হাওড়া , ১৫ নভেম্বর:- হাওড়ার লিলুয়ায় শনিবার কালীপূজার রাতে একটি কাঠের মিলে ভয়াবহ আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজির আগুন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জানা গেছে, স্থানীয় কোনা মোড়ে শনিবার কালীপুজোর রাতে ওই কাঠ চেরাই মিলে ভয়াবহ আগুন লাগে। দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাজির আগুন থেকেই ঘটনাটি ঘটেছে। এছাড়া অন্য কোনও কারণ থেকেও আগুন লেগে থাকতে পারে। কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই কাঠের মিলে প্রচুর টাকার জিনিস ছিল বলে জানা গেছে। ওই কাঠ মিল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল বলেও তারা দাবি করেছে। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
Related Articles
প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিতি মমতাকে কঠোর সমালোচনায় বিঁধলেন অমিত শাহ থেকে রাজনাথ।
কলকাতা , ২৮ মে:- ঘূর্ণিঝড় যশের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সূত্রের খবর, সেই বৈঠকে শুভেন্দু অধিকারী যোগ দেওয়ায় মুখ্যমন্ত্রী তা বয়কট করেন ৷ মুখ্যমন্ত্রীর এই আচরণ নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে।মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করলেন রাজ্য়পাল জগদীপ ধানখড়। কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী অমিত […]
রামনবমী নিয়ে হাওড়ায় আগাম সতর্কতা নেওয়া হোক, জেলাশাসককে ডেপুটেশন দিল বামেদের।
হাওড়া, ১২ এপ্রিল:- আগামী রামনবমীর দিন হাওড়ার সর্বত্র শান্তিশৃঙ্খলা যাতে বজায় থাকে এবং এই বিষয়ে প্রশাসন যাতে আগাম সতর্কতা নেয় এই নিয়ে জেলাশাসককে ডেপুটেশন দিল বামেরা। হাওড়া জেলা বামফ্রন্টের তরফ থেকে আজ শুক্রবার সকালে হাওড়ায় জেলাশাসকের দফতরে ওই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। নেতৃত্বে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ ঘোষ। মূলত আসন্ন লোকসভা নির্বাচনের গোটা প্রক্রিয়া […]
থানার লকআপ ভেঙে পালানো দুই আসামির সন্ধান মেলায় স্বস্তিতে পুলিশ।
হাওড়া, ২৪ আগস্ট:- প্রসঙ্গত, নিরাপত্তার নজরদারি এড়িয়ে থানার লকআপের তালা ভেঙে পালিয়েছিল বন্ধুকে খুনের অভিযোগে অভিযুক্ত দুই যুবক। রবিবার ভোরে এদিন ভোরে ঘটনাটি ঘটেছিল দক্ষিণ-পূর্ব রেলের হাওড়ার শালিমার জিআরপিতে। জানা যায়, গত ১৭ আগস্ট উলুবেড়িয়া বাজারপাড়ার বাসিন্দা ১৭ বছরের কিশোর শিবম হাঁড়িকে চলন্ত ট্র্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে তারই দুই বন্ধু রাজু হাঁড়ি […]








