান আলতাফ
কোচবিহার , ১৫ নভেম্বর:- যার ছোঁয়ার লক্ষ লক্ষ দর্শনার্থীর পুণ্য অর্জন হয়, সেই রাস চক্র কার হাতে তৈরি হয় জানেন ? বংশ পরম্পরায় সেই রাস চক্র নির্মাণ করে আসছে এক মুসলমান পরিবার৷ রাস যাত্রার আগেই মদন মোহন মন্দিরে পৌঁছে দিতে হবে সেই রাসচক্র৷ তাই স্বপরিবারে কাজ করে চলেছেন আলতাফ মিয়ার পরিবার৷ ছেলে, ছেলের বউ, নাতি […]
অপু থেকে ফেলুদা , বাঙলা চলচ্চিত্রের যুগাবসান !
কলকাতা , ১৫ নভেম্বর:- নিভে গেল দীপের আলো। চলে গেল বাঙালির ফেলুদা। দীর্ঘ ৪০ দিনের লড়াই শেষ। বাংলা চলচ্চিত্রের এক যুগের অবসান। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌমিত্র বাবু। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা […]
হাওড়ার জেলা স্কুলের ছাত্র ছিলেন সৌমিত্র , হাওড়ার সঙ্গে সৌমিত্রবাবুর নিবিড় সম্পর্ক ছিল।
হাওড়া, ১৫ নভেম্বর:- হাওড়ায় স্কুলজীবন কেটেছিল প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। জানা গেছে, তাঁর পিতার চাকরিগত কারণে সৌমিত্র চট্টোপাধ্যায় হাওড়া জেলা স্কুলে ভর্তি হন। এখানেই ১৯৫১ সালে দশম শ্রেণী উত্তীর্ণ হন। হাওড়ায় থাকাকালীন চার্চ রোড, পুরনো হাওড়া ময়দান, রামকৃষ্ণপুরের অনেক স্মৃতি জড়িয়ে ছিল তাঁর। হাওড়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্র তথা বর্তমানে ওই স্কুলের শিক্ষক অমিতাভ মুখোপাধ্যায় […]
বাজি ফাটাতে গিয়ে মৃত্যু প্রথম শ্রেণীর স্কুলছাত্রীর।
মালদার , ১৫ নভেম্বর:- শব্দ বাজি ফাটাতে গিয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার কদমতলী গ্রাম পঞ্চায়েতের জালালপুর এলাকায়। মৃত স্কুল ছাত্রীর নাম জয়ন্তি রবিদাস (৭) পরিবারের রয়েছে বাবা রতন রবিদাস এবং মা তুলসী রবিদাস। রতন রবিদাসের দুই মেয়ে। জয়ন্তি পরিবারে বড়ো। সে স্থানীয় কদমতলী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ানের ছাত্রী। পরিবার সূত্রে […]
৩০ ভোরি সোনা ও ৫০ ভোরি রুপার গহনা দিয়ে সাজানো হয় মন্ডলাইয়ের পথের মাকে।
হুগলি , ১৫ নভেম্বর:- ৩০ ভোরি সোনা ও ৫০ ভোরি রুপার গহনা দিয়ে সাজানো হয় মন্ডলাইয়ের পথের মাকে। পান্ডুয়ার মন্ডলাই গ্রামে প্রায় ৪০০ বছর ধরে পথের মা নামে পুজো হয়ে আসছে মা কালী। শ্মশান কালী মায়ের উচ্চতা প্রায় কুড়ি ফুট। কথিত আছে মন্দিরের চারিপাশ শ্মশান ও ঘন জঙ্গলে ভর্তি ছিল। তার পাশ দিয়ে বয়ে গিয়েছিল […]
জীবন মৃত্যুর লড়াইতে হার মানলেন ফেলুদা
কলকাতা , ১৫ নভেম্বর:- জীবনের লড়াইতে হার মানলেন ফেলুদা।সিনেমা জগতে এই ফেলুদাকে হারানো ছিল অসম্ভব।কিন্তু সব শেষে জীবন মৃত্যুর লড়াইতে হার মানতে হলো ফেলুদাকে। একরাশ বিষন্নতা রেখে চলে গেলেন বাঙালির আদি অকৃত্রিম ‘ফেলুদা’ সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। করোনাকে হার মানালেও শেষরক্ষা হল না। জীবনের ৮৫টি বসন্ত পেরিয়ে হার মানতে বাধ্য হলেন বাঙালির আদি অকৃত্রিম ‘ফেলুদা’। […]
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগ নবান্ন, ৩২৫, শরৎ চ্যাটার্জি রোড হাওড়া- ৭১১১০২ স্মারক সংখ্যাঃ ১২৪/আইসিএ/এনবি তারিখঃ ১৫/১১/২০২০ মুখ্যমন্ত্রীর শোকবার্তা কলকাতা , ১৫ নভেম্বর:- বাংলার তথা ভারতের চলচ্চিত্র জগতের কিংবদন্তী নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে যাওয়ায় বাংলার সকল মানুষের হয়ে আমি আমাদের গভীর মর্মবেদনা প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স […]

