কলকাতা , ১৫ নভেম্বর:- সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ কৃত্য আজই সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ কৃত্য সম্পন্ন হবে। দুপুর দুটো নাগাদ হাসপাতাল থেকে সৌমিত্র বাবুর মরদেহ গলফ গ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে টালিগঞ্জের টেকনিশয়ান স্টুডিওতে। সেখানে চলচ্চিত্রজগতের শিল্পী ও কলাকুশলীদের শ্রদ্ধা নিবেদনের পর ঘণ্টা দুয়েকের জন্য মরদেহ রবীন্দ্রসদন চত্বরে সাধারণ মানুষের শ্রদ্ধা জ্ঞাপন এর জন্য শায়িত থাকবে। এরপরে কভিড বিধি মেনে তার শেষ যাত্রা কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে রওনা হবে। সেখানে তাকে গান স্যালু টে শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। তারপর এই সন্ধ্যার মধ্যেই সৌমিত্র বাবুর দেহ সৎকারের প্রক্রিয়া শেষ করা হবে।
Related Articles
পুলিশের নজরদারিতেই হাওড়ায় খুলছে বাজার।
হাওড়া,১৯ এপ্রিল:- পুলিশ কড়া হতেই কিছুটা হলেও বদলাতে শুরু করেছে হাওড়ার ছবিটা। প্রতিদিন সকাল থেকেই হাওড়ার বাজারগুলিতে মানুষের যে ঠেসাঠেসি ভীড় লক্ষ্য করা যাচ্ছিল শনিবার সকাল থেকেই সেই চেনা ছবিটা পাল্টাতে শুরু করেছে। করোনা সংক্রমণে হাওড়াকে রেড-স্টার জোন ঘোষণা করার পর থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও সক্রিয় হয়েছে পুলিশ। পুলিশের বাহিনী ছাড়াও র্যাফ টহল দিচ্ছে […]
‘পাতাল লোক’-এর পর ফের প্রযোজকের ভূমিকায় অনুষ্কা, নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘বুলবুল’
এন্টারটেনমেন্ট ডেস্ক, ১১ জুন:- অভিনয় তো চলছেই। এতদিন তার পাশে পাশে চলছিল প্রযোজনার কাজও। কিন্তু লকডাউনে অভিনয় বন্ধ। তাই প্রযোজনার কাজে মনপ্রাণ ঢেলে দিয়েছেন অনুষ্কা শর্মা। অ্যামাজন প্রাইমে তাঁর প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ সুপারহিট। আর তারপরই পরবর্তী প্রযোজনার কথা ঘোষণা করে দিলেন অনুষ্কা। এবার নেটফ্লিক্সে আসছে ‘বুলবুল’। অবশ্য এটি ওয়েব সিরিজ নয়, পুরোদস্তর ফিল্ম। […]
রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া নজরদারি চালাতে হবে , জেলা প্রশাসনকে নির্দেশ মুখ্যসচিবের।
কলকাতা, ২৭ জুলাই:- করোনা সংক্রমনের সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় রাত্রিকালীন কঠোর বিধি-নিষেধ যাতে কঠোরভাবে পালন করা হয় তা দেখতে রাজ্য সরকার সব জেলা প্রশাসককে আরেক দফা নির্দেশ দিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ সব পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের নির্দেশ দিয়েছেন, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত আরও কড়া নজরদারি চালাতে হবে। বড় রাস্তা, হোটেল, রেস্তরাঁর […]






